চি ঠি প ত্র
শিশুদের পাঠ্যতালিকা২৩ নভেম্বর কোমলমতি শিশুদের প্রাথমিক পর্যায়ের সমাপনী পরীক্ষা শুরু হবে। রুটিন অনুযায়ী প্রতিদিন পরীক্ষা দেওয়া এই কোমলমতি শিশুদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হবে। পঞ্চম শ্রেণীতে সিলেবাস অনেক বেশি। বাংলায় গদ্য-পদ্য মিলিয়ে ৩০টি, ইংরেজিতে ৩৮টি, পরিবেশ পরিচিতি বিজ্ঞানে ১৬টি, সামাজিক বিজ্ঞানে ১৮টি, ইসলাম ধর্মে ৫টি অধ্যায়। একেকটি অধ্যায়ে ৩০-৪০টি করে প্রশ্ন, গণিতে ২৮টি প্রশ্নমালা। এত বিশাল সিলেবাসে পরপর পরীক্ষায় কোনো গ্যাপ না থাকায় এই ছোট্ট শিশুদের পক্ষে পুরো বিষয় রিভিশন দিয়ে পরীক্ষা দেয়া অসম্ভব। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও গ্যাপ থাকে। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। কোমলমতি শিশুদের রক্ষা করুন। পরপর পরীক্ষায় গ্যাপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দয়া করে নির্দেশ দিন। আমরা চির কৃতজ্ঞ থাকব।উজ্জ্বল, সিও বাজার, কেল্লাবন্দ, রংপুর।বুয়েটের ছুটি-বিড়ম্বনাঈদ হবে ৭ নভেম্বর, এটা সবার জানা। ঈদের সময় দেশের পরিবহনব্যবস্থায় দুরবস্থার কথা নিশ্চয় বুয়েটের শিক্ষকদের অজানা নয়। তার পরও অবিবেচকের মতো ২৬ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ছুটি ঘোষণা করা হলো। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলা হলো, ঈদের এত আগে ছুটি না দিয়ে আর তিন-চার দিন ক্লাস নিয়ে খোলার সময়টা পিছিয়ে দেওয়া হোক। কেননা কোরবানির ঈদের পর বেশ কয়েক দিন শুধু হলের ডাইনিং-ক্যানটিনই নয়, আশপাশের হোটেলগুলো পর্যন্ত বন্ধ থাকে; পরিবহনের সমস্যা তো আছেই। কিন্তু শিক্ষকেরা এ কথা আমলেই নিলেন না। পরিণামে যা হওয়ার তা-ই হলো। ১২ নভেম্বরের মধ্যে সবাই ঢাকায় আসতে পারল না। কোনো কোনো বিভাগে ক্লাস হলো, কোনো কোনোটায় হলো না। পিছিয়ে গেল আরও এক সপ্তাহ। বুয়েটের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের আরও অনেক উদাহরণ আছে। শিক্ষকদের এমন হঠকারিতার কারণে বুয়েটের হাজারো মেধাবী শিক্ষার্থীর জীবন থেকে চুরি হয়ে গেছে মূল্যবান অনেক সময়। ২০১০ সালের ডিসেম্বরে আমাদের ব্যাচের ছাত্রছাত্রীদের পাস করে বের হওয়ার কথা থাকলেও ২০১২ সালের মার্চেও বের হওয়ার নিশ্চয়তা নেই। ভাবতে কষ্ট লাগে, দেশের অন্যতম সেরা এই বিশ্ববিদ্যালয় আজ সেশনজটে জর্জরিত। এখানকার প্রতিটি টার্ম ফাইনাল পরীক্ষা পেছানো, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য মারামারি ইত্যাদির জন্য শিক্ষকেরা বহুলাংশে দায়ী। একটু সচেতনভাবে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করলেই এসব অপ্রত্যাশিত ঘটনা এড়ানো সম্ভব। কিন্তু এসব তুচ্ছ বিষয়(!) নিয়ে ভাবার মতো সময় নেই বুয়েটের শিক্ষকদের। তাঁদের অনেকেই ব্যস্ত থাকেন কোটি টাকার প্রজেক্ট নিয়ে অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে, যেখান থেকে তাঁরা মোটা অঙ্কের পারিশ্রমিক পান। তাঁরা যদি আমাদের সন্তানতুল্য মনে করতেন, তাহলে আমাদের নিয়েও তাঁরা কিছুটা ভাবতেন। তাঁদের একটু সচেতনতা বুয়েটের পাঁচ হাজার শিক্ষার্থীর অপরিমেয় মঙ্গল করবে। সেশনজট কমানোর ব্যাপারে আমরা আগামী দিনগুলোতে বুয়েটের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর সুবিবেচনা দেখতে চাই। লিমন, পুরকৌশল বিভাগ,বুয়েট, ঢাকা।