চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি যান্ত্রিকীকরণএখনো দেশের ৮০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। আমাদের দেশে ১৯৬০ সাল থেকে স্বল্প পরিমাণে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার করা হচ্ছে। সেচ ব্যবস্থায় ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েল, ভূমিকর্ষণে হ্যান্ড পাওয়ার টিলার, ধান মাড়াই কাজে থ্রেসার ব্যবহূত হচ্ছে।বাংলাদেশে ওয়াল্টন ব্র্যান্ডের হ্যান্ড পাওয়ার টিলার তৈরি করা হয়। এসিআই গণচীন থেকে অর্ডার দিয়ে পাওয়ার টিলার তৈরি করে আনে। করোনা ইন্ডাস্ট্রিস, নিটোল টাটা জয়েন্ট ভেঞ্চারে এ দেশে সংযোজন করে থাকে ট্রাক্টর। কম্বাইন হারভেস্টর ধান, গম কাটার কাজে ব্যবহূত হয়। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট মডিফিকেশনের মাধ্যমে তিন ব্লেডের কম্বাইন হারভেস্টর নির্মাণ করেছে। এ যন্ত্রটি হস্তচালিত, যার মূল্য ৬০ হাজার টাকা। এর ব্যবহার চোখে পড়ে না। ক্রমাগত বন্যা, খরায় গবাদিপশুর মৃত্যু এবং উৎপাদন খরচ কমাতে যন্ত্রের ব্যবহার অপরিহার্য আমাদের দেশে।এ কে এম আলমগীর কবিরতেজগাঁও, ঢাকা।