চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকের শাখা চাইচাঁদপুর জেলার মতলব উত্তর থানার প্রাণকেন্দ্র হচ্ছে ছেঙ্গারচর বাজার। ওই বাজারেই থানা, স্কুল-কলেজ, পৌরসভাসহ উপজেলার একমাত্র স্বাস্থ্যকেন্দ্রটিও অবস্থিত। শুধু গ্যাস-সুবিধা বিনা পর্যাপ্ত ব্যবসা-বাণিজ্যের নানা কর্মকাণ্ডে সদা চঞ্চল বাজারটি। প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেনে ধীরগতির ব্যাংকিং কার্যক্রমে উদ্বিগ্ন গ্রাহকেরা। এখানে অগ্রণী, জনতা, সোনালী ও পূবালী ব্যাংকের শাখা দ্রুতগতির ব্যাংকিং সেবা দিতে ব্যর্থ। এই পরিপ্রেক্ষিতে প্রাইভেট ব্যাংকিং সেবায় ছেঙ্গারচর বাজারকে অন্তর্ভুক্ত করে এলাকায় অর্থ আদান-প্রদান সহজতর করতে ভূমিকা রাখার প্রার্থনা জানাই কর্তৃপক্ষকে। রাশেদ চৌধুরীমতলব, চাঁদপুর।ঈদ ভালো কাটেনিঈদের আগের দিন রোববার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেছেন, এবার মানুষ ভালোভাবেই ঈদ উদ্যাপন করেছে। প্রচুরসংখ্যক কোরবানিই প্রমাণ করে মানুষের ক্রয়ক্ষমতাও বেড়েছে। তিনি বলেছেন, এবার ঈদে মানুষের বাড়ি যেতে কোনো অসুবিধা হয়নি। এদিকে বিরোধীদলীয় নেত্রী বেগম জিয়া ঈদের দিন ঢাকার লেডিস ক্লাবে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বলেছেন আরেক কথা। তিনি বলেছেন, দেশের মানুষ ভালো নেই, গুপ্তহত্যা ও অপহরণ বেড়েছে।ঈদ নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের সঙ্গে একমত পোষণ করতে পারছিন না। যেমন তিনি বলেছেন, দেশের মানুষের ভালোভাবে গন্তব্যে যাওয়ার কথা। প্রথম আলোর প্রধান শিরোনামে উল্লেখ করা হয়েছে, ‘দুই ঘণ্টার পথ নয় ঘণ্টা’ ওই একই দিনের একই পত্রিকার পরের সংবাদের শিরোনাম ছিল ‘ট্রেনের ছাদ থেকে পড়ে আটজনের মৃত্যু’। এ ছাড়া ‘বাসযাত্রীদের ক্লান্তিকর অপেক্ষা’, ‘সময়মতো ছাড়ছে না একটি ট্রেনও’ এমনকি ‘সদরঘাটে নানা বিড়ম্বনার শিকার লঞ্চযাত্রীরা’ ইত্যাদি সংবাদ ছাপা হয়েছে সংবাদমাধ্যমে। তাহলে কেমন করে স্বীকার করি, মানুষ ভালোভাবেই ঈদ উদ্যাপন করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, প্রচুরসংখ্যক কোরবানিই প্রমাণ করে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে।এবার ঈদে মানুষকে সীমাহীন ভোগান্তির শিকার হতে হয়েছে কোরবানির পশু কেনাকে কেন্দ্র করে। হাজার হাজার ক্রেতা নামকরা সব হাট ঘুরেও কোরবানির পশু কিনতে পারেননি। যারা কিনতে পেরেছেন তাঁরা অনেকেই দিয়েছেন দ্বিগুণ দাম। কেউ কেউ ঈদের আগের দিন কোরবানির পশু কিনতে না পেরে কিনেছেন ঈদের দিন। আবার কেউ কেউ গরু কিনতে না পেরে কিনেছেন ছাগল। এই বেশি ব্যয়টাকেই প্রধানমন্ত্রী হয়তো ক্রয়ক্ষমতা হিসেবে চিহূিত করেছেন। অথচ কোরবানির পশু কেন রাজধানীতে প্রচুরসংখ্যক আসেনি সে বিষয়ে তিনি কিছুই বলেননি। তাহলে কী করে বলব, যাঁরা দ্বিগুণ টাকা দিয়ে কোরবানির পশু কিনেছেন তাঁদের ঈদ ভালো হয়েছে, কী করে বলব, যারা কোরবানিই দিতে পারেননি তাঁদের ঈদ ভালোভাবে হয়েছে। আর বিরোধীদলীয় নেত্রী যা বলেছেন তাও কিন্তু অসত্য নয়। বিভিন্নস্থানে খুন-অপহরণসহ অপরাধ বেড়েছে। এ ব্যাপারে সরকারের সজাগ দৃষ্টি রাখা একান্ত প্রয়োজন।এম এ মান্নানমগবাজার, ঢাকা।[email protected]