চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন কোম্পানিসেবা প্রতিষ্ঠান হিসেবে মুঠোফোন কোম্পানিগুলো জনসাধারণকে সেবা প্রদানে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করে আসছে সেই প্রতিষ্ঠালগ্ন থেকে এবং বলা বাহুল্য, বিনিময়ে জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থও আদায় করে নিচ্ছে তারা। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, যাদের সহতায় বাজার দুই কোটি টাকা উপার্জন করে নিচ্ছে জনসাধারণদের কাছ থেকে, সেই তারা অর্থাৎ ফ্লেক্সিলোড এজেন্টগণ থেকে পাচ্ছে চরমভাবে অবহেলিত। মাত্র ২ দশমিক ৭০ টাকা হারে কমিশন কোনো লাভজনক প্রতিষ্ঠান দেয় কি না, তা জানা না থাকলেও মুঠোফোন কোম্পানিগুলো তাই কার্যকর রাখছে শুরু থেকে আজ অবধি। ব্যবসায় হিসেবে এককভাবে এই ব্যবসা গ্রহণ করা যেমন আদৌ সম্ভব নয়, তেমনি ঝুঁকিপূর্ণ ব্যবসায় হিসেবে এর কোনো তুলনাও চলে না।এত সব অনিশ্চয়তা সত্ত্বেও সারা বাংলাদেশে হাজার দুই কর্মী এই ব্যবসার সঙ্গে জড়িত থেকে কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করে আসছে। সাধারণ জনগণকে সর্বোচ্চ সেবা পৌঁছে দেওয়ার জন্য কে কত বেশি সুযোগ-সুবিধা প্রদান করতে পারে, তার জন্য নিত্য-নতুন নানামুখী প্যাকেজ ডিলিংয়ের মাধ্যমে একে অপরের নামে চলে বিরামহীন প্রতিযোগিতা। এতে অন্যায় কিছু দেখছি না বরং অর্জিত অর্থের বিপরীতে এ বড়ই নগণ্য। অন্যদিকে লোডিং এজেন্টরাও থেকে যাচ্ছে চরম অবহেলিত। নামমাত্র কমিশন বর্তমানে আর্থিক চরম দুরবস্থার সঙ্গে খাপ খায় কি না, তা একটু ভেবে দেখার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। কমিশন খানিকটা বাড়িয়ে ন্যূনতম ৫ শতাংশ হারে নির্ধারণ করলে ঝুঁকিপূর্ণ ব্যবসা সত্ত্বেও আরও অধিকসংখ্যক মানুষ এর সঙ্গে জড়িত থেকে একদিকে জনগণকে যেমন সেবা প্রদানে আগ্রহী হতেন, অন্যদিকে কোম্পানিগুলো আরও বেশি লাভবান হতে পারে বলে আমার বিশ্বাস।খান মোহা. আ. ওয়াবাহমিরপুর, ঢাকা।চলনবিলের ঐতিহ্যচলনবিলের ঐতিহ্যবাহী বারুহাস ইমাম বাড়া কালের সাক্ষী। প্রায় সাড়ে তিন শ বছর আগে হাসান-হোসেন (রা.) স্মরণে নির্মিত শিয়া সম্প্রদায়ের ভবন দুটি আজ বিলুপ্তির পথে। ইট, সুরকি খসে নিশ্চিহ্ন হয়ে কোনো রকমে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ভবন দুটি রক্ষা এখন সময়ের দাবি। ইমাম বাড়া মূলত শহীদ হাসান-হোসেন (রা.) স্মরণে শিয়া সম্প্রদায় নির্মিত ভবন। এটি ঠিক মসজিদ নয়, তবে এখানে নামাজ আদায় ও মিলাদ মাহফিলের ব্যবস্থা থাকে। হোসেনি দালান বাংলাদেশের প্রধান ইমাম বাড়া। মোগল আমলে শাহসুজার নৌ সেনাপতি মীর মুরাদ ১৬৪২ খ্রিষ্টাব্দে এটি নির্মাণ করেন। হোসেনি দালান নির্মাণের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায় দালান নির্মাণের পর থেকে দেশের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায় ছোট-বড় অনেক ইমাম বাড়া নির্মাণ শুরু করে। সেই হিসাবে বারুহাস ইমাম বাড়া প্রায় সাড়ে তিন শ বছর আগে নির্মিত হয়েছিল বলে অনেকের ধারণা।পরিশেষে বলতে চাই, ইতিহাস ঐতিহ্য রক্ষা এবং ভবিষ্যৎ গবেষণামূলক কাজে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ভবন দুটি জরুরি ভিত্তিতে রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি।সৌরভ সোহরাবআয়েশ, সিংড়া, নাটোর। শেয়ারবাজারশেয়ারবাজার এখন একটি আতঙ্কের নাম! শেয়ারবাজার যে চরম অস্থিতিশীল তাতে কোনো সন্দেহ নেই। শেয়ার দরপতনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীরা তাদের সবকিছু হারিয়ে এখন পথে বসার অবস্থায়। বাজার স্থিতিশীল রাখতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেসব পদক্ষেপ নিচ্ছে তা কোনো কাজে আসছে না। অর্থ মন্ত্রণালয় বাজার স্থিতিশীল রাখতে কিছু পদক্ষেপ নিয়েছিল, কিন্তু তা বাজারে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারেনি। দরপতনের ফলে বিনিয়োগকারীরা আতঙ্কে বাজার থেকে বেরিয়ে যাচ্ছে যার পরিপ্রেক্ষিতে নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে। আমরা জানি, বাজারে উত্থানপতন থাকবে তবে বাজারে বর্তমান যে অবস্থা তাতে বলা যায়, এটা স্বাভাবিক দরপতন নয়, এর পেছনে রয়েছে একটি শক্তিশালী মহল। যারা বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করে তাদের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। তাই দরপতন রোধ ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, শেয়ারবাজার রক্ষায় দ্রুত এগিয়ে আসুন।মাহবুবুল হাসান, গাজীপুর।অটিস্টিক শিশুপুরান ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য কোনো স্কুল বা প্রতিষ্ঠান না থাকায় অটিস্টিক শিশুরা ঘরের মধ্যে বন্দী অবস্থায় বড় হচ্ছে। এ কারণে তাদের শারীরিক ও মানসিক বিকাশ হচ্ছে না। নতুন ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য প্রায় ২০টির মতো স্কুল বা প্রতিষ্ঠান রয়েছে। এ ক্ষেত্রে পুরান ঢাকা বৈষম্যের শিকার। নতুন ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য স্কুল বা প্রতিষ্ঠানগুলোতে খরচও বেশি। আবার মূলধারার স্কুলে অটিস্টিক শিশুদের বিশেষভাবে পড়ানোর সুযোগ নেই।বিশাল জনসংখ্যা-অধ্যুষিত পুরান ঢাকায় অটিস্টিক শিশুদের জন্য কোনো স্কুল বা প্রতিষ্ঠান না থাকায় অভিভাবকেরা হতাশ। খরচ ও দূরত্বের কথা চিন্তা করে কোনো দরিদ্র কিংবা মধ্যবর্তী পরিবার শিশুদের নিয়ে নতুন ঢাকায় যাওয়ার কথা ভাবতে পারে না। সামাজিকতার কারণে অনেক সময় পুরান ঢাকার অটিস্টিক এবং অন্যান্য প্রতিবন্ধিতার শিকার শিশুদের বাইরে যেতে দেওয়া হয় না। অটিস্টিক শিশুরা কি এভাবেই বেড়ে উঠবে? এসব শিশুর জন্য দরকার সমর্থন ও সুযোগ। পড়াশোনার পাশাপাশি প্রয়োজন খেলাধুলা, চিকিৎসা ও সহযোগিতা। এদের সঠিকভাবে পরিচর্যা করলে এরা সমাজে বিশেষ অবদান রাখত পারে। শোনা যায়, সরকার অটিস্টিক শিশুদের সুযোগ-সুবিধা প্রদানে আন্তরিক। তাই সরকারের কাছে অনুরোধ, পুরান ঢাকার মতো বিশাল এলাকার অটিস্টিক শিশুদের জন্য বিশেষ স্কুল বা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার ঝামেলা দূর করা হোক।সাধন সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।