চি ঠি প ত্র
গ্রামীণ চিকিৎসকসম্প্রতি বাংলাদেশের চিকিৎসকদের মান নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে ন্যূনতম এমবিবিএস বা বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ গ্রামীণ চিকিৎসকেরা আর তাঁদের প্র্যাকটিস করতে পারবেন না। বাংলাদেশের ১০ লক্ষাধিক গ্রামীণ চিকিৎসক বা পল্লিচিকিৎসক এই বিধিবলে তাঁদের পেশাচ্যুত হবেন। যাঁরা এত বছর ধরে স্বল্পমূল্যে বাংলাদেশের ৮০ শতাংশ গরিব জনগোষ্ঠীর ন্যূনতম চিকিৎসাসেবা নিশ্চিত করেছেন, তাঁরা হয়তো অন্য কোনো পেশা গ্রহণ করে তাঁদের জীবিকা নির্বাহ করতে পারবেন, কিন্তু দেশের পুরো গরিব জনগোষ্ঠীর চিকিৎসাসেবা নিশ্চিত হবে কীভাবে?আমাদের গরিব জনগোষ্ঠী, এমনকি মধ্যবিত্তরাও অর্থের অভাবে সহজে এমবিবিএস বা উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসকদের শরণাপন্ন হয় না। স্বল্পমূল্যে এরা গ্রামীণ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেয়। বহু বছর ধরে এভাবেই চলে আসছে আমাদের স্বাস্থ্যসেবা। হঠাৎ এই চিকিৎসা বন্ধ তাই বাস্তবসম্মত হতে পারে না।বর্তমানে একটি উপজেলায় চিকিৎসকের সংখ্যা কোনোভাবেই দশের বেশি হবে না। অনেক উপজেলায় এই সংখ্যা পাঁচের বেশি হবে না। একটি উপজেলায় লাখ পাঁচেক লোকের বাস, পাঁচ থেকে ১০ জন চিকিৎসক দিয়ে কি তা সম্ভব? আরও ভয়াবহ একটি দিক হচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে রাত ১০-১১টার পর থেকে সকাল ৮-৯টা পর্যন্ত সময়ে এমবিবিএস চিকিৎসক পাওয়া যায় না। জনগণের স্বাস্থ্যগত এই দুঃসময়ে সব শ্রেণীর লোকের একমাত্র ভরসা হলো আমাদের গ্রামীণ চিকিৎসকেরা। ভোর ৫টা হোক আর রাত ৩টা হোক এই গ্রামীণ চিকিৎসকদের মানুষ কাছে পায়। বলা চলে এই চিকিৎসকেরা বাংলাদেশের স্বাস্থ্যসেবার এক গুরুত্বপূর্ণ খুঁটি।অতীতের সব সরকারসহ বর্তমান সরকারও গ্রামীণ চিকিৎসকদের ‘ডাক্তার’ পদবিটি কেড়ে নেওয়ার চিন্তা করেনি। তাঁদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করেছে (স্মারক নং পিএইচসি/এডমিন-২২/৮৫/ গ্রাম ডাক্তার/ট্রেনিং/৯৩ তারিখ ২২-১-৮৬) এবং তাঁদের কাছ দেওয়া চিঠিপত্রে খোদ সরকার ‘ডাক্তার’ শব্দটি ব্যবহার করেছে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট দেওয়ার সময় তাঁদের ডাক্তার বলেই সম্বোধন করেছে (স্মারক নং- স্বাঃ অধিঃ/ পিএইচসি/ইএসডি/পল্লী ডাক্তার/০৮/৬৪৬ তারিখ: ১৯/১/২০১১)। হঠাৎ এই চিকিৎসকদের পথে বসিয়ে জনগণকে স্বাস্থ্যঝুঁকিতে ঠেলে দেওয়ার যুক্তি কী?বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।এবাদুর রহমান, চট্টগ্রাম।ড্রাইভিং প্রশিক্ষণপ্রতিদিন বিদেশে চাকরি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট যাচ্ছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে। সত্তরের দশকে আরব দেশগুলোতে তেলের খনি আবিষ্কারের পর আরবীয়রা বিলাসি জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েন। প্রতিটি পরিবার চার-পাঁচটি করে গাড়ি ক্রয় করে। মূল্যবান গাড়িগুলো চালনার জন্য বিদেশ থেকে নিয়োগ দান করে ড্রাইভার। বাংলাদেশে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের মতো কোনো ইনস্টিটিউট অব ড্রাইভিং টেকনোলজি নির্মাণ করা হয়নি। ফলে বিদেশি নিয়োগকর্তারা বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করলেও বাংলাদেশের ড্রাইভারদের ওপর ভরসা করতে পারেন না। এই স্থান পূরণ করে সুদান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, মিসরের ডিপ্লোমা ইন ড্রাইভিং ডিগ্রি নিয়ে যাঁরা যান তাঁরা।আরব বিশ্বে উচ্চবেতনে ড্রাইভিং পদে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করতে হলে ড্রাইভিং বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স চালু করতে হবে। ইনস্টিটিউটে আন্তর্জাতিক মানের সিলেবাস অনুসরণ করতে হবে। এব্যাপারে শ্রম ও জনশক্তিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যোগাযোগমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি।আবদুর রহিমজেদ্দা, সৌদি আরব।