চি ঠি প ত্র
ভাষা ও সংস্কৃতি রক্ষাগত ২০ সেপ্টেম্বর ২০১১ প্রথম আলোয় প্রকাশিত আনিসুল হক স্যারের নিয়মিত কলাম ‘অরণ্যে রোদন’-এর শিরোনাম ছিল ‘আসুন, ভারতকে এই একটা ক্ষেত্রে অনুসরণ করি’। এ ধরনের সময়োপযোগী কলাম উপহার দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ জানাই। যে বাঙালি জাতি রক্ত দিয়ে বাংলা ভাষা নিজেদের করেছিল, আজ আমরা সেই বাঙালির টাকা খরচ করে হিন্দি ভাষা শিখছি। হিন্দি চ্যানেলগুলো কীভাবে প্রভাব বিস্তার করছে, তা এ থেকে বোঝা যায়। আমাদের বাংলা ভাষা যারা রক্ষা করবে, সেই শিশুরা, যাদের অনেকের ইংরেজি মাধ্যমে পড়ার কারণে বাংলা ভাষার প্রতি অনীহা রয়েছে, কিন্তু আধো আধো বুলিতে হিন্দি বলতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করছে। ফলে আমরা হারাতে বসেছি আমাদের নিজস্ব সংস্কৃতি। রেডিওগুলোয় এখন কথাবন্ধুরা বাংলিশের (বাংলা + ইংরেজি) পাশাপাশি হিংলিশ (হিন্দি + ইংরেজি) বলা শুরু করেছে। তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন, হিন্দি চ্যানেলগুলো বন্ধ রাখুন, বাংলা ভাষা ও সংস্কৃৃতি রক্ষা করুন।মো. মোশারফ হোসেন ভূঁঞাশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়[email protected]এলপি গ্যাসের সংকটজ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রাজশাহীতে এলপি গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে। এ সংকট কৃত্রিমভাবে সৃষ্টি করা হচ্ছে। বাজারে এক সপ্তাহ ধরে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা যাচ্ছে। এলপি গ্যাসের বাজার নিয়ন্ত্রণ এবং তা সহজলভ্য করার জন্য সরকারের নানা উদ্যোগের কথা শোনা গেলেও বাস্তবে কিছুই পরিলক্ষিত হচ্ছে না; বরং বাড়ছে সিলিন্ডারের দাম। অনেক সময় টাকা দিয়েও গ্যাস মিলছে না। এ অবস্থায় অস্থিরতার সৃষ্টি হয়েছে রাজশাহীর বাজারে। গ্যাসের দফায় দফায় মূল্যবৃদ্ধিতে ভোক্তারা বিপাকে পড়েছে। জ্বালানি ব্যয়সংকুলান করতে গিয়ে হিমশিম খাচ্ছে মানুষ। সরকার গৃহস্থালি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে এলপি গ্যাসের ব্যবহার উৎসাহিত করতে এর দাম কমানো ও সহজলভ্য করতে উদ্যোগ নেওয়ার কথা বললেও তার বাস্তবায়ন নেই। দেশে এলপি গ্যাসের চাহিদার তুলনায় সরবরাহ কম। এ সুযোগে ব্যবসায়ীরা খেয়ালখুশিমতো গ্যাসের দাম বাড়াচ্ছেন। এ অবস্থায় বাজারে যাতে গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করা না হয় এবং গ্যাসের মূল্য কমানো ও তা সহজলভ্য করার যথাযথ ব্যবস্থা নিতে সরকারকে এগিয়ে আসতে হবে।জাহেদুর রহমান ইকবালতাহেরপুর পৌরসভাবাগমারা, রাজশাহী।