চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর বিভাগে পিএসসিবাংলাদেশের উত্তর জনপদের অগ্রজ জেলা রংপুর। কালের বিবর্তনে ও সময়ের আশীর্বাদে রংপুর আজ বিভাগীয় শহর এবং এই বিভাগের জেলার সংখ্যা আটটি। ২০১০ সালের ১২ জুলাই থেকে রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও এখনো অনেক সরকারি দপ্তর এখানে তাদের কার্যক্রম শুরু করতে পারেনি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে এর কার্যক্রম চললেও রংপুর বিভাগে এখনো এর কার্যক্রম শুরুর প্রক্রিয়া ধীরগতিময়। অথচ রংপুর থেকে ঢাকার দূরত্ব সড়কপথে ৩৩০ ও রেলপথে ৪৪৭ কিলোমিটার। এক পরিসংখ্যানে দেখা যায়, রংপুর বিভাগে প্রতিবছর অনার্স, এমবিবিএস, বিডিএস কোর্স সম্পন্ন করেন প্রায় ২০ হাজার শিক্ষার্থী। এই বিভাগের ২১টি কলেজ ও দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স কার্যক্রম এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান মিলে এমবিবিএস ও বিডিএস কার্যক্রম চলছে ছয়টি মেডিকেল কলেজে।এ আটটি জেলার শিক্ষার্থীদের বিসিএসসহ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে যেকোনো পরীক্ষায় অংশ নিতে ঢাকায় অথবা রাজশাহীতে যেতে হয়। অথচ ৩০তম ও ৩১তম বিসিএসের প্রিলিমিনারিতে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন ঢাকা কার্যালয়ের অধীনে যথাক্রমে ৯৮ হাজার ৬৪৩ ও এক লাখ ছয় হাজার ২৬২ জন পরীক্ষার্থী অংশ নেন। ঢাকা শহরে পরীক্ষার্থীদের চাপ কমাতে অনতিবিলম্বে রংপুরে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন তাদের আঞ্চলিক কার্যালয় স্থাপন করে আসন্ন ৩৩তম বিসিএস পরীক্ষার কার্যক্রম এই অঞ্চলে শুরু করুক—এটাই এই আট জেলার শিক্ষার্থীদের প্রাণের দাবি ও সময়-সমর্থিত অধিকার।শোফে শাকিলশিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।জনগণের শক্তির জয়বর্তমান সময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দেশের প্রধান রাজনৈতিক দলগুলো যখন সংকটময় সময় অতিবাহিত করছে, ঠিক এমনই সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মনোনয়নের বিষয়টি যেন গণমাধ্যমের বহুল প্রচারের কারণে দেশবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এমনকি প্রবাসীদের কাছেও এ নির্বাচন তোলপাড় সৃষ্টি করেছে। আবালবৃদ্ধবনিতা সবার মুখে যেন ছিল একই রব। বিশেষ করে, নির্বাচনে ইভিএম-পদ্ধতিতে ভোট গ্রহণ এবং নির্বাচন কমিশন সুস্পষ্ট অঙ্গীকার করার পরও যখন নির্বাচনের দুই দিন আগে সেনা মোতায়েন করা হয়নি, তখন যেন সাধারণ মানুষের আশঙ্কার জায়গাটা আরও বেশি বেড়ে গিয়েছিল। যা-ই হোক, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে বর্তমান সরকারের দায়িত্বশীল ভূমিকা আমাদের কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।যদিও পরাজিত শক্তি আজ জনগণের ভালোবাসার শক্তিকে ভিন্নভাবে ব্যাখ্যা করার অপপ্রয়াস ব্যক্ত করবে, তবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গভীর নজরদারি আর অবাধ প্রচারের কারণে সে সুযোগটি কতখানি বাকি রইল, সে বিষয়ে আমি সন্দিহান! তবে এটা সুনিশ্চিত যে এই নির্বাচনে একদিকে জয় হলো মানুষের ভালোবাসার শক্তির, অন্যদিকে ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অবিস্মরণীয় বিজয়ের মধ্য দিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়ে সৃষ্টি করলেন নতুন ইতিহাস। তবে আমার প্রত্যাশা, বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল, প্রধান বিরোধী দলসহ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নারায়ণগঞ্জের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে দলমত-নির্বিশেষে কাজ করবেন। আর রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ, এ নির্বাচন থেকে শিক্ষা নিন। ভবিষ্যতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনগণের ইচ্ছা বিবেচনায় নিন।সুমিত বণিক, উন্নয়নকর্মীকিশোরগঞ্জ।[email protected]