চি ঠি প ত্র
শিশুদের কী শেখাচ্ছিএকটা শিশুকে দেখতে কেমন লাগে! সে দেখতে যেমনই হোক, হোক সে হাইতি, সোমালিয়া বা আফগানিস্তানের। কিংবা ইংল্যান্ড-আমেরিকা, চীন অথবা আমাদের বাংলাদেশের। শিশু সব সময়ই নিষ্পাপ, পবিত্র আর সুন্দর। অথচ আমরা তাদের কী তা দিতে পারছি? ১০ অক্টোবর প্রথম আলোতে ‘মা-বাবার কলহের বলি হলো হূদিতা’ শিরোনামের লেখাটি পড়ে আরও একবার মনে হলো, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কী দিচ্ছি। যখন লিখছি, তখনই কানে এল একটি টিভি চ্যানেলের সংবাদ। ঢাকার বাড্ডা থানা একজনকে আটক করেছে, যে তার ঔরসজাত কন্যাশিশুকে যৌন নির্যাতন করেছে। শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে পড়ি। মনে পড়ে যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানার পাঁচ বছরের মেয়ের কথা। তার হূদয়ের যে ক্ষত, তা কি কোনো দিন মুছে যাবে?অন্যকে শাস্তি দেওয়ার জন্য গুম করি অন্যের শিশুকে। রোজগার করার জন্য শিশুর অঙ্গ বিকৃত করে পথে বসাই। সত্য কথা ফাঁস হয়ে যাওয়ার ভয়ে হত্যা করা হয় শিশুকে। আবার আমরাই শিশুকে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অভিভাবক সেজে এক শিশুর সঙ্গে অন্য শিশুর ‘ষাঁড়ের লড়াই’য়ের মতো প্রতিযোগিতায় মেতে উঠি। আমরা তাকে দিয়ে স্টেজে বুড়োদের মতো মুখভঙ্গি আর কামভাবের—‘কইলজার ভেতর বাঁধি রাইখুম তোমারে’/ অথবা ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু/ ছেড়ে যাইবা যদি’ ধরনের গান গাওয়াই। আবার বলি গলায় আরও আবেগ আনতে। পোশাক-আশাকও পরাই আমাদের সংস্কৃতির বাইরের। পড়ালেখা করাই কবুতরের খোপের মতো আবদ্ধ ঘরে। মাঠের বদলে কম্পিউটার গেম তুলে দিই হাতে, যাতে তারা আরও প্রতিহিংসাপরায়ণ হয়। এ ছাড়া ‘ফাস্ট’ হতে হতে আমাদের খাবারেও চলে এসেছে ফাস্টফুড। মুঠোফোনে কে কত ফাস্ট কথা বলতে পারে, তার প্রতিযোগিতা চলে।এ রকম করে আমরা আমাদের শিশুকে সত্যি কী শেখাচ্ছি? এর কোনো প্রতিকার নেই? আজ, এক্ষুনি ভাবতে হবে শিশুদের নিয়ে। আমরা কি তাদের যোগ্য বাসস্থান হিসেবে পৃথিবীকে গড়তে পারব? তাসনীম চৌধুরীকাগাবলা, মৌলভীবাজার।