চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসম্প্রতি সরকারি এক নির্বাহী আদেশে মধ্যরাতে জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে। গত কয়েক মাসের জ্বালানি তেলের মূল্য তিনবার বাড়ানো হলো। ফলে খাদ্যপণ্য, শিল্পে উৎপাদিত পণ্যসহ সব ধরনের পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। পরিবহনসহ অর্থনীতির সব ক্ষেত্রেই এর প্রভাব পড়বে। আমরা সাধারণ মানুষ এমনিতেই খাদ্যপণ্য ক্রয় করতে হিমশিম খাচ্ছি। তার ওপর এই মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে অস্থিতিশীল করবে, ফলে জনজীবনে অসহনীয় দুর্ভোগ বয়ে আনবে। এই মূল্যবৃদ্ধির ফলে বাস, ট্রাক, লঞ্চসহ সব যানের ভাড়া বৃদ্ধি পাবে। এই বাড়তি ভাড়া জনগণ কীভাবে মেটাবে? বিশেষ করে চাকরিজীবীরা, তাঁদের বেতন তো দুই মাস অন্তর বাড়ে না। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে, বাড়ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির ধকল সাধারণ মানুষ কীভাবে মোকাবিলা করবে, তার একটা ব্যাখ্যা ও দিকনির্দেশনা নীতিনির্ধারকদের কাছ থেকে আসা প্রয়োজন।সরকারের রাজস্ব ব্যবস্থাপনায় করযোগ্য আরও অনেক খাত আছে, যেগুলোর ওপর কর বসিয়ে ভর্তুকির ঘাটতি মেটানো কি সম্ভব নয়? ফার্নেস অয়েল শিল্প কারখানায় ব্যবহূত হয়। এর মূল্যবৃদ্ধির ফলে শিল্পের উৎপাদিত পণ্য ভোক্তাদের অধিক মূল্যে ক্রয় করতে হবে। আবার গ্যাসচালিত শিল্প ও ফার্নেস অয়েলে চালিত শিল্পে অসম প্রতিযোগিতা হবে। প্রশ্ন থেকে যায়, অর্থনীতির সার্বিক অবস্থা চিন্তা করে কি এভাবে দু-তিন মাস অন্তর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি না করলেই নয়? তা কি দেশের জন্য কোনো সুফল বয়ে আনবে?শেখ মনিরুজ্জামানসেগুনবাগিচা, ঢাকা।