চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা নিয়ে কথাঅর্থই যখন অনর্থের মূল, তখন যত্ন করে লাভ কী, ছিঁড়ে নষ্ট করে ফেলা যেতে পারে—এমন কাজটি যদি কেউ করে, নিশ্চিত তার শাস্তি। কিন্তু টাকাগুলো যদি ব্যাংক থেকেই হায়াত কম নিয়ে কাটা-ছেঁড়া অবস্থায় আমাদের হাতে এসে পৌঁছায়, তখন তার দায়িত্ব কে নেবে? অনেক সময় টাকাগুলোতে বড় বড় ছিদ্র দেখে মনে হয়, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করা। আসলে বান্ডিল বাঁধার জন্য টাকাগুলো ছিদ্র করার কারণেই এ অবস্থা। ছিদ্রগুলো বড় হতে হতে একসময় অনুপযোগী হয়ে পড়ে। তখন ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে’ আর কাজ করে না। অনেক দেশের মুদ্রায় (এমনকি পুরোনো টাকায়ও) এ-জাতীয় কোনো ছিদ্র পাওয়া যায় না। এক হাজার টাকার প্রচলন কত দিনই বা হয়েছে, তাতেই যে অবস্থা, তাতে ভবিষ্যতে কী হবে, তা সহজেই অনুমান করা যায়। তাই টাকাগুলো যাতে ছিদ্র করা না হয়, সে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েও ইদানীং জাল টাকার ছড়াছড়ি মোটেও থামানো যাচ্ছে না। আরামের ঘুম হারাম করে আর মাথার ঘাম পায়ে ফেলে অথবা গুরুত্বপূর্ণ কোনো কিছুর বিনিময়ে প্রাপ্ত টাকাটা যদি কোনোক্রমে জাল বা নকল হয়, তবে আফসোসের আর সীমা থাকে না। বিশেষ করে, অসহায় বা গরিব হলে তার মাথায় হাত! কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আসল টাকা চেনার কিছু কলাকৌশল-সংবলিত একটি বিজ্ঞপ্তি দেশের প্রায় সব দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে, একই নোটের বিভিন্ন ধরনের উভয় পাশের ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়াদি মুখস্থ করে মনে রাখা বেশ কষ্টসাধ্য ব্যাপার। তা ছাড়া যখন বান্ডিলে বা অনেক বেশি টাকা আদান-প্রদান হয়, তখন এভাবে খুঁটে খুঁটে একটি একটি করে নোট চেক করা সময়সাপেক্ষ এবং প্রায় অসম্ভব। একই নোটে বিভিন্ন ধরনের রং বা বর্ণের প্রিন্টের কারণে জাল টাকার চলন বেশ সহজ হয়ে গেছে। তাই যেকোনো ধরনের নোটের মাত্র একটি প্রিন্টই বাজারে রাখা উচিত। এ ক্ষেত্রে এক থেকে এক হাজার টাকার প্রতিটি নোটই ক্রমান্বয়ে বড় সাইজ করা উত্তম। প্রায়ই টাকার গায়ে নাম-ঠিকানা, মুঠোফোন নম্বর, আজেবাজে কথাসহ বিভিন্ন ধরনের লেখা দেখতে পাওয়া যায়। এতে অনেকেই বিব্রতকর অবস্থায় পড়ে। তাই সব মিলিয়ে অন্তত প্রাইমারি লেভেলের পাঠ্যপুস্তকে টাকার পরিচিতি, ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে পাঠদান দেওয়া যেতে পারে। ছোটবেলা থেকেই সচেতন করা গেলে বড় হলেও হয়তো মুখের থুতু দিয়ে আর টাকা গুনবে না, সংক্রমিত হওয়ার ভয়ও থাকবে না। মো. তবিউর রহমানঢাকা।