চি ঠি প ত্র
কৃষকসন্তানদের কোটাবাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। দেশের অর্থনীতির চাকা সচল রাখেন মূলত কৃষকেরাই। অথচ তাঁরা কতটুকু মূল্যায়ন পান আমাদের দেশে? বাংলাদেশে কৃষিকাজে প্রবেশ করেন তাঁরাই, যাঁদের কোনো অক্ষরজ্ঞান নেই। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, সেসব দেশের কৃষকেরা শিক্ষিত। বাংলাদেশের কৃষকেরা শিক্ষিত তো ননই, আবার দারিদ্র্য ও সচেতনতার অভাবে তাঁরা তাঁদের সন্তানকেও শিক্ষিত করে তুলতে আগ্রহী হন না। তবে কোনো কোনো কৃষক কষ্ট করে সন্তানকে লেখাপড়া শেখালেও চাকরির ক্ষেত্রে সেসব সন্তানকে নানা বিপত্তির সম্মুখীন হতে হয়। কারণ, অর্থের অভাবে তাঁরা ঘুষ দিয়ে চাকরি নিতে পারেন না। তাই অনেক কৃষকসন্তান মেধাতালিকায় থেকেও শুধু অর্থাভাবে এবং লবিং করার মতো কেউ না থাকায় মৌখিক পরীক্ষা থেকেই ছাঁটাই হন। আবার সরকার আজকাল সরকারি চাকরিসহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আদিবাসী, নারী, মুক্তিযোদ্ধা, পোষ্য প্রভৃতি কোটা চালু করেছে। এসব কোটার প্রার্থীদের শুধু পরীক্ষায় পাস করলেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়। এভাবে দেখা যাচ্ছে, বর্তমান সমাজ উচ্চশ্রেণীকে ওপরে ও নিম্নশ্রেণীকে নিচেই রাখছে। এভাবেই কি কৃষক ও তাঁদের সন্তানেরা নিষ্পেষিত হতে থাকবেন? তাই চাকরিতে অন্যান্য কোটার পাশাপাশি কৃষকসন্তানদের জন্যও কোটা নিশ্চিত করা হোক। মো. মেফতাউল ইসলামআন্তর্জাতিক সম্পর্ক বিভাগজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সেতু চাইবর্তমান সরকার ক্ষমতায় আসার পর তাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার কালামুন্সি, সুন্দলপুর, লামছিপ্রাসাদ ও ধানশালিক ইউনিয়ন নিয়ে একটি খাল খনন করা হয়। যদিও এই এলাকার মানুষের কৃষিকাজের সুবিধার্থে এই খাল খনন করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেটা আজ জনদুর্ভোগে পরিণত হয়েছে। খাল খননের পর হাজার হাজার মানুষের ঘরবাড়ি, দোকাপাট, রাস্তাঘাট, পুকুর, কবরস্থান, চাষাবাদের জমি খালের মধ্যে বিলীন হয়ে যায়।খাল খননের পর ধানশালিক ইউনিয়নের ধানশালিক বাজারের সঙ্গে জনতা বাজার, চরমণ্ডলীয়া, চরএলাহীর মধ্যে যোগাযোগের প্রধান সংযোগ সেতু নির্মাণ না করার ফলে এ অঞ্চলের ২৫ থেকে ৩০ হাজার মানুষ কার্যত অসহায় জীবন যাপন করছে। ধানশালিক বাজার থেকে দক্ষিণমুখী কোনো গাড়ি চলাচল না করায় প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়। কিন্তু সংযোগ সেতু না থাকায় কৃষি উৎপাদন মারাত্মক ব্যাহত হচ্ছে। তাই এই অঞ্চলের জনগণের প্রাণের দাবি, অতিসত্ত্বর খালের ওপর সংযোগ সেতু স্থাপন করে তাদের যেন অসহায় অবস্থা থেকে উদ্ধার করা হয়।মো. সোহেলধানশালিক বাজার,কবিরহাট, নোয়াখালী।