চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কোন্ জাগার নেতা?’১৮ নভেম্বর নীলক্ষেত গেলাম বই কিনতে। আমরা চারজন। বই কেনা শেষে ক্লিপ, কানের দুল কিনতে গাউছিয়ার সামনে ফুটপাতের এক দোকানে দাঁড়ায় আমার বান্ধবী। অনেক লোকের চাপে আমাকে দাঁড়াতে হয় পাশের দোকানটির সামনে। ট্রাফিক পুলিশ যেমন ইশারা করে রাস্তা থেকে গাড়ি সরায় থাকে এবং দেরি হলে এগিয়ে আসতে উদ্যত হয়, দোকানি ঠিক তেমনি আমাকে সরাতে উদ্যত হয়। আর চুপ করে থাকতে পারি না। বলি, ‘এটা তো ফুটপাত। আপনি আমার সঙ্গে এমন ব্যবহার করছেন কেন?’ লোকটি বলে, ‘কোন্ জাগার নেতা? অ্যা..., নেতা আইছেরে...! অ্যা... নেতা!‘আপনি এমন ব্যবহার করছেন কেন?’‘তুমি তো অখনো কথাই শিখো নাই।’‘এই ফুটপাতটা তো আমাদের হাঁটার জন্য, আপনারা এখানে দোকান বসিয়ে...’‘নেতারা বসাইছে। যাও, নেতাগো কাছে যাও।’ঢাকার ফুটপাতে এসব দোকানের জন্য জনসাধারণের নিত্যকার যে দুর্ভোগ, তা নতুন করে বলার কিছু নয়। প্রতিদিনের চলার পথের প্রায় সব ফুটপাতেরই এই চিত্র। রাস্তার পাশে পিঠাপুরির দোকান। যেকোনো সময় তেলের কড়াইতে পড়ে ‘পথচারী ফ্রাই’ করার এমন ‘সুব্যবস্থা’ পৃথিবীর আর কোনো দেশে আছে কি না জানি না। তারপর আবার দোকানিদের কাছ থেকে উপরি অপমান। তাই আফসোস হয়, আমরা সবাই ‘নেতার জীবন’ নিয়ে জন্মালাম না কেন! এই নাগরিক সমস্যা নিয়ে ভাবার সময় কি কখনো আপনাদের হবে? এত স্বল্প-আয়ের মানুষের জীবিকা ও জীবন যখন পথনির্ভর হয়ে গেছে, সুতরাং তাদের দোকানগুলো পথ থেকে অন্যত্র সংস্থাপনের কোনো সুব্যবস্থা কি করা যায়?সানজিদা আখতারজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।ওমা, তুমি মেয়ে না!আমি একজন সাধারণ মেয়ে। পড়াশোনা বেশি করতে পারিনি। চাকরির প্রয়োজনে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটি প্রতিষ্ঠানে ভর্তি হই পাঁচ মাস আগে। সেখানকার পরিবেশ ও প্রশিক্ষকদের প্রচেষ্টা আমার খুবই অনুকূল মনে হয়। আমাদের কোর্সে আমরা ৪০ জন। এর মধ্যে চারজন নারী। বাকি সবাই ১৮ থেকে ৫০ বছর বয়সের বিভিন্ন পেশার পুরুষ। সবাই ভালো, সবার সঙ্গেই আমার সুসম্পর্ক।একদিন ক্লাসে আমার পাশে বসা ছেলেটির সঙ্গে বসা নিয়ে মৃদু তর্ক হয়। সে অহেতুক আমার সঙ্গে তর্ক করে। যখন আমি সমানভাবে উত্তর দিই, তখন ছেলেটি হাত উঁচিয়ে বলে, ঘুসি মেরে তোমাকে মজা দেখাব। উত্তরে আমিও একই কথা বলি যে তোমাকেও ঘুসি মারব। এতে করে ছেলেটি আরও উত্তেজিত হয়ে ওঠে। পরে অন্যান্য সহপাঠী এসে আমাদের দুজনকেই সরিয়ে নেয় এবং একে অপরকে সরি বলতে বলে। মিটমাট হওয়ার কিছুক্ষণ পর সে আমার পাশে এসে বসে। সবাই আমাকে বোঝায়, ছেলেটি মজা করে ঘুসি মারবে বলেছে। তখন ছেলেটিকে আমি প্রশ্ন করি, তুমি যদি মজা করে বলতে পারো, তাহলে আমার উত্তর শুনে এমন প্রতিক্রিয়া দেখালে কেন? উত্তরে ছেলেটি বলে, ‘ওমা তুমি মেয়ে না।’ আমি ঘুসি মারব বললেও তোমার একই কথা বলা কী দরকার। তোমার উত্তর কি মেনে নেওয়া যায়? এমন কথা আমাদের গায়ে লাগে না। মেয়েরা চুপ থাকবে, এটাই তো স্বাভাবিক।বলা প্রয়োজন, ছেলেটি একটি খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে এমবিএ কোর্সের শিক্ষার্থী। পাঠক, একবিংশ শতাব্দীতে এসেও বাংলাদেশের একজন শিক্ষিত পুরুষের ভাষা, চিন্তাধারা যদি এমন হয়, তবে সমাজের পরিবর্তন কীভাবে হবে? আর যদি হয়, তবে সেটা কবে?রোকেয়া সুলতানামোহাম্মদপুর, ঢাকা।