চি ঠি প ত্র
সড়ক দুর্ঘটনাপত্রিকার পাতা খুললেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ চোখে পড়ে। আমরা অনেক কষ্ট পাই। জনপ্রিয় কোনো ব্যক্তি দুর্ঘটনায় মারা গেলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে সবাই সোচ্চার হয়। কিন্তু কয়েক দিন পরেই বিষয়টি ভুলে যায়, কাজ কিছুই হয় না।তাই সড়ক দুর্ঘটনা প্রতিনিয়তই বাড়ছে। অদক্ষ গাড়িচালকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। সড়ক দুর্ঘটনার জন্য দায়ী গাড়িচালকদের সর্বনিম্ন শাস্তি পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে। গাড়ি ওভারটেকিং সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। গাড়ি চালানোর সময় চালকদের মোবাইল ফোনে কথা বলা বন্ধ করতে কঠোর আইন চাই, সে আইনের প্রয়োগও নিশ্চিত করতে হবে। অনেক সময় অনেক যাত্রী চালকদের দ্রুত বাস চালাতে বলেন, এটা বন্ধ করতে সচেতন যাত্রীদের উদ্যোগী হতে হবে।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি, ঢাকা।এ কেমন বিজ্ঞাপন?মালিবাগ রেলগেট, ঢাকার ব্যস্ততম এলাকার অন্যতম। এখানে হরতালের দিনেও যানজট লেগে থাকে। যেকোনো পণ্যের বিজ্ঞাপনের জন্য উ ৎ কৃষ্ট জায়গা। এখানে একটি কোম্পানির মোটরসাইকেলের বিজ্ঞাপনে দেখানো হয়েছে একটি মোটরসাইকেলের ওপর চারজন প্রফুল্লচিত্ত ব্যক্তি উপবিষ্ট। আমার জানামতে, একটি মোটরসাইকেলে দুজনের অধিক যাত্রী বহন বেআইনি। তাহলে ওনারা কী করেছেন? পণ্যের প্রচারের জন্য যাঁরা এই বিজ্ঞাপন প্রচার করছেন, তাঁরা কি দেশের এই আইনটির কথা জানেন না?তাঁরা কি বলতে চান: এই বিজ্ঞাপন দেখে মানুষ উদ্বুদ্ধ হবে, আমার পণ্য কিনে চারজন সওয়ার হবে, দুর্ঘটনা ঘটবে, মানুষ মরবে, মানুষ কমবে, বাংলাদেশে জনসংখ্যা একটা প্রকট সমস্যা, এটা কমিয়ে আমরা বরং দেশের উপকারেই নিয়োজিত আছি..ইত্যাদি?সরকারের এমন কোনো বিভাগ নিশ্চয় আছে, যারা এই জাতীয় বিষয়গুলোর দেখভালের দায়িত্বে নিয়োজিত। তাঁরা কি এদিকে একটু নজর দেবেন?রিজভী, পূর্ব রামপুরা, ঢাকা।