চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক বদলিসরকার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের শতভাগ বেতন-ভাতা দিচ্ছে। এ ছাড়া দুই ঈদে বোনাস ও অবসর ভাতার বিধান রেখেছে। কিন্তু সরকারি চাকুরেদের মতো তাঁদের বদলির ব্যাপারে সরকারের মাথাব্যথা নেই। একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন থাকলে শিক্ষা প্রসারের চেয়ে তাঁদের মধ্যে একঘেয়েমি ভাব এসে যায়। এতে শিক্ষা কার্যক্রমে ঢিলেমি পরিলক্ষিত হয়। এ ছাড়া অনেক স্থানীয় শিক্ষক প্রতিষ্ঠানপ্রধানের ওপর অহেতুক প্রভাব খাটান অথবা প্রতিষ্ঠানপ্রধানও প্রভাব বিস্তার করেন অন্য শিক্ষকদের ওপর। দীর্ঘদিন একই স্কুলে থাকায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের মধ্যে কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে। তা ছাড়া সচ্ছলতার দিক থেকে স্কুল, কলেজ ও মাদ্রাসাপ্রধানদের বদনাম রয়েছে। তাঁদের বদলির মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি দূর করা যায়। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নত করাসহ পরীক্ষায় পরীক্ষার্থীদের ভালো ফলের ব্যাপারেও নতুন শিক্ষককে চ্যালেঞ্জ নিতে সুবিধা হয়। তাই বেসরকারি শিক্ষকদের বদলির ব্যাপারে সঠিক উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।ফুটপাতে উৎপাতরাজধানীর ফুটপাত নিয়ে মোটেই সন্তুষ্ট নয় ঢাকাবাসী। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা ফুটপাত দিয়ে চলাফেরা করতে হয় ঢাকাবাসীকে। ঢাকার প্রায় সব বাড়ির ছাদের পানি এসে পড়ে ফুটপাতের ওপর। তাই পথচারীদের ফুটপাত ছেড়ে প্রায়শই রাস্তা দিয়ে চলাচল করতে হয়।ভাঙাচোরা ফুটপাত দিয়ে রাস্তায় নামলেই যানজট আর একটু বৃষ্টিতে গোটাতে হয় প্যান্টের পায়া। ঢাকার ঝিলগুলো ভরাট করে বসতি গড়ে ওঠায় বেশির ভাগ এলাকায় নেই পর্যাপ্ত পয়োনিষ্কাশন-ব্যবস্থা। নগরের কর্মজীবী মানুষের কর্মস্থল আর বাসস্থল নিয়ে নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ডিসিসির কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে উধাও হয়েছে বেশ কিছু রাস্তার ম্যানহোলের ঢাকনা আর ল্যাম্পপোস্টের বাতি। তাই আঁধার নামলেই ছিনতাইকারী আর মাদক ব্যবসায়ীদের স্বর্গরাজ্যে পরিণত হয় কিছু কিছু এলাকা। প্রায়শ রাস্তার পাশের ফুটপাতে বসে হরেক রকমের জিনিস বেচতে দেখা যায় হকারদের। রাস্তার দুই পাশের ভবনগুলোর বেশির ভাগেই রয়েছে তৈরি পোশাক কারখানা। এসব কারখানার মাল ট্রাকে ওঠানো-নামানোর কারণে ফুটপাতের একটা বড় অংশই থাকে তাদের দখলে। হাতের দুই পাশে দেখা যাবে ফুটপাতের ওপরই বসানো হয়েছে ছোট ছোট পান-বিড়ির দোকান। অনেকেই আবার কিছু নষ্ট ফ্রিজ, মোটরসাইকেল ফুটপাতে সারাই করছে। ফুটপাত পার হয়ে রাস্তারও একটা বড় অংশে থাকে তাদের মালামাল।ফুটপাত দিয়ে যাওয়ার সময় ইট-বালুর স্তূপ চোখে পড়ে প্রায় সব জায়গায়। তা ছাড়া অধিকাংশ বাড়ির মালিকেরাই বাড়ি করার সময় ফুটপাতসহ রাস্তার ওপর কংক্রিট মেশানোর মেশিন, ইট, বালুসহ অন্যান্য সরঞ্জাম রাখেন। বড় রাস্তার পাশে ফুটপাতের সামনের দোকানদারেরা দোকানের সামনের চালাটা একটু বাড়িয়ে রাস্তার ওপর তুলে দিয়েছেন। সর্বরোগের মহৌষধ, জোঁকের তেল, কস্তুরি হালুয়া আর যৌবন ধরে রাখার গোপন রহস্য মিলবে এসব ফুটপাতের দোকানে। ঢাকা সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে সমস্যা অনেক, কিন্তু সমাধান নেই। অভিযোগ অনেক, অথচ শোনার কেউ নেই। এসব সমস্যার কথা সরকারের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানা প্রয়োজন।শফিকুল ইসলামতেজগাঁও, ঢাকা।