চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি ও পানিসুনামগঞ্জ জেলার সদর থানায় গৌরারং ইউনিয়ন অবস্থিত। এর সামনেই রয়েছে সোনাফসি বিল, যা স্মরণাতীতকাল থেকে এই এলাকাবাসীর কৃষিজমির সেচের ব্যবস্থা ও মাছের জোগান দিয়ে আসছে। কিন্তু সম্প্রতি বিলটি সরকার লিজ দিয়েছে। ফলে এলাকার হাজার হাজার একর জমি পানিসংকটে পড়েছে। লিজ মালিকেরা তাদের ইচ্ছামতো বিল সেচ করে। ফলে মাঘ-ফাল্গুনেই জমি ফেটে চৌচির হয়ে যায়। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার কৃষক। এ ক্ষতি পুষিয়ে নেওয়ার কোনো উপায় থাকে না। হাসির বদলে চোখে ঝরে কান্না। সরকার যদি এই সোনাফসি বিলটি লিজ বন্ধ করে দেয় তাহলে এই এলাকার কৃষকেরা বেশি উপকৃত হবে। পাশাপাশি মাছ ধরে অনেকেই স্বাবলম্বী হবে। অঞ্চলভিত্তিক পানি ধরে রাখলে কৃষির মধ্য দিয়েই আমরা স্বাবলম্বী হতে পারব।বিজীত চক্রবর্তীগৌরারং, সুনামগঞ্জ।আইভীকে শুভেচ্ছা‘সন্ত্রাসের জনপদে’ শান্তির পায়রা ওড়ানো আইভীকে শুভেচ্ছা। জনতার রায়ে প্রতিফলিত হলো, সন্ত্রাসের বিপক্ষে ব্যালট বিপ্লবের জয়। জনতার মেয়রকে দৃপ্তপদে এগিয়ে যেতে হবে সততায় নির্ভর হবে। পরিকল্পিত উন্নয়নমুখী সদিচ্ছায় বাস্তবতা যোগ করে। অবকাঠামোগত উন্নয়নের হাল ধরে। পাশে থাকবে নারায়নগঞ্জের সাধাণ মানুষা।শুভাশীষ রইল ইতিহাস সৃষ্টিকারী মানুষটির জন্য। রাশেদ চৌধুরীচৌধুরীবাড়িপুরাতন মহুরীগঞ্জ, ফেনী।