চি ঠি প ত্র
জেনারেটরের যন্ত্রণালোডশেডিংয়ের কারণে জেনারেটর এখন প্রায় সার্বক্ষণিক ব্যবহূত যন্ত্র। শিল্প-কারখানাগুলোয় উৎপাদনের প্রয়োজনেই জেনারেটর ব্যবহার করতে হয়। নগরের প্রায় প্রতিটি ছোট-বড় শিল্প-কারখানায় জেনারেটর নগরবাসীর জন্য নতুন এক যন্ত্রণার নাম। যেমন তার বাহারি শব্দ, তেমনি তার গরম হাওয়া। জেনারেটরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ব্যবহূত হয় একজস্ট ফ্যান। অনেক কারখানারই একজস্ট ফ্যানের বাতাস বের হওয়ার নলগুলো রয়েছে চলমান রাস্তার দিকে মুখ করে, যার গরম হাওয়া অতিষ্ঠ করছে পথচারী ও যাত্রীদের। আর নল দিয়ে বের হওয়া ধোঁয়াও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেনারেটরের উচ্চ শব্দ নগরবাসীর ভোগান্তির অন্যতম কারণ। বিদ্যুৎ না থাকলে জেনারেটর চালানো নিয়ে নগরবাসীর কোনো অভিযোগ নেই। কিন্তু মাত্রাতিরিক্ত শব্দকে ফিল্টার, সাইলেন্সার অথবা অন্য কোনো মাধ্যমে কিছুটা সহনীয় পর্যায়ে রাখা হচ্ছে না কেন? সেই সঙ্গে একজস্ট ফ্যানের বাতাস নিঃসরণের নলগুলো ঊর্ধ্বমুখী করে স্থাপনের মাধ্যমে নগরবাসীর কষ্ট লাঘবের লঘু ব্যবস্থা করা যায়। জেনারেটর ব্যবহারকারীরা বিষয়টি কি ভেবে দেখবেন?লিটন চন্দ্র দাসগোপীবাগ, ঢাকা।বাড়িওয়ালাদের দাপটআমরা প্রায় চার বছর ধরে একটি বাড়িতে বাস করছি। প্রতিবছরই বাড়িওয়ালা বাড়িভাড়া বাড়িয়েছেন এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। বাড়িওয়ালা রসিদের এক কোনায় লিখে দেন, ‘বর্তমান পরিস্থিতির কারণে বাড়িভাড়া বাড়াতে হচ্ছে, আপনারা সহযোগিতা করবেন।’ আমার প্রশ্ন, বর্তমান পরিস্থিতিতে কি বাড়িওয়ালা একাই বসবাস করছেন, নাকি ভাড়াটেরাও বসবাস করছেন। দিন দিন বাড়িওয়ালাদের লাগামহীন ভাড়া বাড়ানোর কারণে আমাদের মতো চাকরিজীবীদের জীবনচাকা বড্ড বেশি ভঙ্গুর হয়ে পড়েছে। বাড়িওয়ালাদের কথা, বেশি ভাড়া দেওয়া সম্ভব হলে থাকবেন, না হলে অন্যত্র বাসা খুঁজুন। বলুন, পাঠক, দীর্ঘদিন পাশাপাশি বসবাস করার পরও পরস্পরের প্রতি সৌহার্দ্য, সম্প্রীতি গড়ে ওঠেনি, বরং টাকার কাছে সবাই নতজানু হয়ে পড়েছে।বাড়িওয়ালা আর ভাড়াটের মধ্যে একটি সুনির্দিষ্ট চুক্তিনামা আছে। সেখানে কত বছর পর পর এবং কত টাকা ভাড়া বাড়াতে পারবে, তা লেখা থাকে। কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই। অথচ অধিকাংশ মানুষই কিন্তু ভাড়াটে হিসেবেই বসবাস করছে।সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, অন্যান্য আইনের মতো বাড়িভাড়ার আইনটিও জোরদার করুন। বিভিন্ন মাধ্যম, সংবাদপত্র, বিভিন্ন রকমের বিজ্ঞাপন এ ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে পারে। তাহলে বাড়িওয়ালাদের আচরণও স্বাভাবিক পর্যায়ে থাকবে। যখন-তখন হুমকি দিয়ে বলতে পারবেন না—সম্ভব হলে থাকবেন, না হলে বাসা খুঁজুন।নাম প্রকাশে অনিচ্ছুকওয়ারী, ঢাকা।