চি ঠি প ত্র
যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রপ্রায় ৫১ বছর আগে আমার একটি প্রশ্নের উত্তর ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ থেকে প্রচার করা হয়েছিল। প্রশ্নটি ছিল, ‘অদূর ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে কি?’ওই প্রশ্নের উত্তর ১৯৬০ সালের মার্চ মাসে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় নিয়ে দেওয়া হয়েছিল। উত্তরটির সারসংক্ষেপ এখনো আমার মনে গেঁথে আছে। বলা হয়েছে, ‘যে সমস্ত নীতিমালার ভিত্তিতে একটি দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পররাষ্ট্র ইত্যাদি ব্যবস্থা পরিচালিত হয়, তাকেই এক কথায় সমাজব্যবস্থা বলা হয়। সেই অর্থে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সমাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে। সেই সমাজতান্ত্রিক ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি লোক সুখী ও সমৃদ্ধিশালী জীবন যাপন করেছে। অতএব, তথাকথিত সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।’মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৭০টি শহরে নিউইয়র্কের জুকটি পার্কের মতো বিক্ষোভ সমাবেশের খবর পড়ে আমার মন ৫১ বছর আগের উপরোল্লিখিত প্রশ্নটির স্মৃতি রোমন্থনে আচ্ছন্ন হয়ে পড়েছে।বিনয় ভূষণ নাথপুরান পুলিশ কোয়ার্টার, ফেনী।