চি ঠি প ত্র
বিভক্তি নয়, হরতাল নয়ঢাকা সিটি করপোরেশন দুই ভাগে ভাগ হয়ে যাওয়া যেমন কারও কাম্য ছিল না, তেমনি এটাকে ইস্যু করে কোনো দলেরই হরতাল করা বা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাও কাম্য নয়। যদিও বিরোধী দলের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। সরকার যেমন সব মহলের দাবিকে উপেক্ষা করে ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে ভাগ করেছে, তেমনি বিরোধী দল বিএনপিও সকাল-সন্ধ্যা হরতাল ডেকে জনগণের দুর্ভোগ বাড়াচ্ছে। বিএনপি রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকে বসল। তাহলে এখন বলতেই হয়, তাদের ওয়াদার কী হলো? অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বিএনপি ওয়াদা করেছিল তারা ক্ষমতায় যেতে পারুক আর না-পারুক কিন্তু হরতাল আর করবে না। এ ওয়াদা শুধু বিএনপি কেন আওয়ামী লীগও করেছিল। বিরোধী দলের ডাকা এই হরতাল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করবে, জনগণের দুর্ভোগ বাড়াবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, লাগাতার আন্দোলন করবেন। এতে সরকারের কোনো ক্ষতি হবেনা, সাধারণ খেটে খাওয়া মানুষই বিপাকে পড়বে। অত্রএব, জেদাজেদি না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহবান জানাচ্ছি।ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগে বিভক্ত করে সরকার যেন পুরো দেশটাকেই এক অস্থিতিশীল পরিবেশে পরিণত করেছে। ফলে এখন খোদ সিটি করপোরেশন অফিস নগর ভবনে বিরাজ করছে এক অস্থিতিশীল পরিবেশ। সিটি করপোরেশন দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরাও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের একপক্ষ সিটি করপোশেন দুই ভাগে ভাগ হওয়ার পক্ষে, আরেক পক্ষ দুই ভাগে ভাগ না হওয়ার পক্ষে। এই পক্ষ-বিপক্ষ নিয়ে ইতিমধ্যে নগর ভবনে সংঘর্ষের ঘটনাও ঘটে গেছে। আমরা ঢাকা সিটি করপোরেশন বিভক্তির যেমন বিরোধী, তেমনি বিরোধী দলের হরতালও সমর্থন করিনা। এম এ মান্নান।[email protected]