চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকদের পদোন্নতি কিছুদিন ধরে পত্রপত্রিকায় চিকিৎসকদের পদোন্নতিতে অনিয়মসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। চিকিৎসকদের পদোন্নতি এতকাল ছিল সোনার হরিণ। জ্যেষ্ঠতা ও সর্বোচ্চ যোগ্যতা থাকা সত্ত্বেও একজন চিকিৎসককে বছরের পর বছর একই পদে থাকতে হতো। পিএসসির মাধ্যমে যে গুটিকয়েক পদোন্নতি হতো, তাতেও দলীয় বিবেচনা প্রধান্য পেত। তাই এ সরকারের ডিপিসির মাধ্যমে পদোন্নতির খবরে চিকিৎসক সমাজের মধ্যে প্রবল আশার সঞ্চার হয়েছিল।কিন্তু এ ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও মেধার নিয়ম মানা হয়নি। সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, স্বাচিপ-সমর্থিত চিকিৎসকেরা এই পদোন্নতি তালিকায় বেশি স্থান পেয়েছেন। এটা আংশিক সত্য। প্রকৃত সত্য হলো, জ্যেষ্ঠতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও স্বাচিপ-সমর্থক চিকিৎসকদের একটি বড় অংশ যেমন তালিকায় স্থান পায়নি, তেমনি জুনিয়র হওয়া সত্ত্বেও ভিন্ন মতাবলম্বীরাও স্থান পেয়েছে। পদোন্নতি ঠিক কোন নীতিমালার ভিত্তিতে হয়েছে, তা স্পষ্ট নয়। এ ক্ষেত্রে জ্যেষ্ঠতা ও যোগ্যতাই পদোন্নতির একমাত্র মানদণ্ড হওয়া উচিত। এই ভুল শুধরে নিতে হবে। কারণ, চিকিৎসকদের প্রতি অবিচারের প্রভাব আমাদের চিকিৎসাব্যবস্থার ওপর পড়তে বাধ্য। তাই এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।অলিভ রেজাআসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা।