চি ঠি প ত্র
প্যাথলজিক্যাল ল্যাবমানহীন ও ভেজালে সয়লাব আমাদের সর্বত্র। জীবন রক্ষাকারী ওষুধ থেকে শিশুদের খাবার—সবকিছুতেই ভেজাল ও মানসংকট। তার ওপর প্রশাসনের সঠিক নজরদারির কোনো সুব্যবস্থা নেই। আমাদের দেশে বাণিজ্যিকভাবে অসংখ্য প্যাথলজিক্যাল ল্যাবরেটরি গড়ে উঠেছে। এটি মানুষের রোগনির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যাথলজিক্যাল ল্যাবরেটরির অনুমোদন পাওয়া যায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা থেকে। তবে এ পরীক্ষা ও কার্যক্রম মানসম্মত হচ্ছে কি না, তা দেখার কেউ নেই। বেশির ভাগ প্রতিষ্ঠানের পরীক্ষার রিপোর্ট নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু হাজার হাজার এই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের জন্য সরকারিভাবে কোনো পরীক্ষাগার ও কর্তৃপক্ষ নেই। এ দেশে খুব অল্পসংখ্যক প্রশিক্ষিত জনশক্তি ল্যাবরেটরিতে কাজ করে। নতুন আবিষ্কৃত যন্ত্রপাতির ব্যবহারের মতো প্রশিক্ষিত জনশক্তির প্রচুর অভাব। তা ছাড়া দক্ষতা বৃদ্ধির ব্যবস্থাও সীমিত। জীবনের প্রশ্ন যেখানে জড়িত, সেখানে এভাবে চলতে পারে না। উন্নত মানের প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করা দরকার। আমাদের আরও প্রয়োজন, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণকারী একটি সংস্থা। সঙ্গে দরকার প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি। মাননিয়ন্ত্রণ ও তদারকির বিষয়টি আরও বেশি গুরুত্ব পাওয়া উচিত। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনকেও সময়োপযোগী করা জরুরি। আশা করি, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগ নেবে।জাহেদুর রহমান ইকবালপুরানা পল্টন, ঢাকা।ওসমানী উদ্যানঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলিস্তান ও সচিবালয়ের সন্নিকটে অবস্থিত ওসমানী উদ্যান এখন বখাটেদের উদ্যানে পরিণত হয়েছে। দিনের বেলায় বখাটেরা এখানে নেশাজাতীয় দ্রব্য সেবন করে এবং ভাসমান পতিতারা সারাক্ষণই এখানে ঘোরাঘুরি করে। এ কারণে সুস্থ পরিবেশে উদ্যানে বসার সুযোগ নেই। দেখে মনে হয়, এটি দেখভাল করার মতো কোনো কর্তৃপক্ষ নেই।তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, ওসমানী উদ্যানের সুস্থ পরিবেশ রক্ষার্থে যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন।শেখ মনিরুজ্জামানসেগুনবাগিচা, ঢাকা।ইটভাটাটি বন্ধ করুনবর্তমান সরকার পরিবেশ নিয়ে যথেষ্ট আন্তরিক। জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণবিষয়ক অনেক আইন প্রণয়ন করেছে। এর মধ্যে ইটভাটা ও পরিবেশদূষণ প্রতিরোধ অন্যতম। কৃষিজমি নষ্ট করে ইটভাটা করা যাবে না। অথচ সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের পাশে বিখ্যাত শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে কৃষিজমি নষ্ট করে ইটভাটা গড়ে তোলা হচ্ছে। ভাটার পশ্চিম পাশে আরেকটি প্রতিষ্ঠান নজরুল প্রি-ক্যাডেট স্কুল অবস্থিত। জনবহুল এবং কৃষির ওপর নির্ভরশীল এ এলাকার মানুষ পেটের ভাত জোগাতে কৃষিজমির ওপর নির্ভর করে। তাই তারা উদ্বিগ্ন ও চিন্তিত, ইটভাটা হলে কৃষিজমি নষ্ট হওয়ার পাশাপাশি অন্যান্য জমির ওপর বিরূপ প্রভাব পড়বে।এখানে ইটভাটা হোক—তা কেউ চায় না। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, ইটভাটাটি বন্ধ করার পদক্ষেপ নিন।অনিক মাহমুদসুন্দরগঞ্জ, গাইবান্ধা।