চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের নামশতাধিক বছর ধরে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির প্রায় অবিতর্কিতরূপে শ্রেষ্ঠ পুরুষ রবীন্দ্রনাথ। সাহিত্যের গুরুত্বপূর্ণ সব শাখায় তাঁর বিপুল সৃষ্টিকর্ম আমাদের বিমুগ্ধ করেছে। আর এ জন্যই সমগ্র বাংলাভাষী অঞ্চলে তিনি সবচেয়ে আলোচিত। লাখো কোটি মানুষ তাদের অনানুষ্ঠানিক-আনুষ্ঠানিক আলাপচারিতায় এবং লেখনীতে তাঁকে স্মরণ করে। যেসব নামে সচরাচর তিনি উদ্ধৃত হন সেগুলো হলো ‘রবীন্দ্রনাথ ঠাকুর’, ‘রবীন্দ্রনাথ’, ‘রবিঠাকুর’, ‘রবিবাবু’, ‘রবীন্দ্রবাবু’, ‘বিশ্বকবি’, ‘কবিগুরু’, ‘গুরুদেব’ প্রভৃতি। এর যেকোনোটি উচ্চারণেই তাঁর প্রতি কোনোরূপ অশ্রদ্ধা প্রকাশ পায় না। ঈদের পরদিন এক বেসরকারি টিভি চ্যানেলের কোনো এক অনুষ্ঠানের আলাপচারিতায় দেখা গেল এক চলচ্চিত্র এবং নাট্য নির্মাতাকে। উপস্থাপক কর্তৃক তাঁর সৃষ্ট চরিত্রের সংলাপ নিয়ে প্রশ্ন করাতে তাঁর মুখে উদ্ধৃত হয় রবীন্দ্রনাথের নাম। তখন তিনি রবীন্দ্রনাথকে নির্দেশ করতে উল্লিখিত কোনো শব্দ বা শব্দযুগল ব্যবহার করেননি, ব্যবহার করেছেন ‘শ্রীযুক্ত বাবু রবীন্দ্রনাথ ঠাকুর সাহেব’। আমার এ ৫০ ছুঁই ছুঁই জীবনে কখনো কারও লেখায় বা কণ্ঠে রবীন্দ্রনাথকে এভাবে অভিহিত হতে দেখিওনি, শুনিওনি। তাঁর নামের এমন কিম্ভূত উচ্চারণ শুনে যুগপৎ বিস্মিত ও হতভম্ব হয়েছি। এটি আমাদের অনেকের কাছেই অশোভন লাগার কারণরয়েছে। কাউকে আমাদের অপছন্দ হতে পারে, তাই বলে কি উচিত, তাঁর নামের অশোভন উপস্থাপন করা? তাঁর পক্ষাবলম্বন করে কেউ প্রতিযুক্তি উপস্থাপন করতে পারেন যে রবীন্দ্রনাথের নামের এমন উপস্থাপন অশোভন নয়। আমার এবং আমার মতো অনেকেরই তা মনে হয়নি। মনে রাখা ভালো যে আমাদের অতি সম্মানজনক জাতীয় সংগীতের রচয়িতাও রবীন্দ্রনাথই।ড. সাখাওয়াৎ আনসারীঅধ্যাপক, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।সোসাইটির রাস্তাআমরা যারা মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে বসবাস করি, তারা জানি রাস্তাঘাটে বিড়ম্বনা কাকে বলে। শিয়া মসজিদ থেকে যে রাস্তাটা দিয়ে হাউজিং সোসাইটিতে ঢুকতে হয়, সে রাস্তায় কবে যে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছিল, তা ভুলে গেছি। এখন খোঁড়াখুঁড়ি নেই, কিন্তু ভাঙাচোরা রাস্তাটি স্বমহিমায় নিজের মাহাত্ম্য বর্ণনা করছে। গাড়িতে চলুন কি রিকশায়, সিএনজিচালিত অটোরিকশায় চলুন কি ট্যাক্সিতে, সোসাইটির রাস্তা দিয়ে চলতে গেলেই বুঝতে পারবেন, কত ধানে কত চাল। মাঝে মাঝে মনে হয়, সমুদ্রের ঢেউয়ের ওপর দিয়ে চলছি। দুলুনিতে ঘুম এসে গেলেও মাঝে মাঝে গভীর গর্তে পড়ে যখন জান বেরিয়ে যাওয়ার অবস্থা হয়, তখনই বোঝা যায়, এটা সমুদ্রবিলাস নয়, মোহাম্মদপুর হাউজিং সোসাইটির রাস্তা।আমাদের এলাকাটা প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের নির্বাচনী এলাকা। নির্বাচনের আগে একবার মিছিলে তাঁকে দেখেছিলাম। বিশাল এক মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। নির্বাচিত হওয়ার পর আমরা ভাবতে বসেছি, এলাকার উন্নয়নের অনেক কথাই তো শুনেছিলাম তাঁর মুখে। আরও অবাক করা কথা, মাঝে মাঝেই মোহাম্মদপুরের বিভিন্ন মোড়ে জাহাঙ্গীর কবির নানকের উন্নয়নের তথ্যসহ ফেস্টুন দেখা যায়। আসলে এলাকার কী কী উন্নয়ন হচ্ছে, তা নিজেরাই আমরা বুঝতে পারছি না। আমরা কেবল দেখছি, ভাঙা রাস্তা দিয়ে চলতে চলতে আমাদের প্রাণ বেরিয়ে যাচ্ছে। বড় বড় গর্তগুলো কি কারণে কে জানে, মাঝে মাঝে ইটের টুকরো এনে বন্ধ করে দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই আবার সেই গর্ত ফিরে আসে। রোলার দিয়ে ইট বসিয়ে দিলেই কি নিশ্চিন্ত মনে ইটেরা বসে থাকবে জায়গামতো? আসলে মোহাম্মদপুর হাউজিং সোসাইটির রাস্তাগুলোর দিকে উন্নয়নের রাজনীতি নিয়ে ব্যস্ত মানুষদের কোনো নজর নেই। আমার ছোট্ট একটা ইচ্ছে আছে, সেটা মন্ত্রী মহোদয়কে জানাই। তিনি কি দয়া করে একদিন রিকশা বা অটোরিকশায় আমাদের এলাকাটা পরিদর্শন করতে আসবেন? একদিনেই তিনি গর্তে ওঠা-পড়া নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করবেন, তাতে নতুন করে উন্নয়নের অর্থ তিনি হূদয়ঙ্গম করবেন।আমি নিশ্চিত, এ রকম অভিজ্ঞতা হওয়ার পর তিনি যথাযথ কর্তৃপক্ষকে বাধ্য করবেন রাস্তা ঠিক করার ব্যবস্থা করতে। আহ! যদি সত্যিই আমাদের রাস্তাগুলো চলাচলের উপযোগী হতো!তানভীর হোসেনমোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসিন্দা, মোহাম্মদপুর