চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে ফ্যানযানজটের নগর ঢাকা। বাসে উঠে একটু পথ চলতে না-চলতেই থেমে থাকতে হয় অনেকক্ষণ। সিটে বসে, দাঁড়িয়ে, ঝুলে, গাদাগাদি করে থাকতে হয় যাত্রীদের। এ রকম গাদাগাদি অবস্থায় যাত্রীদের শরীরের তাপ, ইঞ্জিনের তাপ ও রোদের তাপ—সব মিলিয়ে সৃষ্টি হয় কৃত্রিম এক নরক। গাড়িতে বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, যেমন—অসুস্থ, বৃদ্ধ, শিশু ও অন্যান্য। এই অবস্থায় পথ চলতে তাদের ভীষণ কষ্ট হয়। অসহ্য গরম থেকে রক্ষা পেতে অনেকে জানালা দিয়ে মাথা বের করে রাখার চেষ্টা করে, যদিও তা ঝুঁকিপূর্ণ। একদিকে এক ঘণ্টার জায়গায় দুই ঘণ্টা লাগে, অন্যদিকে অসহ্য গরম। এই অবস্থায় যাত্রীরা অস্থির হয়ে পড়ে। তাই বাসের মধ্যে একটু স্বস্তি পেতে ফ্যান থাকা চাই। আমার অনুরোধ, সাধারণ যাত্রীদের কথা ভেবে কর্তৃপক্ষ যেন রাজধানীর সব বাসে ফ্যান থাকা বাধ্যতামূলক করে দেয়।মো. নুর আলম, শিক্ষার্থীসরকারি তিতুমীর কলেজ।ওভারব্রিজঢাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম জায়গার একটি হলো প্রেসক্লাব। প্রতিদিন হাজার হাজার পথচারী এই পথে রাস্তা পার হয়। কিন্তু এখানে কোনো ওভারব্রিজ নেই। অনেক সময় রাস্তা পারাপার হতে গিয়ে অনেকে দুর্ঘটনার শিকার হয়। অনবরত পরিবহনের গাড়ি আসতে থাকায় পথচারীদের রাস্তা পার হতে অনেক সময় লাগে। তাই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি, প্রেসক্লাবে একটি ফুটওভারব্রিজ। কিন্তু অনেক দিন ধরে ওভারব্রিজটির কাজ শুরু হলেও তা আর এগোচ্ছে না। প্রতিদিন হাজারো পথচারী, বিশেষ করে মা ও স্কুলগামী বাচ্চাদের পথ পারাপারে অসুবিধা হচ্ছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, স্বল্প সময়ের মধ্যে প্রেসক্লাবের ফুটওভারব্রিজের কাজ শেষ করা হোক।শেখ মনিরুজ্জামানসেগুনবাগিচা, ঢাকা।ভিক্ষুক জরিপবহির্বিশ্বে বাংলাদেশের একটা দুর্নাম আছে। বাংলাদেশে নাকি ভিক্ষুক অনেক বেশি (ঢাকা শহরে ভিক্ষুকের অভাব নেই)। তাই দিন দিন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কিছু করার নেই ভেবে নিরুপায়ের মতো গালে হাত দিয়ে বসা ছাড়া আর কোনো কাজ নেই। না, বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে দিচ্ছে না সরকার। গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর ১০ হাজার ভিক্ষুকের নাম-ঠিকানা ও ছবি জোগাড় করতে জরিপ চালায় সমাজকল্যাণ মন্ত্রণালয়। এদের মধ্য থেকে দুই হাজার ভিক্ষুক নির্বাচন করে তাদের পুনর্বাসনের দায়িত্ব নেবে সরকার। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে দারিদ্র্য দূরীকরণের পাশাপাশি ভিক্ষাবৃত্তি নিরসন ও ভিক্ষুকদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। গত ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের পুনর্বাসন করে চিরতরে ভিক্ষাবৃত্তি বন্ধের কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে দেশে প্রায় সাত লাখ মানুষ ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত। দিন দিন এ সংখ্যা বাড়ছে। জরিপ শেষে ভিক্ষাবৃত্তি ছাড়িয়ে ভিক্ষুকদের সুপেয় পানি, স্যানিটেশন সুবিধাসহ আবাসন, ভরণপোষণ ও স্বাস্থ্যসেবা দেওয়ার মাধ্যমে পুনর্বাসন করার চিন্তাভাবনা রয়েছে। এ ছাড়া পর্যায়ক্রমে ভিক্ষুকদের কারিগরি প্রশিক্ষণ এবং তাদের পরিবারকে সহায়তা দেওয়া হবে।নিঃসন্দেহে এটি সরকারের ভালো উদ্যোগ। সবার মুখে হাসি। ভিক্ষুকেরাও খুশি। জরিপে ভিক্ষুকেরা বলেন, গ্রামে ঘরবাড়ি পেলে তাঁরা ভিক্ষা ছেড়ে চলে যাবেন। ভিক্ষুক জরিপ ও পুনর্বাসনে সরকারের উদ্যোগ সম্পর্কে জানানোর পর অধিকাংশ ভিক্ষুক ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব সহায়তা তাদের কাছে পৌঁছাবে বলে তাঁরা বিশ্বাস করেন না। তাঁরা কেন বিশ্বাস করেন না? দেশের উজ্জ্বল ভাবমূর্তির জন্য ভিক্ষাবৃত্তি দূর করা আজ আমাদের সবার দায়িত্ব। আসুন, ভিক্ষুকদের সহযোগিতা করি।বদরুল আলমইতিহাস বিভাগ, চতুর্থ বর্ষঢাকা বিশ্ববিদ্যালয়।