চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরই ফলাফলকলুর বলদ তেলের ঘানি টানতে টানতে আর যেন পারে না। বলদের ঘাড়ের লোম নেই। ঘানির ঘষায় ঘষায় ঘাড়ে কড়া পড়েছে। তার ওপর খানিকটা থকথকে ঘা। তবু তাকে রোজ ঘানি টানতে হয়। টানবে না, সে যে কলুর বলদ!২০০৫-০৬ শিক্ষাবর্ষের অনার্স সমাপনী পরীক্ষার একজন ফলপ্রার্থী হিসেবে আমি কিংবা আমরাও যেন কলুর বলদের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বলদ বনে সাড়ে ছয় বছর সেশনজটের ঘানি টানছি...সাড়ে ছয় বছরের অনার্স কোর্স, ১৮ মাসের শিক্ষাবর্ষ, সেশনজট, বিলম্বে ফরম পূরণ, অন্তত তিন রুটিনে পরীক্ষা গ্রহণসহ বিলম্বে ফল প্রকাশের ঘানি টানতে টানতে আর যেন পারি না। সেশনজটের ঘষায় ঘষায় জীবনটা কড়াবিপর্যস্ত, উঁচু-নিচু বন্ধুর।ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় জীবন থেকে কেড়ে নিয়েছে আড়াইটি বছর। ৩০ বছরের জীবন থেকেও কমে গেছে আড়াই বছর। স্বপ্নের বিসিএসের আবেদন থেকেও বঞ্চিত হয়েছি দু-দুবার। একই শিক্ষাবর্ষে ভর্তি হয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা মাস্টার্স শেষ করে এখন চাকরি করছে। কেউ বা বিসিএস ক্যাডার। আর আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বলদ বনে সেশনজটের ঘানি টানছি আর টানছি...।সবেমাত্র চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষা শেষ করে দীর্ঘ সাড়ে ছয় বছরের একটি বিশাল জীবন-ঘানি ঘাড় থেকে নামলেও কবে ফল ও সনদ পাব, তার কোনো হদিস নেই।সম্প্রতি ৩২তম বিসিএস, বিএড ও বিপিএডের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্ভবত জানুয়ারি নাগাদ ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। অনার্স সনদ না পাওয়ার আগ পর্যন্ত অ্যাপেয়ার্ড সনদ দ্বারা বিসিএসে আবেদন করার সুযোগ থাকলেও এরই মধ্যে অনার্স শিক্ষাগত যোগ্যতাবলের বিপরীতে বিএড, বিপিএড, শিক্ষক নিবন্ধন কোর্সে আবেদনসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নন-ক্যাডার পদে চাকরির জন্য আবেদন করার কোনো সুযোগ নেই।এই অবস্থায় আমাদের জীবনের দিকে লক্ষ রেখে যত তাড়াতাড়ি সম্ভব ২০১১ সালের মধ্যেই ২০০৫-০৬ শিক্ষাবর্ষের অনার্স সমাপনী পরীক্ষার ফল ও সনদ প্রদানের যথাযথ ব্যবস্থা করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষামন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।নূর মোহাম্মদভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর।