চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষা১৮ লক্ষাধিক পরীক্ষার্থীর অংশগ্রহণে ১ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে জেএসসি ও জেডিসি পরীক্ষা। ১৮ লাখ এমন একটি অঙ্ক, যেকোনো দেশের জন্যই গুরুত্বপূর্ণ সংখ্যা। শুভেচ্ছা রইল তাদের জন্য। বাংলাদেশে নিম্নমাধ্যমিক পর্যায়ে দ্বিতীয়বারের মতো এই পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম বছর যেখানে দিনে দুটি করে পরীক্ষা ছিল, এ বছর সেখানে কর্তৃপক্ষের বোধোদয় হয়েছে নিঃসন্দেহে। আমরা আশা করি, নির্বিঘ্নে তারা তাদের পরীক্ষা শেষ করতে পারবে। তবে এমন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে তাদের প্রস্তুতি নেওয়ার সময় কত দিন ছিল, এ বিষয়ে একটু মনোযোগ দেওয়া দরকার ছিল। ক্লাসরুম ও ক্লাসের বাইরে পড়ালেখার জন্য পর্যাপ্ত সময় পাওয়া গেলে নির্ধারিত পাঠক্রম শেষ করার জন্য শিক্ষার্থীদের বিকল্প কোনো পথের সন্ধানের প্রয়োজন পড়ে না। এ ক্ষেত্রে জেএসসির শিক্ষার্থীরা সময় পায় মাত্র ১০ মাস। জানুয়ারি থেকে অক্টোবর। এই ১০ মাসের মধ্যেও আবার থাকে বিদ্যালয় বন্ধের এক বিশাল মিছিল। বড়-ছোট সব ধর্মীয় উপলক্ষেই বন্ধ থাকে স্কুল। নির্ধারিত ছুটি আর ধর্মীয় ছুটি মিলিয়ে বন্ধ থাকে তিন মাসের ওপরে। পড়ালেখায় ধারাবাহিকতা ক্ষুণ্ন না করতে তাই অনেক অভিভাবকই বিকল্প পথের সন্ধান করেন। প্রতিযোগিতার লড়াইয়ে কেউ-ই পিছিয়ে থাকতে চায় না। ১০ মাসের মধ্যে যেখানে বড়জোর সাত মাস ক্লাস হয়, সেখানে পাবলিক পরীক্ষার আগে পাঠক্রম শেষ করে পরীক্ষা দেওয়ার সাহস করবে শুধু অদম্য মেধাবীরাই। তোমাদের জন্য শুভকামনা। মুহাম্মদ রেজাউল করিমশিক্ষক, চকরিয়া, কক্সবাজার।