চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরস্কারপ্রথম আলোর বিনোদন পাতায় ছাপা হয়েছে, বাংলাদেশের ছায়াছবি গহীনে শব্দ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আরভিন শহরে অনুষ্ঠিত সাইলেন্ট রিভার চলচ্চিত্র উৎসবে তিনটি পুরস্কার জিতে নিয়েছে। পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ পরিচালক খালিদ মাহমুদ মিঠু, শ্রেষ্ঠ অভিনেতা মাসুম আজিজ এবং শ্রেষ্ঠ শিশুশিল্পী শিরোপা পূর্ণা। খবরটি পড়ে বাংলাদেশের সাফল্যে স্বাভাবিকভাবেই বুক আনন্দে ভরে গেল। বিস্তারিত তথ্য জানার জন্য তাই উৎসবটির ওয়েবসাইট দেখতে বসি। দেখতে পাই, প্রাচ্য ও পাশ্চাত্যের সাংস্কৃতিক মেলবন্ধন রচনার উদ্দেশ্য নিয়ে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে এই চলচ্চিত্র উৎসব। তাতে কাহিনিচিত্রে প্রতিযোগিতা করেছে মাত্র ১০টি ছবি। প্রতিটি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়েছে তিনটি করে: প্রাচ্য, পাশ্চাত্য ও নারী।কিন্তু আশ্চর্য বোধ করলাম অন্য একটি কারণে। উৎসবের পুরস্কারের তালিকায় সেরা পরিচালক বিভাগে তিন প্রাপকের মধ্যে তো খালিদ মাহমুদ মিঠুর নামটি নেই। প্রাচ্য থেকে সেখানে সেরা পরিচালকের নাম দেখতে পাচ্ছি ভারতের আই অ্যাম কালাম ছবির পরিচালক নীলা মাধব পান্ডার। অবাক কাণ্ড, শ্রেষ্ঠ অভিনেতা বিভাগেও মাসুম আজিজের নামটি নেই। তাঁর নাম আছে শ্রেষ্ঠ অভিনেতার বাইরে ‘রিভার অ্যাডমিরেশন’ নামের আলাদা একটি বিভাগে। তবে শিশুশিল্পী হিসেবে শিরোপা পূর্ণা পেয়েছে যথাযথ একটি পুরস্কার।তাই বলে খালিদ মাহমুদ মিঠু পুরস্কার পাননি, তা-ও কিন্তু নয়। ১০টি ছবির মধ্যে প্রথমবারের মতো কাহিনিচিত্র নির্মাণ করেছেন, এমন দুই নবীন পরিচালককেও পুরস্কার দেওয়া হয়েছে এই উৎসবে। তিনি পেয়েছেন এর একটি।পুরস্কারের তথ্য ঘাঁটতে গিয়ে লক্ষ করলাম, রুবাইয়াত হোসেন পরিচালিত মেহেরজান ছবিটিও এই উৎসবে দুটো পুরস্কার জিতেছে। এ ছবি থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া বচ্চন। কাহিনিচিত্র হিসেবে এটি পেয়েছে অ্যাডমিরেশন বিভাগে সম্মাননা। বাংলাদেশ থেকে যাঁরা পুরস্কার পেয়েছেন, তাঁদের সবাইকে অভিনন্দন।আরাফাত চৌধুরী, ঢাকা।বিচারক নিয়োগবাংলাদেশ স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত ১৫ বার সংশোধন করা হয়েছে আমাদের সংবিধান। তার পরও সংবিধানের কিছু বিধান মনের ভেতরে প্রশ্নের সৃষ্টি করে আসছে এখন পর্যন্ত। বাংলাদেশ সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের দফা (৩)-এ বলা হয়েছে, ‘এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন...।’ তাই বলা যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বাধীন কিন্তু অন্য ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। এর অর্থ এই দাঁড়ায় যে প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। অপরপক্ষে ৯৫ অনুচ্ছেদের (১) দফায় বলা হয়েছে, ‘প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবে এবং অন্যান্য বিচারকগণ নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শ নেবেন।’আমার প্রশ্ন, বিচারক নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কি প্রধান বিচারপতির পরামর্শ নেবেন, নাকি প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন? নাকি আমি এসব কথা ভুল বলছি? যদি ভুল বলে থাকি তবে সঠিকটা কী, আমি জানতে চাই। আসলে বিষয়টি একটু অস্পষ্ট। এ নিয়ে পরবর্তী সময়ে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। তাই আমি মনে করি, বিচার বিভাগের স্বাধীনতার প্রতি লক্ষ রেখে বিষয়টি একটু স্বচ্ছ হওয়া প্রয়োজন।মো. দেলোয়ার হোসেনইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।লক্ষ্মীপুরের মর্যাদালক্ষ্মীপুর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের নারকেল, সুপারি, সয়াবিন ও রুপালি ইলিশে সমৃদ্ধ ক্রমবিকাশমান একটি জনপদ। স্বাভাবিকভাবে এ জেলাটি ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে আত্মপ্রকাশ করার সুযোগ থাকা সত্ত্বেও উপজেলার সংখ্যা কম (তৎকালীন চারটি) থাকার অজুহাত দেখিয়ে এ জেলাকে ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। বিগত বিএনপি সরকারের আমলে লক্ষ্মীপুর জেলায় নতুন একটি উপজেলা প্রতিষ্ঠিত হওয়ায় বর্তমানে লক্ষ্মীপুরে মোট উপজেলার সংখ্যা পাঁচ। জেলা ক্যাটাগরির বিদ্যমান শর্তে বলা হয়েছে, যেসব জেলা পাঁচ বা ছয়টি উপজেলা নিয়ে গঠিত, সেগুলো ‘বি’ ক্যাটাগরির জেলা হিসেবে চিহ্নিত হবে।উল্লেখ্য, দেড় সংসদীয় আসনের লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা প্রতিষ্ঠা (চন্দ্রগঞ্জ উপজেলা প্রক্রিয়াধীন ও মজু চৌধুরীর হাট উপজেলা প্রস্তাবিত) করা অনায়াসে সম্ভব। এই দুটি উপজেলা হলে এ জেলার উপজেলার সংখ্যা দাঁড়াবে সাতে। তখন শুধু ‘বি’ ক্যাটাগরি নয়, এই জেলাকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করা সম্ভব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।ফয়সল হাসানদক্ষিণ বাঞ্ছানগর, লক্ষ্মীপুর।