চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে রেলনানামুখী সম্ভাবনা থাকা সত্ত্বেও সরকারের সঠিক পরিকল্পনা ও উদ্যোগের অভাবে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি এ সম্ভাবনাময় জেলা। এ অঞ্চলে আছে নারকেল, সুপারি, সয়াবিন ও বাদামভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে তোলার অপার সম্ভাবনা। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ সবচেয়ে বেশি আহরিত হয় এ জেলার বিভিন্ন মৎস্যঘাট ও অবতরণকেন্দ্র থেকে। আমরা জানি, উন্নয়ন তথা সমৃদ্ধির স্বর্ণশিখরে পৌঁছাতে সবার আগে প্রয়োজন আধুনিক ও উন্নত যোগাযোগ-ব্যবস্থা। কিন্তু এ অঞ্চলে এখন পর্যন্ত আধুনিক ও উন্নত যোগাযোগ-ব্যবস্থা গড়ে ওঠেনি। লক্ষ্মীপুর থেকে সড়কপথে ঢাকায় যেতে কুমিল্লা জেলার লাকসাম হয়ে ঘুরে যেতে হয়। এতে প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার অতিরিক্ত পথ অতিক্রম করতে হয়। অথচ বর্তমান সরকারের উদ্যোগে ১৯৯৭ সালে হাতে নেওয়া লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ-কচুয়া-গৌরীপুর (দাউদকান্দি) মহাসড়কটি বাস্তবায়িত হলে মাত্র দুই-তিন ঘণ্টায় ঢাকা যেতে পারত লক্ষ্মীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার মানুষ। বিশ্বের বিভিন্ন দেশ যেখানে আধুনিক প্রযুক্তি ও দ্রুতগতির বিভিন্ন রেল (ম্যাগনেটিক ট্রেন, ইলেকট্রিক ট্রেন প্রভৃতি) প্রচলন করে যোগাযোগ ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, সেখানে আমাদের দেশের অনেক জেলায় এখনো রেল যোগাযোগ স্থাপিতই হয়নি। চাঁদপুর-লক্ষ্মীপুর-চৌমুহনী (নোয়াখালী)-ফেনী রুটে এ রেললাইন বাস্তবায়িত হলে লক্ষ্মীপুর মূল রেল নেটওয়ার্কের আওতায় আসা ছাড়াও চাঁদপুর ও নোয়াখালীর সঙ্গে চট্টগ্রামের সহজ রেল যোগাযোগ স্থাপিত হবে। এর সুফল পাবে লক্ষ্মীপুর ছাড়াও ভোলা ও বরিশালের কোটি মানুষ। কেননা, ভোলা-বরিশালসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে বন্দরনগর চট্টগ্রামের যোগাযোগের একমাত্র সহজ পথ হচ্ছে লক্ষ্মীপুর জেলা। সরকার দেশে নতুন রেলপথ নির্মাণ ও সম্প্রসারণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে চাঁদপুর-লক্ষ্মীপুর-চৌমুহনী (নোয়াখালী)-ফেনী রুটে নতুন রেলপথ নির্মিত হোক। ফয়সল হাসানরামগতি ডাইভারশন রোড, লক্ষ্মীপুর।হাতুড়ি ও বিবেকভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম তাঁর আত্মজীবনী গ্রন্থ উইংস অব ফায়ার-এ বলেছেন, ‘প্রতিটি শিশু উত্তরাধিকার সূত্রে কিছু চারিত্র্যিক বৈশিষ্ট্য নিয়ে এক বিশেষ আর্থ-সামাজিক এবং মানসিক পরিবেশের মধ্যে জন্মায় এবং বড় হয়, গুরুজনস্থানীয় ব্যক্তিদের দ্বারা বিশেষভাবে প্রশিক্ষিত হয়।’ মনোবিজ্ঞানীদের মতে, শিশুর ব্যক্তিত্ব গঠনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। কিন্তু আমরা জানি না, ঢাকার হায়দার আলী হাইস্কুলের শিক্ষক নিউটন এবং কিশোরগঞ্জ দামপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষক আবদুল জব্বারের কাছ থেকে শিক্ষার্থীরা কী শিখেছে। পত্রিকান্তরে প্রকাশ, রাজধানীর সবুজবাগের হায়দার আলী হাইস্কুলের শিক্ষক নিউটন আলী খান ক্লাস চলাকালে অন্য ছাত্রের সঙ্গে কথা বলার অপরাধে সপ্তম শ্রেণীর ছাত্র আরিফুল ইসলামের পিঠে ও হাতে বেত দিয়ে বেদম প্রহার করেন এবং অন্যদিকে কিশোরগঞ্জ নিকলী উপজেলার দামপাড়া বেসরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক আবদুল জব্বার তাঁর দুই ছাত্র রাজীব ও সোহাগকে দুষ্টুমি করার অপরাধে ঘণ্টা বাজানোর হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। অবশেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই কি একজন শিক্ষকের মানবিক আচরণ এবং মানবতাবোধ? ‘শিক্ষক’—সুনিপণ শব্দগাঁথুনির গহিনে লুকানো নিস্তব্ধ কিন্তু অর্থবহ এক গভীরতা। ‘শি’ মানে শিষ্টাচার। শিক্ষার্থী শিখবে আদবকায়দার কলাকৌশল আর বিনম্র চিত্তে পরাজয় মেনে নেওয়ার আনন্দ। ‘ক্ষ’ মানে ক্ষমাশীলতা। ক্ষমাপ্রার্থনাকারী যেন তার উদারতা কিংবা সহানুভূতি দেখে লজ্জিত হয়, যা হবে তার ভুল সংশোধনের সহায়ক। ‘ক’ মানে কর্তব্যপরায়ণ। সব হারানোর ভয়ের ভেতরেও নিজ কর্তব্যে অবিচল থাকা। তাই বোধহয় আব্রাহাম লিংকন সন্তানের শিক্ষকের কাছে পাঠানো চিঠিতে লিখেছিলেন, ‘ওকে শিখিয়ে দিয়ো, যদি সবাই বলে ওর ধারণাগুলো ভ্রান্ত, তবু সে যেন তাঁর নিজের বিশ্বাসে অবিচল থাকে; এবং বলে দিয়ো, অন্যায়কারীরা সহজে পরাভূত হয়।’ আমি জানি না, অভিযোগ উত্থাপিত শিক্ষকদ্বয়ের আবেগহীন মনের কপাট এই দরিদ্র লেখকের আবেদনে খুলবে কি না।আদর্শ শিক্ষকের সংস্পর্শে শিক্ষার্থী হয়ে ওঠে জ্ঞান, প্রজ্ঞা ও মননশীলতায় ফলদ গাছের মতো পরিপূর্ণ। কিন্তু জাতি দেখতে পেয়েছে তার বিপরীত দৃশ্য। এই বেত্রাঘাত কিংবা হাতুড়িপেটা কোমলমতি শিশুদের মন ভেঙে খানখান করে দেয় কাচের টুকরোর মতো। শত জোড়া লাগলেও চিরতরে দাগ মুছবার নয়। এ ঘটনা আমাকে ভর্ৎসনা দেয়, তিরস্কৃত করে এবং আমার বিবেক পদদলিত হয় প্রতিবাদী কণ্ঠের কাছে, ‘যা তুমি গড়তে পারো না তা ভাঙার অধিকার তোমার কিংবা তোমাদের নেই।’ শিক্ষক ও প্রশিক্ষকের পার্থক্য সংজ্ঞার ফ্রেমে বাঁধা থাকলেও মনের ফ্রেমে তারা এক ও অভিন্ন। একজন প্রশিক্ষক হিসেবে তাই এ দায়ভার মাথা পেতে আমিও মেনে নিলাম।এখন কেবলই আমার জানতে ইচ্ছে করে, হাতুড়ি দিয়ে পাথর ভাঙার শব্দ শুনতে পেলেও এ জাতি কি কখনো এই কোমলমতি শিশুর হূদয়ভাঙার শব্দ শুনতে পাবে? কিংবা এ ব্যাপারে আমাদের সরকারও আর কতদিন অন্ধ ও বধির হয়ে থাকবে। মাহবুবুর রহমান ভূঁইয়াপ্রশিক্ষক, লেখক ও সমাজকর্মী।