চি ঠি প ত্র
অবসর গ্রহণের বয়সবাংলাদেশের জনসাধারণের গড় আয়ু বৃদ্ধি এবং স্বাস্থ্য-সচেতনতার কারণে ৫৭ বছর বয়সে অধিকাংশ চাকরিজীবী মোটামুটি সবল ও কর্মক্ষম থাকেন। বর্তমান পদ্ধতির কারণে লেখাপড়া শেষ করে উপার্জনক্ষম হতে বেশি সময় প্রয়োজন হয়। উপার্জনক্ষম হতে বেশি বয়স হওয়ায় বিয়েতেও বিলম্ব ঘটে এবং ৫৭ বছরের চাকরিজীবনে সন্তানদের লেখাপড়াও শেষ হয়ে ওঠে না। অধিকাংশ ক্ষেত্রেই সন্তানেরা অধ্যয়নরত থাকে। এসব বিষয় বিবেচনা করে সরকারি চাকরিতে প্রবেশের সময়ও ২৭ থেকে ৩০ বছর বৃদ্ধি করা হয়েছে।সরকারি চাকরিজীবীদের ওপরে বর্ণিত তথ্যাদি বিবেচনা করেই ২০০১-০৫ মেয়াদকালে জোট সরকার সরকারি চাকরিজীবীদের অবসর নেওয়ার বয়স ৫৭ থেকে বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করে। তবে তাদের আমলে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের আমলে চাকরির অবসরের বয়স বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছিল মর্মে ওই সময়ের বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি সময়ের দাবিতে রূপান্তরিত হওয়ায় বর্তমান সরকার চাকরিরত মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স দুই বছর বাড়িয়ে দেয়। ফলে সংখ্যাগরিষ্ঠ সরকারি চাকুরেরা সময়ের দাবির সুবিধা থেকে বঞ্চিত থেকে যান। সরকারি চাকরিজীবীদের মধ্যে একটি বিভাজন সৃষ্টি হয়। তবে এই মহাজোট সরকারের কাছে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা ছিল, তাঁদের এই ন্যায়সংগত, যৌক্তিক এবং সময়ের দাবির বাস্তব প্রেক্ষাপট বিবেচনা করে অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৬০ বছর বৃদ্ধি করবে। কিন্তু এই সরকারের মেয়াদের প্রায় তিন বছর শেষ হওয়া সত্ত্বেও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না, যা খুবই পরিতাপের বিষয়। অবসর গ্রহণের বয়স বৃদ্ধির বিষয়টি সময়ের দাবি হওয়ায় বিচারপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বয়স ঠিকই বাড়ানো হয়েছে। কিন্তু সরকারি চাকরিজীবীদের এ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।অতএব, সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের নীতিনির্ধারকদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আবদুল হালিমসরকারি চাকরিজীবীফ্রান্সিস রোড, কদমতলী।