চি ঠি প ত্র
নিয়োগ পরীক্ষার ফিপ্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ব্যাংকে জনবল নিয়োগ পরীক্ষায় ফি দিতে হবে না। এই পরিপ্রেক্ষিতে অগ্রণী ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০১১, বাংলাদেশ ব্যাংক নিয়োগ পরীক্ষা-২০১১-এর জন্য কোনো ব্যাংক ড্রাফট দিতে হয়নি। ব্যাংক নিজের খরচে পরীক্ষা নিয়েছে। এ জন্য শিক্ষিত বেকার যুবকদের পক্ষ থেকে অগ্রণী ব্যাংক ও বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। কিন্তু কিছু ব্যাংক বিভিন্ন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। প্রথম আলোয় ২৫ অক্টোবর ২০১১ এক্সিম ব্যাংক জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। সেখানে ব্যাংক ড্রাফট চাওয়া হয়েছে ৩০০ টাকা করে। ইত্তেফাক-এ ৪ ও ৫ নভেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। পরীক্ষার ফি চাওয়া হয়েছে ৩০০ টাকা ও ২০০ টাকার ব্যাংক ড্রাফট। দুঃখের বিষয়, বাংলাদেশ কৃষি ব্যাংক এসব পদের জন্য এই বছরই ৩০০ ও ২০০ টাকা করে নিয়ে নিয়োগ পরীক্ষা নিয়েছে। তখন অল্প কিছু জনবল নিয়োগ করে একই বছর আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকিং খাতে নিয়োগ-ব্যবসা আর কত দিন চলবে? বারবার বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাংক ড্রাফট না চেয়ে ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির মাধ্যমে একবার পরীক্ষা নিয়ে প্যানেল করে বিভিন্ন ব্যাংকে জনবল নিয়োগ করুন। তাহলে ঢাকায় চাপ কম পড়বে এবং বেকারদের অর্থ সাশ্রয় হবে।সাগর, সফিকুল, কামরুল, বিকাশ, বিনয়, বাবলু, আম্মারুল, আকাশ, দেবাশীষ, খুলনাসেশনজটউচ্চশিক্ষার জন্য বহু শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, কিন্তু এই ভর্তি যে কী ভোগান্তির সৃষ্টি করে, তা কেবল ভুক্তভোগী শিক্ষার্থীরাই জানে। চার বছর মেয়াদি অনার্স কোর্স শেষ করতে সময় লাগে ছয় থেকে সাত বছর। ডিগ্রি পাসকোর্সের অবস্থা আরও করুণ। আমি ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে ভর্তি হই। দীর্ঘ তিন বছর পরও আমি দ্বিতীয় বর্ষে। দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা কবে হবে তা জানা নেই। আমার মতো লাখ লাখ শিক্ষার্থী একই হতাশায় ভুগছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, আমাদের ভবিষ্য ৎ চিন্তা করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি সেশনজটমুক্ত আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলুন।মাহবুবুল হাসানগাজীপুর।সংশোধনীগতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘গতকাল সমকাল’ কলামের লেখক ফারুক চৌধুরীর পরিচিতিতে সাবেক পররাষ্ট্রসচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছাপা হয়েছে। তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন না। এ ভুলের জন্য আমরা দুঃখিত।—বি.স.