চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের জামিনপত্রপত্রিকার খবরে প্রকাশ, পুলিশ বারবার চোর-ডাকাত-ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। কিন্তু কিছু আইনজীবী ও বিচারকের বদৌলতে তারা জামিনে কিংবা আদালতের বিচারে নির্দোষ প্রমাণিত হয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। এতে একদিকে যেমন অপরাধ সংঘটিত হতেই থাকে, অন্যদিকে পুলিশও অপরাধী ধরার উৎ সাহ হারিয়ে ফেলে। এ কথাটির প্রতিধ্বনি পাওয়া গেল ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদের সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎ কারেও।সবচেয়ে মারাত্মক সংবাদ হলো, বড় কোম্পানিগুলো যেমন তাদের পক্ষ হয়ে আদালতে সম্ভাব্য আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্য আগেই ‘রিটেইনার’ আইনজীবী নিযুক্ত করে রাখে, ঠিক তদ্রূপ গাড়িচোর চক্রের নেতারাও কিছু দুর্নীতিবাজ আইনজীবীকে তাঁদের পে-রোলে রাখেন। যে কারণে ওই সব অপরাধীকে পুলিশ ধরে আদালতে আনলেও অনেক সময় এক ডজন আইনজীবী একযোগে তাদের জামিনের জন্য আদালতের দোরগোড়ায় দাঁড়িয়ে যান এবং বিচারকও তাঁদের চাপের কাছে নতি স্বীকার করেন অথবা অন্য কোনো কারণে তৎ ক্ষণাৎ জামিন দিয়ে দেন। এতে গাড়ি চুরির অপরাধ ক্রমাগত বাড়ছেই। আমি জীবনটাকে সহজভাবে উপলব্ধি করার চেষ্টা করে থাকি। জেলখানাগুলো বানানো হয়েছে সমাজের জন্য অহিতকর লোকদের চার দেয়ালের মধ্যে আবদ্ধ রাখতে, যাতে করে তারা নতুন কোনো অপরাধ সংঘটন করতে না পারে। আর একজন অপরাধী শাস্তি পেলে অন্য দশজন ভয় পেয়ে অপরাধের পথ পরিহার করবে। যদি তা না ঘটে, তাহলে অন্যরা উৎ সাহিত হবে। আমরা ব্রিটিশ পেনাল কোড দ্বারা এখনো পরিচালিত, যেটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে—কোনো অভিযুক্ত ব্যক্তি যতক্ষণ না সন্দেহাতীতভাবে দোষী সাব্যস্ত হয়, ততক্ষণ সে নির্দোষ। কিন্তু পুলিশ কর্তৃক পাকড়াও হওয়ার পর যেখানে অপরাধী দোষ স্বীকার করে বিবৃতি দিচ্ছে এবং সেটা ফলাও করে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় প্রচারিতও হচ্ছে, সেখানে সন্দেহের ও জামিন দেওয়ার অবকাশ কোথায়—এটা আমার বোধগম্য নয়। আমি ব্যাপারটা নিয়ে অনেকের সঙ্গে আলাপ করেছি। তাঁরা আমাকে বলেন, আইনজীবীদের পেশাই তো জামিন পাইয়ে দেওয়া ও মোকদ্দমা লড়ে জেতা। মানলাম, কিন্তু ‘এথিক্স’ তথা ‘নৈতিকতা’ বলে একটা কথা আছে না? আমার কেন জানি মনে হয়, আজকাল নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত বারে আইনজীবীর সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যধিক। আর তাই নিম্নমানের আইনজীবীরা রুটি-রুজির ধান্ধায় প্রায়ই দুই নম্বরি কারবারে অবতীর্ণ হন ও মদদ জোগান। সংগত কারণে বিচারকদের ব্যাপারে কিছু বলা থেকে বিরত রইলাম। আইনজীবীদের ব্যাপারে আমার পরামর্শ: বিশেষজ্ঞদের দ্বারা গঠিত কমিটির মাধ্যমে প্রতিটি বারে তথা আদালতপাড়ায় আইনজীবীর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া হোক। তাহলে আমরা অন্তত অনেক বটতলার উকিলের অনাচার থেকে বাঁচব ও এই গৌরবময় পেশাটির সম্মান অক্ষুণ্ন থাকবে। প্রসঙ্গত, পেশাগত দুর্নীতির কারণে আইনজীবীদের লাইসেন্স বাতিল হওয়ার বিধান থাকলেও আজ পর্যন্ত সেটা ঘটতে শোনা যায়নি। আতাউর রহমানরম্যলেখক, ঢাকা।