চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়বিশ্ববিদ্যালয়বাংলাদেশের ছাত্রসমাজ জাতির বিবেক। এ জাতির পট পরিবর্তনের ঐতিহাসিক ডাক প্রথমে ছাত্ররাই দেয়। নিপীড়ন-নির্যাতন আর শোষণের বিরুদ্ধে এ ছাত্রসমাজ সবার আগে ঝাঁপিয়ে পড়ে। যাদের অসীম সাহসে, তেজদীপ্ত দৃঢ়তায়, বুকের তাজা রক্তে এ জাতি পেয়েছে একটি স্বাধীন দেশ, সেই ছাত্রসমাজের একটি বৃহদাংশ, যারা আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে (জাবি) পড়ালেখা করছে, তারা দায়িত্বহীন ও অব্যবস্থাপনাময় জাবি কর্তৃপক্ষের কাছে নিপীড়ন-নির্যাতন, শোষণ আর হতাশার শিকার। আমাদের চার বছরের অনার্স কোর্স শেষ করতে সাত বছর লাগে। জীবন থেকে তিনটি বছর নষ্ট হয়ে যাচ্ছে। যাতে অনেক ছাত্র দারিদ্র্যের কারণে পড়ালেখা বাদ দিয়ে সংসারজীবন, কেউ বা নেশা, কেউ বা সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ছে। আমরা যারা ছাত্রাবাসে থাকি, প্রতিজনের মাসিক গড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়। তিন বছরে অতিরিক্ত খরচ হচ্ছে এক লাখ ৮০ হাজার টাকা। একদিকে আমাদের কৃষক, দিনমজুর পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সামষ্টিকভাবে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার হওয়া সত্ত্বেও জাবি কর্তৃপক্ষ ও শিক্ষামন্ত্রীর কোনো পদক্ষেপ নেওয়ার বালাই নেই। কখন পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ? যখন ছাত্র-জনতা মহাসড়ক অবরোধ-হরতাল-ভাঙচুর করে দেশের সম্পদ ক্ষতি করবে তখন? বাঙালি জাতির এটা স্বভাব। দেয়ালে পিঠ না ঠেকলে কোনো পদক্ষেপ নেয় না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ত্রিশালের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়কে যখন নিজের খরচে চলতে বলল সরকার, তখন ছাত্র-জনতার দাবির কাছে সিদ্ধান্ত দিল, সরকার খরচ চালাবে। অযথা ভাঙচুর করে দেশের ক্ষতিও হলো। তাই কর্তৃপক্ষের কাছে ও শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের মাঠে নামতে বাধ্য করবেন না। সেই সঙ্গে সব শিক্ষাবর্ষের পরীক্ষার সময়সূচি ও ফলাফলের তারিখ উল্লেখ করে একাডেমিক ক্যালেন্ডার চাই এবং চার বছরের কোর্স চার বছরেই শেষ করতে চাই।আশরাফকারমাইকেল কলেজ, রংপুর।ডিজিটাল বিড়ম্বনাবর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা শুনে আমরা যারা আইটি সেক্টরে কাজ করি, তারা খুব উৎসাহী হয়েছিলাম। এ ছাড়া শিক্ষাক্ষেত্রে কম্পিউটার শিক্ষার গুরুত্ব দেখে আমরা আরও উৎসাহী হয়েছি। তাই আমরা তরুণ প্রজন্ম স্কুল ও কলেজে শিক্ষকতা করতে আগ্রহী হয়ে পড়ি। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নিবন্ধন পদ্ধতি। আমরা যারা আইটি গ্র্যাজুয়েট, তারা পাস করার পরপরই অধিকাংশই বিভিন্ন বেসরকারি সফটওয়্যার ফার্মে চাকরিতে চলে যাই। তাই শিক্ষক নিবন্ধনের এই গতানুগতিক বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, অঙ্ক ইত্যাদি পড়ার সময় পাই না। এ জন্য আমাদের নিজ বিষয় কম্পিউটার বিজ্ঞানের লিখিত অংশে ভালো করলেও অবজেকটিভ অংশে ১০০ নম্বরের মধ্যে ৪০ পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। উল্লেখ্য, উভয় বিষয়ে পাস নম্বর ৪০ এবং মোট ৪০+৪০=৮০ পেতে হয়। আমরা দেখেছি, অধিকাংশ কলেজে কম্পিউটার বিষয়ের শিক্ষক নেই। আমার নিজ উপজেলার কলেজে বিএম শাখায় একজন শিক্ষক নিয়োগের জন্য কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েও কোনো আবেদনপত্র পাওয়া যায়নি। সারা দেশের অবস্থাও একই। কারণ, এনটিআরসিএর কড়াকড়ির জন্য আইটি গ্র্যাজুয়েটরা পাস করতে পারছেন না। আমরা যারা এবার পরীক্ষা দিলাম, তাদের অধিকাংশের লিখিত অংশ খুব ভালো হয়েছে, কিন্তু অবজেকটিভ অংশ খারাপ হয়েছে। তা ছাড়া মাইনাস মার্কিংয়ের জন্য ৪০ পাওয়া কঠিন হয়ে যাবে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, কম্পিউটার অপারেশন ও কম্পিউটার বিজ্ঞানে যাঁরা অবজেকটিভে ৪০ নম্বরের কম কিন্তু ৩০ বা এর ওপর পাবেন, তাঁদের লিখিত ও অবজেকটিভ মিলে যদি ৮০ হয়, তাহলে যেন পাস করিয়ে দেওয়া হয়।অনুপম হালদারইলেকশন কমিশন, ঢাকা।ফিরে আসুন হুমায়ূন‘নিউইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ’-এ হুমায়ূন আহমেদ মৃত্যুকে নিয়ে প্রায়ই রসিকতা করেন। আমাদের বারবার মনে করিয়ে দেন, তিনি ক্যানসারে আক্রান্ত রোগী এবং দিন দিন অজানা এক ভুবনের দিকে পা বাড়াচ্ছেন। কিন্তু তাঁর লেখাগুলো যে আমাদের কী পরিমাণ কষ্ট দেয়, তা তিনি জানেন না। তিনি একদিন আমাদের ছেড়ে চলে যাবেন, ভাবতেই ভেতর থেকে চিৎকার আসে।আমার প্রিয় লেখক হুমায়ূন আহমেদ স্যারকে বলছি, দেখবেন, আপনার স্কুল শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের সবচেয়ে সুন্দর স্কুলে পরিণত হবে। বাংলাদেশেও সর্বাধুনিক ক্যানসার নিরাময় হাসপাতাল প্রতিষ্ঠা হবে। আপনার সব স্বপ্ন পূরণ হবে। শুধু একটা অনুরোধ, আমাদের ছেড়ে যাবেন না। আপনি জানেন না, আমরা (আপনার লাখ লাখ ভক্ত) আপনাকে কত বেশি ভালোবাসি। আমাদের মধ্যে আবার সুস্থ হয়ে ফিরে আসুন।ফাতেমা-তুজ-জান্নাত, লালবাগ।