চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআইবির রিপোর্টবিচার বিভাগে (সেবা খাতে) দুর্নীতি নিয়েটিআইবির রিপোর্ট নিয়ে বিচার বিভাগে তোলপাড় কম হয়নি। ওই রিপোর্ট প্রত্যাখ্যান করা হলো, টিআইবির তিন শীর্ষ ঊর্ধ্বতন কর্মকর্তার নামে মামলা করা হলো এবং পরিশেষে জামিনও হলো। অথচ কিছুদিন আগে প্রধান বিচারপতি নিজেই বিচারকদের দুর্নীতির কথা বলেছেন। তিনি বিচারকদের উদ্দেশে আরও বলেছেন, আপনারা নাজিরদের মাধ্যমে কেউ কেউ বলেন, জায়নামাজ-তসবি না একটা ডিপ ফ্রিজ দিলে হবে! তিনি আরও বলেছেন, ‘আমার কাছে এই রেকর্ড আছে।’ প্রধান বিচারপতির ওই কথাগুলো বিভিন্ন মিডিয়া প্রকাশ করে। এমনকি গত ২১ জানুয়ারি এটিএন বাংলায় রাত আটটায় জ ই মামুনের উপস্থাপনায় ‘দিনবদলের কথা’ অনুষ্ঠানে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন, যেখানে প্রধান বিচারপতি নিজেই বলেছেন, আদালতে দুর্নীতি হয়, তাহলে টিআইবির রিপোর্টের...! ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বর্তমান আইনমন্ত্রী শফিক আহমেদ ও টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। টিআইবির রিপোর্ট নিয়ে আইনমন্ত্রী বললেন, বিচার বিভাগ নিয়ে এমন মন্তব্য সমীচীন নয়। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বললেন, ‘আমরা জরিপ করেছি। এটাই আমাদের লক্ষ্য ছিল। কেউ দুর্নীতি করলে, তা ধরার দায়িত্ব আমাদের নয়। তা ছাড়া জরিপ এক জিনিস। তদন্ত আরেক জিনিস। কেউ যদি তদন্ত করার দায়িত্ব আমাদের দেয়, আমরা করে দেব।’ টিআইবির রিপোর্ট নিয়ে বিচার বিভাগের উদ্দেশে ব্যারিস্টার মওদুদ আরও বললেন, ‘আমরা গ্রহণ করতে না পারি, হেয় কেন করব?’সুতরাং আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি, বিচার বিভাগের দুর্নীতি নিয়ে জনগণ টিআইবির রিপোর্ট সমর্থন করেছে। যদি প্রমাণ করার ব্যবস্থা করা হয়, তবে তা প্রমাণিত হবে। সবচেয়ে দুঃখজনক, যেখানে প্রধান বিচারপতি নিজেই বিচারকদের দুর্নীতি না করার জন্য সতর্ক করেছেন, সেখানে টিআইবি রিপোর্টের কী দোষ?মুনিয়া মুনফ্রিল্যান্স সাংবাদিক, চট্টগ্রাম।পর্যটকদের প্রতিপ্রাকৃতিক নয়নাভিরাম জাফলংয়ের সৌন্দর্যে অহরহ বিমোহিত হয় আগন্তুকেরা। জাফলং স্টোন ফিল্ড এলাকায় রয়েছে সীমান্তঘেঁষা ভারতের ডাউকি ও বাংলাদেশের পর্যটন এলাকাসহ জাফলং ‘পিয়াইন নদী’। নদীর নাব্যতা কোথাও পাঁচ ফুট আবার কোথাও ৫০ ফুট পর্যন্ত গভীর। তলদেশে এর রয়েছে নর্দম-কর্দমাযুক্ত শৈল আচ্ছাদন। বেড়াতে এসে অনেকেই একসঙ্গে পিয়াইন নদীতে গোসল করে। আর গোসল করতে গিয়ে বিভিন্ন সময় অনেক পর্যটক পানিতে ডুবে প্রাণ হারিয়েছে।তাই নদীতে নামার আগে ‘জাফলং-বল্লাঘাটে’ সাইনবোর্ডের সতর্কবাণীটি পড়ে সতর্কতার সঙ্গে পানিতে নামলে দুর্ঘটনার ঝুঁকি কমবে।হোসাইন মোহাম্মদ হীরা, রাধানগর বাজার, গোয়াইনঘাট, সিলেট।