চি ঠি প ত্র
হাকালুকি হাওরনদীমাতৃক বাংলাদেশের পরিচিতি দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। দখল, ভরাট, পলি জমা ও দূষণের কারণে নদী-নালা বা হাওর-বাঁওড় আজ চেনা দায়। এ দেশের অন্যতম বিখ্যাত হাওর মৌলভীবাজারের হাকালুকি হাওর। এই হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সমাজভিত্তিক জীববৈচিত্র্য রক্ষা, হাওরনির্ভর মানুষের জীবিকায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জনসাধারণকে দক্ষ করে তোলা হবে। এ এলাকার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থার সমন্বয় করে বিশ্বের অন্যতম জীববৈচিত্র্যের জলাভূমি হাকালুকিকে খাদ্য ও পরিবেশের জন্য রক্ষা করতে হবে। এ হাওরে অনেক মাছ, পাখি, জলজ প্রাণী ও জীববৈচিত্র্য ছিল। আমাদের পরিবেশের স্বার্থেই হাকালুকিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। হাওরের পরিবেশ-পরিস্থিতি ভালো থাকলেই কেবল মাছ, গাছ ও জীববৈচিত্র্য ভালো থাকবে। এই বিলগুলোতে অভয়াশ্রম তৈরি করতে হবে। সর্বোপরি জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে হাকালুকি রক্ষার বিকল্প নেই।জাহেদুর রহমান ইকবালতাহেরপুর, বাগমারা, রাজশাহী।