চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনে শিশুবিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয় ব্যাংকের লোন-সম্পর্কিত একটি বিজ্ঞাপন। যেখানে দেখানো হয়, একটি শিশুকে ধাক্কা দিয়ে বাড়ির গেটের বাইরে বের করে দিচ্ছে আরেকটি শিশু। লাঞ্ছিত, অপমানিত শিশুটি অসহায় দৃষ্টি নিয়ে থমকে দাঁড়ায়। তাকিয়ে থাকে গেটের ভেতর। তখন গেটের ওপারে বাড়ির ভেতরে ছেলেমেয়েরা খেলছে আপন মনে।একই বিজ্ঞাপনে দেখা যায়, প্রচণ্ড বৃষ্টিতে ভিজে দুজন শিশু স্কুল ছুটির পরে বাড়ি ফিরছে। রাস্তার পাশে একটি গাড়ি দাঁড়ানো। গাড়িটি যাদের, সেই শিশু লাফিয়ে গাড়িতে উঠে পড়ে। তারই বন্ধু যখন গাড়িতে উঠতে যায়, তখন তাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে দূরে সরিয়ে দেয়। গাড়ি নিয়ে চলে যায় শিশুটি। ধাক্কা খেয়ে অপমানিত সেই শিশুটি অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই চলমান গাড়ির দিকে প্রচণ্ড বৃষ্টির ভেতর।এই বিজ্ঞাপন আমাদের নগণ্য করে দেয়। আমাদের শিশুদের মনে সহমর্মিতার বিপরীতে হিংসার বীজ বপন করে। এই বিজ্ঞাপন শিশু অধিকারকে খর্ব করে। শিশুটি যদি গেট খুলে দিয়ে ওই বাড়ির ভেতর অভ্যাগত শিশুকে আমন্ত্রণ জানাত খেলতে; আর সেই শিশুটি যদি নিজের গাড়িতে করে ঝোড়ো বৃষ্টিতে পৌঁছে দিত বন্ধুকে তার বাড়িতে। তাহলে কি ওই শিশুর মনে অমন একটি স্নেহময় বাড়ি কিংবা স্বপ্নমাখা নিজেদের গাড়ির আকাঙ্ক্ষা জন্মাত? ওই শিশুটির কি তবে মনে হতো, বাবা অফিস থেকে বেতন নিয়ে ফিরলেই আমাদের অমন একখানা সুন্দর বাড়ি ও গাড়ি হবে! আর সহজেই সেই বাড়ি-গাড়ি বাবার নাগালের ভেতরে এনে দেওয়ার জন্য লোন দিচ্ছে প্রাইম ব্যাংক; যা ওই বিজ্ঞাপনচিত্রে বলতে চাওয়া হয়েছে।আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, আজই আপনারা এই বিজ্ঞাপনটির প্রচার বন্ধ করুন। বড়দের স্বার্থে ও ব্যবসার স্বার্থে গণমাধ্যমে কোমলমতি শিশুদের উপস্থাপনের নীতিমালা প্রণয়ন করুন।দীপু মাহমুদ, মোহাম্মদপুর, ঢাকা[email protected]শব্দদূষণ পরিবেশ সংরক্ষণ আইনে মেট্রোপলিটন সিটি, বিভাগীয় শহর ও পৌরসভাকে নীরব, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প—এই পাঁচ এলাকায় ভাগ করে পৃথক মাত্রার শব্দ ব্যবহার নির্ধারণ করা হয়। এ আইনে দিন ও রাতের জন্য নির্ধারিত সহনীয় মাত্রার শব্দ হচ্ছে যথাক্রমে ৪৫ ও ৩৫, ৫০ ও ৪০, ৬০ ও ৫০ এবং ৭৫ ও ৭০ ডেসিবল। শব্দদূষণ বিধিমালা, ২০০৬-এ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা এ-জাতীয় এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের চারদিকে ১০০ মিটার এবং আবাসিক এলাকার সীমানা থেকে ৫০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় হর্ন বাজানো যাবে না। ছোট-বড় শহর এমনকি গ্রামাঞ্চলেও আশঙ্কাজনকভাবে বাড়ছে শব্দদূষণ। তাই আশা করছি, একটি স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা করার জন্য সবাইকে আইন মেনে চলতে এবং সচেতন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।মো. ইফতেখার রহমান, নওগাঁ।