চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসাভাড়াবাসাভাড়া বৃদ্ধি ঢাকার নাগরিক জীবনের একটি বড় সমস্যা। ঢাকায় যাঁরা ভাড়া বাসায় বাস করেন, তাঁদের এই যন্ত্রণা থেকে মুক্তি নেই। বছরটা ঘুরলেই বাড়ির মালিকেরা বাসা ভাড়া বৃদ্ধি করবেনই। অনেক বাড়ির মালিক মর্জিমাফিক বছরে দুবারও ভাড়া বৃদ্ধি করেন। এই বৃদ্ধির হার ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য এটা মড়ার ওপর খাঁড়ার ঘা। কারণ, আয় এই হারে বাড়ে না। এমনিতেই পণ্যের মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়া থেমে নেই। খাদ্যপণ্য থেকে শুরু করে সব পণ্যের বাজার চড়া। গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল প্রতিবছর সরকার বৃদ্ধি করে, যা ভাড়াটেকে বহন করতে হয়। তার ওপর বাসা ভাড়া যদি জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, তবে সাধারণ মানুষ কার কাছে নালিশ জানাবে?দেশে বাসাভাড়া বৃদ্ধি করার কোনো নিয়মনীতি আজও হয়নি। প্রায়ই ভাড়া বৃদ্ধি নিয়ে মালিক-ভাড়াটেদের মধ্যে মনোমালিন্য হয়। এ ব্যাপারে দেখভাল করার মতো কোনো ‘ফোরাম’ নেই। স্বল্প আয়ের মানুষের সীমিত বাজেট দিয়ে চলতে হয়। আজ তারা অত্যন্ত অসহায়, মুদ্রাস্ফীতির ধকল তাদের অহরহ সইতে হচ্ছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বাসাভাড়া বৃদ্ধির একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেওয়া হোক, যাতে সবাই সেই নিয়মনীতি মেনে স্বস্তিতে বাস করতে পারে। শেখ মনিরুজ্জামান সেগুনবাগিচা, ঢাকা।চালক ভাইদের প্রতি সড়ক দুর্ঘটনা বর্তমানে আমাদের দেশের একটি জাতীয় সমস্যা। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই চোখে পড়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ সব চিত্র। এসব সড়ক দুর্ঘটনার ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সম্প্রতি এক সড়ক দুর্ঘটনায় আমরা মিশুক মুনীর ও তারেক মাসুদের মতো জাতীয় সন্তানদের হারিয়েছি। বেশির ভাগ সড়ক দুর্ঘটনার জন্যই দায়ী গাড়ির চালকেরা। চালকদের অদক্ষতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং প্রতিযোগিতা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলার কারণে ঘটছে গাড়ি দুর্ঘটনা। চালক ভাইদের বলছি, আমরা যখন গাড়িতে উঠি, তখন আমাদের জানমালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের।আমাদের নিরাপদভাবে গন্তব্যে পৌঁছে দেওয়া আপনাদের কর্তব্য। আপনাদের কাছে দেশবাসীর পক্ষ থেকে আমার অনুরোধ, গাড়ি চালানোর সময় আপনারা ফোনে কথা বলবেন না, বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না, ওভারটেকিং প্রতিযোগিতা করবেন না। চলন্ত গাড়িতে আমরা আপনাদের কাছে আমাদের জানমালের নিরাপত্তা চাই। মাকসুদুল হাসানচন্দ্রগ্রাম, বাজিতপুর, কিশোরগঞ্জ।পুনর্বাসনকেন্দ্র প্রয়োজনবাংলাদেশ যদিও একটি ছোট দেশ, কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এ দেশে যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। ফলে জটিল রোগের চিকিৎসার জন্য এখন আর দেশের বাইরে যেতে হয় না। বাংলাদেশে অসংখ্য সিজোফ্রেনিয়া রোগী মানবেতর জীবন যাপন করে। এ ধরনের রোগী কিছুদিন পর পর অসুস্থ হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা মানসিক রোগী হিসেবে বেঁচে থাকে।বাংলাদেশের সরকার ও দেশের বিত্তশালী জনগণ যদি মানবতার হাত প্রসারিত করেন, তাহলে সিজোফ্রেনিয়ার মতো রোগী ও তার পরিবারের সীমাহীন কষ্টের লাঘব হয়। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীর অভিভাবক যদি অসচ্ছল হন, সে ক্ষেত্রে রোগীকে সারা জীবন পথে পথে মানবেতর জীবন কাটাতে হয়। সরকার ও সম্পদশালী লোকই পারেন এসব অসহায় রোগীর পাশে দাঁড়াতে এবং তাদের সুস্থ জীবনযাপনে সহায়তা করতে।আহ্বান জানাই দেশ ও দশের কাছে, এসব রোগীর প্রতি দৃষ্টিপাত করার উদারতা নিয়ে এগিয়ে আসুন।একটি ভুক্তভোগী পরিবাররাধাবল্লভ, রংপুর।সড়ক দুর্ঘটনাসাম্প্রতিক কালে ভয়াবহ কিছু সড়ক দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করতে সরকার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে। বিভিন্ন তদন্ত কমিটির প্রতিবেদনে সুপারিশ করা হয়ে থাকে যে গাড়িচালকদের লাইসেন্স পেতে হলে চালককে এসএসসি পাস হতে হবে। কিন্তু প্রতিবেদনে কখনো বলা হয় না যে চালকদের যাঁরা প্রশিক্ষণ দেবেন, তাঁদের শিক্ষাগত যোগ্যতা কী হবে? এসএসসি পাস একজন চালককে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষকদের অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। প্রশিক্ষণ চলাকালে রাস্তায় অনেক বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। রিকশাচালক ও পথচারীদের অনেক গালমন্দ শুনতে হয়। তা ছাড়া গাড়ির সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হয়।তাই একজন দক্ষ চালক তৈরি করতে হলে প্রশিক্ষকদের সম্মান ও রাস্তায় প্রতিবন্ধকতা দূর করতে হবে।মো. রফিকুল ইসলামড্রাইভিং প্রশিক্ষক, মিরপুর-৬, ঢাকা।