চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষা উন্নয়নজাতীয় সংসদের গত অধিবেশনে ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ পাস হয়েছে। তদনুসারে শিক্ষাসংক্রান্ত সব কর্মকাণ্ডে এই নীতি পথনির্দেশক হিসেবে বিবেচিত হওয়ার কথা। জাতীয় শিক্ষানীতির অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটানো। শিক্ষানীতির ‘প্রাথমিক শিক্ষার মেয়াদ ও বাস্তবায়ন’ অংশে ২০১১-১২ অর্থবছর থেকেই অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।প্রাথমিক শিক্ষার বাস্তবায়ন সরকারের অন্যতম মৌলিক কর্তব্য। বাংলাদেশে এই কাজটি করা হয় প্রকল্পভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে। অবশ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই এ প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প (পিইডিপি ২) বাস্তবায়নের কাজ শেষ হবে এ বছরের জুন মাসে। এখন চলছে তৃতীয় প্রকল্প প্রস্তুতির কাজ। এই প্রকল্প প্রোগ্রাম থ্রি বা সংক্ষেপে প্রোগ থ্রি নামে পরিচিত। প্রকল্পের মেয়াদকাল পাঁচ বছর—জুলাই ২০১১ থেকে জুন ২০১৬। প্রকল্পের খসড়া প্রস্তাবনায় দেখা যায়, প্রোগ থ্রি প্রণয়নে প্রাথমিক শিক্ষার মেয়াদ পাঁচ বছরই ধরা হয়েছে। এর যত পরিকল্পনা সবই এক বছরের প্রাক-প্রাথমিক এবং পাঁচ বছর মেয়াদি প্রাথমিক শিক্ষাকে কেন্দ্র করে রচিত হচ্ছে। দেখে মনে হচ্ছে, সদ্য পাস হওয়া জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন শুরুতেই হোঁচট খাচ্ছে। অথচ প্রোগ থ্রি হতে পারে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার ও মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা অর্জনের প্রধান হাতিয়ার। ‘হতে পারে’ না বলে ‘হওয়া উচিত’ বলাই শ্রেয়। কারণ, এর মাধ্যমেই আগামী পাঁচ বছর প্রাথমিক শিক্ষা পরিচালিত হবে। শিক্ষানীতি ও প্রোগ থ্রির বাস্তবায়ন একই অর্থবছরে শুরু হচ্ছে অথচ নীতির প্রতিফলন প্রকল্পে দেখা যাচ্ছে না। এ ধরনের অসামঞ্জস্যতা শিক্ষানীতির বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ মহলের সদিচ্ছার সঙ্গে মানানসই নয়।শিক্ষানীতি অনুসারে, আট বছরব্যাপী প্রাথমিক শিক্ষার বাস্তবায়ন ২০১৮ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। আবার প্রোগ থ্রি চলবে ২০১৬ সালের মাঝামাঝি পর্যন্ত। প্রোগ থ্রিতে যদি নতুন শিক্ষানীতির প্রতিফলন না থাকে, অবশিষ্ট আড়াই বছরে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার বিস্তার সম্ভব হবে না। সরকারের কোনো মন্ত্রণালয় শিক্ষানীতি উপেক্ষা করতে পারে না। অবশ্য এ জন্য নতুন কোনো প্রকল্পের চিন্তাভাবনা করা হচ্ছে কি না, তা-ও পরিষ্কার নয়।শিক্ষানীতিতে যদিও অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্প্র্রসারণের কথা বলা হয়েছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়ার দায়িত্ব এখন পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওপর ন্যস্ত করা হয়নি। এ দায়িত্ব এখনো শিক্ষা মন্ত্রণালয়ের ওপরই রয়ে গেছে। প্রোগ থ্রিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পড়ালেখা অন্তর্ভুক্ত না হওয়ার এটিও হয়তো একটি কারণ। দায়িত্ব অর্পিত না হলে তো তা পালন করার প্রশ্ন আসে না। প্রাথমিক শিক্ষার একটি অংশ এ-সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের বাইরে রাখাও শিক্ষানীতির সঙ্গে মানানসই নয়।ঘটনা যা-ই হোক, এসব বিষয়ে সরকারের নিশ্চয়ই একটা পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটি জনসাধারণের জানা প্রয়োজন। যথার্থ জনসম্পৃক্ততা ছাড়া শিক্ষানীতির সফল বাস্তবায়ন সম্ভব নয়। বর্তমান শিক্ষানীতি বহু জনের শ্রমের ফসল, বহু মতের সম্মিলনে তৈরি জাতীয় এক দলিল। এটির যথাযথ বাস্তবায়ন দরকার। দরকার দ্রুত পদক্ষেপ গ্রহণের। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি। সমীর রঞ্জন নাথশিক্ষা গবেষণা সমন্বয়ক, ব্র্যাক।[email protected]বোধগম্য নয়গত ২১ জানুয়ারি সকাল ১০টা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা। পরীক্ষায় একটি ভাব-সম্প্রসারণ এসেছে, তাতে ডান পাশে নম্বর বণ্টন করা হয়েছে ২.৫ (আড়াই) নম্বর। ‘আইনের শাসন ও বাংলাদেশ’ বিষয়ে একটি রচনা এসেছে, তাতে ডান পাশে নম্বর বণ্টন করা হয়েছে ২.৫। এর আগে কোনো ভাব-সম্প্রসারণ ও রচনায় এত কম নম্বর বণ্টন করা হয়নি।এ ছাড়া পরীক্ষায় এমসিকিউ ধরনের যত ইংরেজি, সাধারণ জ্ঞান ও অঙ্ক এসেছে, সবই সহজ। পরীক্ষার কক্ষে পরিদর্শক এলে (রাজউক কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা) তাঁকে যখন বলা হয়, প্রশ্ন অত্যন্ত সহজ হয়েছে, তখন তিনি বলেন, পরীক্ষার্থীদের ফ্রি হ্যান্ড রাইটিং দক্ষতা দেখার জন্য প্রশ্ন এত সহজ করা হয়েছে। প্রশ্ন হলো, সেটা দেখাই যদি উদ্দেশ্য হয়, তবে প্রশ্নে নম্বর বণ্টন এত কম করার কারণ কী? পরীক্ষার মোট নম্বর ১০০, যার মধ্যে ৬০ নম্বর লিখিত এবং ৪০ নম্বর মৌখিক। ৪০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ রাখার উদ্দেশ্য কী?আরও দেখা যাচ্ছে, খুব সহজ প্রশ্ন এবং মাত্র ৬০ নম্বরের পরীক্ষায় দেড় ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। এটি কেন করা হয়েছে, তা-ও বোধগম্য নয়। এর পেছনের কোনো দুর্নীতি আছে কি না, তদন্ত করার দাবি জানাচ্ছি। জনৈক পরীক্ষার্থীঢাকা।