চি ঠি প ত্র
দুঃখ নয়, উপহাস!সরকারের সাম্প্রতিক কিছু ভুল সিদ্ধান্ত, অনাকাঙ্ক্ষিত আচরণ ও ঘাড়ে ঠেলানীতি দেশবাসী কখনো সরব কিংবা নীরব বিক্ষোভে আবার কখনো নিঃশব্দে চোখের জলে প্রতিবাদ করে আসছে। আমরা কেন জানি প্রতিবাদের গাঢ় রহস্যটুকু বুঝতে খুব বেশি দেরি করে ফেলি। যেকেউই বলতে পারত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বাছাই ঠিক হয়নি এমনকি দলের অনেক শুভাকাঙ্ক্ষীও বিভিন্নভাবে প্রতিবাদ করেছে, কিন্তু দল ভুল সিদ্ধান্তে অনড় ছিল। পরিণামে কুফলটাও হাতেনাতে পেয়েছে। আবারও ভুল সিদ্ধান্তের মহড়া চলছে ঢাকা সিটি করপোরেশনকে দ্বিখণ্ডিত করার নামে। এ প্রসঙ্গে প্রথম আলোয় প্রকাশিত একটি কলামে আব্দুল মান্নান বলেছেন, ‘এই সরকারকে সলাপরামর্শ দেওয়ার জন্য বেতনভুক্ত বেশ কয়েকজন পরামর্শদাতা আছেন, তাঁদের কারও কারও কাণ্ডকারখানা দেখলে মনে হয়, তাঁদের কিছু কর্মকাণ্ডই হলো সরকারকে বেকায়দায় ফেলার জন্য।’ যখন দেখি ক্ষমতার চেয়ারে বসা কিছু লোক হত্যাকারীদের বের করার পরিবর্তে আড়াল করার নানারূপ সস্তা ফন্দি আঁটে; সুবিচার না পাওয়ার আশঙ্কায় দুঃখগুলো তখন জমাট বেঁধে ওঠে। তরলতার ফাঁকফোকর দিয়েই বেরিয়ে আসে তোষামোদি কিংবা চাটুকার মনোবৃত্তি। এই মনোবৃত্তি যেকোনো সরকারকে জনবিচ্ছিন্ন করতে ভূমিকা পালন করে। আর তখনই রাষ্ট্রযন্ত্রের প্রতি জনগণের দুঃখগুলো ভাষা পেয়ে প্রতিবাদী হয়ে ওঠে। নির্ভেজাল চোখের জল আর কারও চোখ দিয়ে ঝরে না, সেই জলের সঙ্গে মিশে থাকে উপহাস। বর্তমান অবস্থার সঙ্গে শেক্সপিয়ারের কথার বেশ সাদৃশ্য খুঁজে পায়। মাহবুবুর রহমান ভূঁইয়া[email protected]