চি ঠি প ত্র
উদ্যান সংস্কারঢাকা নগরের ব্যস্ততম এলাকা ফার্মগেট। এখানে রয়েছে সরকারি-বেসরকারি অসংখ্য প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী অনেক স্কুল-কলেজও এখানে অবস্থিত। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য কোচিং সেন্টার ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। সকাল থেকেই নানা পেশার মানুষের আনাগোনায় মুখরিত হয় ফার্মগেট।এখানে তেজগাঁও কলেজের উল্টো দিকে রয়েছে একটি ছোট্ট উদ্যান; কর্মচঞ্চল মানুষের একটু বিশ্রামের স্থান। কিন্তু এ উদ্যানে নেই বিশ্রামের কোনো উপযুক্ত পরিবেশ। উদ্যানের চারপাশেই অনেকেই প্রকাশ্যে প্রস্রাব-পায়খানা করছে। এর গেটগুলো বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। এর ভেতরে নেই কোনো ছায়াঘেরা পরিবেশ। গাছগাছালি যা আছে তারও পরিচর্যা করা হয় না। এখানে জায়গা করে নিয়েছে অসংখ্য ভাসমান মানুষ, যাদের বেশির ভাগই হকার, ভিক্ষুক ও মাদকসেবী। সন্ধ্যা হলেই এখানে চলে অনেক অনৈতিক কর্মকাণ্ড। ফলে এখানে অনেকেই ঢুকতে চায় না। কর্তৃপক্ষের কাছে আবেদন, এ উদ্যানটির সংস্কারমূলক কাজ করে জনসাধারণের ব্যবহার উপযোগী করে তোলা হোক।অনিমা ডি কস্তামণিপুরীপাড়া, ঢাকা।চাকরির বাজারবাংলাদেশে প্রায় প্রতি ক্ষেত্রে দুর্নীতি বিরাজমান। তার মধ্যে চাকরির দুর্নীতি সীমানা ছাড়িয়া গেছে। দরিদ্র কৃষক, অসহায় দুস্থ ব্যক্তিরা তাদের ছেলেমেয়ে লেখাপড়া শেখান, যাতে একটা চাকরি পায়। তাদের চোখেমুখে একটিই স্বপ্ন, যাতে তাদের দুঃখ-দুর্দশা ঘোচে। কিন্তু বর্তমানে বাংলাদেশে চাকরি শব্দের অর্থ হচ্ছে চার-পাঁচ লাখ টাকা ঘুষ। দরিদ্র ব্যক্তির পক্ষে চার-পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়া সম্ভব হয় না বলে তাদের চাকরিও হয় না। ছেলেমেয়েদের পেছনে যে টাকা তারা খরচ করে, তাতে তারা আরও দরিদ্র হয়ে পড়ে। বাংলাদেশ সরকার ২০২১ সালকে দারিদ্র্যমুক্ত সাল হিসেবে যে আশা ব্যক্ত করেছে, তা কখনো পূরণ হবে না, যদি না চাকরির বাজারে দুর্নীতি বন্ধ করা হয়। সুতরাং চাকরির বাজারের দুর্নীতি বন্ধ করে শিক্ষার মূল্যবৃদ্ধি করুন। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গঠন করতে হলে চাকরির বাজারে দুর্নীতি বন্ধ করতেই হবে।অতএব, চাকরির বাজারে দুর্নীতি বন্ধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।মো. রবিউল ইসলাম টাঙ্গাইল।বিশেষ বিসিএসসরকারি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পিএসসি কর্তৃক অচিরেই ‘টেকনিক্যাল ক্যাডার’-এ বিশেষ বিসিএসের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধা সন্তান কোটা’র শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের আয়োজন করছে সরকার।দেখা গেছে, বিশেষ বিসিএসের নামে সংক্ষিপ্ত পরীক্ষার মাধ্যমে একসঙ্গে কোনো কোনো ক্যাডারে বিপুলসংখ্যক নিয়োগদান করায় মেধার যথাযথ মান বজায় রাখা সম্ভব হয়নি। শুধু তাই নয়, একসঙ্গে বিপুলসংখ্যায় নিয়োগের ফলে তাদের প্রশিক্ষণ এবং ভবিষ্যতে উচ্চপদে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রেও নানাবিধ জটিলতা সৃষ্টি হয়েছে। আর এর নেতিবাচক প্রভাব পরবর্তী দু-তিনটি সাধারণ ব্যাচের প্রার্থীদের ওপর পড়ায় ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়, যা কোনোভাবেই কাম্য নয়। এমনিতেই আমাদের দেশে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কোটা প্রথার মারপ্যাঁচে প্রকৃত মেধাবীদের চেয়ে তুলনামূলক কম মেধাবীদের মধ্য থেকে অনেকের চাকরি লাভের সুযোগ ঘটে। তাই জনপ্রশাসনে নিয়োগের ক্ষেত্রে ‘বিশেষ বিসিএস’-এর সংস্কৃতি যত দূর সম্ভব পরিহারে সচেষ্ট থাকা বাঞ্ছনীয়।শাহীদুল আযমমিরপুর, ঢাকা।