চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের টিকিটরাস্তার দুরবস্থার কারণে এখন সাধারণ মানুষের দূরদূরান্তে যাতায়াতের প্রধান বাহন হয়ে উঠেছে ট্রেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে ট্রেনের টিকিট পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। কালোবাজারির দৌরাত্ম্যে অধিকাংশ টিকিট চলে যায় তাদের দখলে। সাধারণ মানুষকে হতে হয় তাদের বলি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এসব কার্যকলাপ চললেও তারা নির্বিকার। স্টেশনে উচ্চপর্যায়ের কোনো পরিচিত লোক না থাকলে টিকিট পাওয়া প্রায় অসম্ভব। লাইনে দাঁড়িয়ে থাকলেও বলা হয় টিকিট শেষ। জানা যায়, কালোবাজারিরা টিকিট কাটে মোবাইল ফোন ব্যবহার করে। প্রথমে তারা টিকিটগুলো বুকড করে রাখে এবং টিকিট ছাড়ামাত্র সবাই একত্রে তা কিনে নেয়। একটি মোবাইল ফোন কোম্পানি তাদের সেবা কার্যক্রমে এই অফারটি যুক্ত করলেও প্রক্রিয়াটি জটিল বলে সাধারণ মানুষ এর সুবিধা গ্রহণ করতে পারেনি। আর সেই সুযোগ নিয়েছে কালোবাজারিরা। বছরের এই সময়টিতে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা শুরু হয়। তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের গন্তব্যে আসতে হয়। কিন্তু যাতায়াতের এমন অব্যবস্থাপনা থাকায় অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন না। তাই সম্ভব হয় না পছন্দমতো স্থানে লেখাপড়া করাও। সরকার কি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে?মো. মাসুম হোসেনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়লিমন ও রেইনট্রিপ্রথম আলোয় প্রকাশিত দুটি সংবাদ—একটি পুরোনো, সাতুরিয়ার লিমন এবং অপরটি সাম্প্রতিক, বিরিশিরির শতবর্ষী রেইনট্রি—এই দুইয়ের মাঝে বেশ সাদৃশ্য পাওয়া যায়। উভয় ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্র, স্থানীয় কুচক্রী মহল এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণাম দেখতে পেয়েছে জাতি। একটি ঘটনা নির্দোষ লিমনকে পঙ্গুত্বের অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে; অপরটি প্রকৃতির রক্ষাকবচ ও শতবর্ষী রেইনট্রি গাছগুলোকে ধ্বংসের কিনারে ঠেলেছে। প্রথম আলোর ক্রোড়পত্র ‘ছুটির দিনে’র প্রচ্ছদে হতভাগ্য লিমনের ছবিটির দিকে চোখ বোলাতেই ভেতরে জমে থাকা দুঃখগুলো ভেদ করে বেরিয়ে আসে জীবনানন্দের একটি কবিতার পঙিক্ত: ‘কে হায় হূদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে’! আজ থেকে সাত মাস আগে একটি ভুল তথ্যের পরিপ্রেক্ষিতে র‌্যাবের গুলিতে পা হারায় লিমন; এরপর সাত মাস দুঃসহ যন্ত্রণা সহ্য করে বাস্তবতা মেনে নিয়েই তাকে ঘরে ফিরতে হয়েছে। ‘আমার হেই পোলারে সরকারের লোকেরা পঙ্গু বানায় দেছে! বিএ পাস দেওনের পরে আপনারা হেরে একখানা সরকারি চাকরি দিবেন।’ কতটুকু নিরুপায় হলে একজন মা তাঁর ছেলের পায়ের বিনিময়ে একটি চাকরি চান! তোষামোদি খোলসের আবরণে আবৃত রাষ্ট্রযন্ত্রের কাছে মায়ের এই আকুতি পৌঁছাবে কি না, আমরা জানি না। শুধু জানি, ছেলেটার বৈকালিক রোদ্দুরে দুরন্তপনা, মাঠে গরু চরানো, হেঁটে কলেজে যাওয়ার স্মৃতিগুলো তার অসহায় পায়ের কাছে প্রতিনিয়ত ডুকরে কেঁদে উঠবে। ঘটনা-২: প্রথম আলোয় প্রকাশিত সঞ্জীব দ্রংয়ের ‘শতবর্ষী রেইনট্রি ও মানুষের লোভ’ লেখাটি পড়ে আমার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। একজন প্রশিক্ষক হিসেবে আদিবাসী সহজ, সরল ও প্রকৃতিপ্রেমিক মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। সেই টান থেকেই সশরীরে প্রকৃত ঘটনাটি দেখতে বিরিশিরি গিয়েছিলাম। গাছের ডালপালা কাটা এবং কিছু গাছের গোড়া থেকে মাটি সরানো। ডালপালাবিহীন রেইনট্রি গাছগুলো চোখে পড়তেই সাতুরিয়ার লিমনের পঙ্গু পায়ের কথা মনে পড়ে গেল। পাবিহীন লিমন এবং ডালবিহীন রেইনট্রি গাছ—রাষ্ট্রযন্ত্রের কাছে অসহায় দুঃখগুলোর এক অপূর্ব মিলন! আমার খুব জানতে ইচ্ছে করে, কতটুকু দুঃখ পেলে পদ্মার ভাঙন আসে অসহায় চোখের কিনারে; আর কতটুকু দুঃখ পেলে দুঃখগুলো প্রতিবাদী হয়ে ওঠে?মাহবুবুর রহমান ভূঁইয়া মৃত্তিকা সমাজকল্যাণ সংস্থাবাজিতপুর, কিশোরগঞ্জ।