চি ঠি প ত্র
ছাত্রলীগজনসাধারণকে বাস্তবতা তথা সরকারের গৃহীত কর্মকাণ্ডের সুফল অবহিত করবে কারা? যদি বলি উদীয়মান নেতৃত্বের স্বপ্নধারী ছাত্রলীগ। কিন্তু হায়! মাননীয় প্রধানমন্ত্রী, দেশ রক্ষার জন্য কোনো আন্দোলন নেই (প্রয়োজন নেই), নেই কোনো নির্বাচনী প্রচারণার কাজ, তবুও এই ছাত্রলীগের ছেলেরা শ্রেণীকক্ষের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এরা ক্যাম্পাসে মাস্তানি করে। ছাত্র নয় কিংবা নিয়মিত ছাত্র নয়, এরাও ছাত্রলীগ নামের সংগঠনের সঙ্গে জড়িত। অথচ কত মেধাবী ছাত্র স্বেচ্ছায় ছাত্রলীগ থেকে বেরিয়ে গেছে, তাদের খোঁজ কেউ রাখেনি। কারণ তারা ছিল আত্মপ্রচারবিমুখ, তারা ক্যাম্পাসের বাইরে ছাত্ররাজনীতিকে নিয়ে যেতে কিংবা কোনো নেতার তোষামোদি করতে চায়নি। অথচ ছাত্রলীগের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও অঞ্চলের এই স্বেচ্ছায় দলত্যাগী ছাত্রদের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরা যেত সহজেই। যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা আওয়ামী লীগের চেয়েও ছাত্রলীগের নম্র-ভদ্র ও মেধাবী দলত্যাগী অংশের কথা জনসাধারণ বুঝত এবং বিশ্বাস করত। কারণ এরাই তো দিনবদলের সত্যিকার যোদ্ধা। আর ওদের চোখে-মুখেই তো সকালবেলার মিষ্টি সোনালি রোদের মতো ঝলমলিয়ে ওঠে একাত্তরের বীর সেনানিদের সেই বাংলাদেশ।রানা সরকার, শিক্ষার্থীসরকারি বাঙলা কলেজ, ঢাকা।[email protected]পল্লী বিদ্যুতায়ন বোর্ড চাঁদপুর জেলার মতলব (উত্তর) উপজেলায় ধনাগোদা নদীর তীরবর্তী প্রাচীন ও ঐতিহ্যবাহী দুর্গাপুর বাজার অবস্থিত। এই বাজারে একটি উচ্চবিদ্যালয়, একটি প্রাথমিক বিদ্যালয়, একটি জামে মসজিদ, একটি প্রস্তাবিত হিমাগার, লঞ্চঘাটসহ অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যমান। মতলব (উত্তর) উপজেলার সব বাজার অনেক আগেই বিদ্যুতায়নের আওতায় এলেও দুর্গাপুর বাজার কোনো অজ্ঞাত কারণে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমের বাইরে রয়েছে। এতে এক দিকে যেমন বিদ্যুতায়নের অভাবে এই এলাকার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে এলাকার মানুষের মনে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।এ অবস্থায় দুর্গাপুর বাজার ও তৎসংলগ্ন এলাকায় বৈদ্যুতিক লাইন নির্মাণের মাধ্যমে বিদ্যুতায়নের পরবর্তী কার্যক্রম গ্রহণ করে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করছি। প্রকৌশলী তাজউদ্দিন আহমেদদুর্গাপুর, আনন্দবাজারমতলব (উত্তর), চাঁদপুর।