চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়াজীকে ধন্যবাদহাতের মুঠোয় মুঠোফোন থাকার কারণে চিঠি লেখার প্রয়োজন পড়ে না। এ কারণে আমারও চিঠি লেখার পূর্ব অভিজ্ঞতা নেই। আজ লিখতে বসলাম। তা-ও আবার সংবাদপত্রের জন্য। যে মানুষটি আমাকে চিঠি লিখতে বাধ্য করেছেন, তিনি নিয়াজী। পুরো নাম জুম্মা খান নিয়াজী। যৌতুকের বিরুদ্ধে যিনি যুদ্ধ ঘোষণা করেছেন। এই যুদ্ধে নিয়াজী একাই যোদ্ধা। দেড় যুগ ধরে ‘যৌতুক চাওয়া মানে ভিক্ষা চাওয়া, যৌতুক চাওয়া মানে মানুষের মনুষ্যত্বকে বিকিয়ে দেওয়া’ স্লোগান নিয়ে কক্সবাজার থেকে পাবর্ত্য অঞ্চল, ময়মনসিংহ থেকে হাওরাঞ্চল বা চায়ের দেশ সিলেট পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন। এসব তথ্য বাংলাদেশের অগ্রসর পাঠকের দৈনিক প্রথম আলোর ‘বিশাল বাংলা’য় রোববার প্রকাশিত ‘নিয়াজীর তুলির আঁচড় দেশজুড়ে’ শিরোনামে প্রকাশিত সংবাদ থেকে জানা। অসংখ্য মন খারাপ করার মতো সংবাদের ভিড়ে এটি আশা জাগানিয়া একটি সংবাদ। এসব নিয়ে যাঁদের ভাবার কথা, তাঁরা কতটুকু ভাবছেন—তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু নিয়াজী স্বল্প আয়ের লোক হয়েও সামাজিক অবক্ষয়ের একটি দিক নিয়ে সংগ্রাম চালিয়ে যাওয়ার সাহস দেখিয়ে যাচ্ছেন। নিশ্চয় আমার মতো প্রথম আলোর অসংখ্য পাঠক সংবাদটি পড়ে আলোড়িত হয়েছেন। সেসব পাঠকের পক্ষ থেকে নিয়াজীর জন্য ভালোবাসা ও অভিভন্দন। এ জাতীয় সংবাদ প্রকাশের জন্য প্রথম আলোকে অভিনন্দন। বিশেষভাবে অভিনন্দন প্রতিবেদক সুমন মোল্লাকে। অনুসন্ধানী ও অগ্রসর চোখ দিয়ে তিনি সব সময় কিছু ভালো সংবাদ তুলে আনেন।ইসরাত হকশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।[email protected]বন্ধ করুনচাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন ছেঙ্গারচর বাজারসংশ্লিষ্ট রাস্তাগুলো প্রতিদিন অবৈধ যান ভটভটি, পাওয়ারটিলার চলাচলে ক্ষতিগ্রস্ত। অভিযোগ, নম্বরবিহীন ভটভটিগুলো থানার অসাধু কর্তাদের মাসোহারা দেয়। নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্ন করাসহ জোড়াতালি দেওয়া যানগুলো পাওয়ারটিলারের সঙ্গে পাল্লা দিয়ে এলাকার রাস্তাগুলোকে বেহাল করছে। থানা, স্থানীয় প্রশাসন এই নিষিদ্ধ পরিবহনগুলোকে দেখছে না! নম্বরবিহীন যানগুলোর চলাচল বন্ধ করার অনুরোধ করছি।রাশেদ চৌধুরীমতলব (উ.), চাঁদপুর।