চি ঠি প ত্র
প্রতিবন্ধী সনদসম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী দুজন প্রতিবন্ধী শিশুকে নিয়ে দেশে তৈরি প্রথম ল্যাপটপের শুভ উদ্বোধন করেছেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ছাড়া, প্রধানমন্ত্রীর তনয়া সায়মা ওয়াজেদ পুতুল অটিজম বিষয়ে গবেষণা ও আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে বিশেষ পরিচিত অর্জন করেছেন। তাঁরা দেশের প্রতিবন্ধীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায়ে প্রতিবন্ধী লোকদের সহানুভূতি থাকলেও নিম্নস্তরে এর কোনো প্রভাব পড়েনি। সরকারি অফিসে কোনো কাজের জন্য গেলে সেখানে প্রতিবন্ধীদের নানা অসুবিধা ও বিরূপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।নিয়ম অনুযায়ী কোনো প্রতিবন্ধীকে প্রতিবন্ধীর সনদ নিতে হলে সিভিল সার্জনের প্রত্যয়নপত্র প্রয়োজন। কিন্তু ওই প্রত্যয়নপত্র সংগ্রহেও যত বিড়ম্বনা। আনুষঙ্গিক কাগজপত্র ও ছবি জমা নিয়ে এক দিনে সব প্রতিবন্ধীকে লাইনে দাঁড় করিয়ে সাক্ষাৎকার নেওয়া হয়। এ সময় কর্মচারীদের আচরণও তেমন সৌহার্দ্যপূর্ণ মনে হয় না। এ ছাড়া, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া কি খুব সহজ? যারা প্রতিবন্ধী সনদ নিতে আসে, তাদের সবাই অসচ্ছল পরিবারের। স্বভাবতই অনেকেই এদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে থাকে। আমার প্রশ্ন, সিভিল সার্জন ও বোর্ডের অন্য সদস্যদের সবাই তো চিকিৎসক। তাঁরা প্রতিবন্ধীদের সশরীরে পর্যবেক্ষণ করে তবেই সনদ প্রদান করেন। আবার তৃতীয় একজন বিশেষজ্ঞের প্রেসক্রিপশন প্রয়োজন কেন?প্রতিবন্ধীরা সমাজে কত অসহায়, তা প্রতিবন্ধী না হলে কেউ বুঝতে পারবে না। তাই তাদের প্রতি মানবিক আচরণ করার এবং সহজ পদ্ধতিতে সনদ প্রদানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। ২০-৫০ টাকার প্রতি লোভ না করে তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিলে কী এমন ক্ষতি, তারাও তো মানুষ।জি এম নুরুল ইসলামইস্কাটন গার্ডেন রোড, ঢাকা।যুগোপযোগীপাঠ্যক্রমআন্তর্জাতিক সম্পর্ক বিভাগটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্বনামধন্য বিভাগ হিসেবে পরিচিত। বিষয়টি যুগোপযোগী হওয়ায় ছাত্রছাত্রীরা এখন বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি বরাবরই সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত হয়ে থাকে। পৃথিবীর স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে লক্ষ করলে দেখা যায় যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগটি সমাজবিজ্ঞান অনুষদেরই অন্তর্ভুক্ত একটি ডিসিপ্লিন হিসেবে পড়ানো হয়। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিষয়টি চালু রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটি সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত, কিন্তু একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ডিসিপ্লিনটিকে কলা ও মানবিকী অনুষদের অন্তর্ভুক্ত রাখা হয়েছে। ফলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের সঙ্গে আমাদের সিলেবাসের বিস্তর পার্থক্য দেখা যায়। সিলেবাসের এ পার্থক্যের কারণে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই পত্রিকার মাধ্যমে বর্তমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শরীফ এনামুল কবিরের কাছে আবেদন জানাই, বিষয়টিকে কলা ও মানবিকী অনুষদ থেকে স্থানান্তর করে সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত করা হোক এবং বিশ্বের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গতি রেখে সিলেবাস নির্ধারণ করা হোক।মো. মেফতাউল ইসলামআন্তর্জাতিক সম্পর্ক বিভাগজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়প্রকাশ্য ধূমপাননিত্যনতুন আবিষ্কার মানবজীবনকে একদিকে যেমন দিয়েছে স্বাচ্ছন্দ্য ও গতিময়তা, অন্যদিকে তেমনি অবধারিত করেছে হতাশা ও উদ্বেগ। পুরোনো সামাজিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে। দিন দিন নতুন মূল্যবোধও সব সময় গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। সামগ্রিকভাবে হতাশা, আদর্শহীনতা, বিভ্রান্তি, বেকারত্ব, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের অবক্ষয় সব মিলিয়ে নানাবিধ কারণে নবীন প্রজন্মকে ধূমপান আসক্ত করে তুলছে। তাই বর্তমান বিশ্বসভ্যতা যে কয়টি গুরুতর সমস্যার সম্মুখীন, ধূমপান এর অন্যতম। জীবনের জয়গান ধূমপানের ছোঁয়ায় বিনষ্ট। ছুঁয়ে যাচ্ছে আমাদের তরুণ শিশু-কিশোরদের তাজা প্রাণে। তারা ধূমপান এবং ধূমাসক্ত হচ্ছে। যেসব বস্তুর, যা গ্রহণের ফলে স্নায়বিক বৈকল্যসহ নেশার সৃষ্টি হয়, সুনির্দিষ্ট সময়ের পর তা সেবনের দুর্বিনীত আসক্তি অনুভূত হয় এবং কেবল সেবন দ্বারাই সে তীব্র আসক্তি (সাময়িক) দূরীভূত হয়।এর কুপ্রভাব ও ভয়াবহতা গুরুতর। আমরা জানি, মাদকের সৃষ্টি হয় ধূমপান থেকে। এ পর্যন্ত বিজ্ঞানী, গবেষক, চিকিৎসকেরা মাদকাসক্তির এবং ধূমপানের অন্তরালে যে কারণগুলো সক্রিয় বলে চিহ্নিত করেছেন তা হলো: সঙ্গদোষ, কৌতূহল, সহজ আনন্দলাভের বাসনা, প্রথম যৌবনের মনোভাব, পারিবারিক কলহ ইত্যাদি। যেসব পরিবারে পারিবারিক বন্ধন শিথিল, মা-বাবা, ভাইবোনের মধ্যে ঘনিষ্ঠতা কম, সেসব পরিবারের সদস্যরাই বেশি ধূমপান করে থাকে বলে আমি মনে করি। তবে বাংলাদেশের অধিকাংশ ধূমপানকারীর গড় বয়স ১০ থেকে মৃত্যুপূর্ব পর্যন্ত। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ, ১০ থেকে ২০ বছর পর্যন্ত সময়টা আমাদের জন্য বীজ বপনের কাল, আর ২০ থেকে ৪০ বছর পর্যন্ত সময়টা আমাদের আরেকটি সোনালি সময়। এ সময়ই মানুষ পরিবার, দেশ, জাতি তথা বিশ্বের জন্য বেশি শ্রম দেয়। যদি ধূমপানে আসক্ত হয়ে দেশ-জাতির কল্যাণ না করতে পারি, তাহলে বলব, আমাদের মতো দুর্ভাগ্য লোক আর নেই। কিছুদিন আগে বাংলাদেশে সরকার প্রকাশ্যে ধূমপান বন্ধ করলেও দেখা যাচ্ছে, আজ সেটার আইন আছে, প্রয়োগ নেই। কেন নেই? কারণ যিনি বন্ধ করতে বলবেন, তিনিই এর মধ্যে শামিল। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে এ ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য ধূমপান নিরাময় ও প্রতিরোধ আন্দোলনে আপামর জনসাধারণকে এগিয়ে আসতে হবে। এর পূর্বশর্ত হিসেবে ব্যবসায়ীদের সতর্ক করে সচেতনতার মাধ্যমে ধূমপানবিরোধী আন্দোলনকে বেগবান করতে হবে। সরকারি মহল থেকে শুরু করে গণমাধ্যম মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা ধূমপানমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। মবরুর আহমদ সাজুসিলেট এমসি কলেজ।