চি ঠি প ত্র
ভর্তি-বাণিজ্য বন্ধ করুনদেশের অধিকাংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তির কার্যক্রম প্রায় শেষ। শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন থাকে সবারই। বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধের মাঠে তীব্র লড়াইয়ে টিকে থাকতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরাও অনেক সময় তাদের প্রত্যাশিত বস্তু থেকে অনেক দূরে থাকে। সামনেই রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, যেটি অনার্স ভর্তির সর্বশেষ সুযোগ। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বরের ২৩ তারিখে। অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্থান না পেয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হাতেগোনা কয়েকটি ভালো কলেজে ভর্তি হতে আসে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, সেই কলেজগুলোয় রাজনৈতিক প্রভাবের কারণে ভর্তি হতে পারে না হাজারো মেধাবী শিক্ষার্থী। যদিও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এখনো হয়নি, চলছে ফরম বিতরণ ও জমাদান, অথচ এখন থেকেই চলছে লবিং—কে কোন সাবজেক্টে ভর্তি হবে, কোন ডিপার্টমেন্টে কতটা সিট আছে, ডিপার্টমেন্টের হাতে কতটা আসন থাকবে, আর নেতাদের হাতে কতটা আসন থাকবে, তা ভর্তি পরীক্ষার আগেই নির্ধারণ হয়ে যায়। এই ভর্তির সর্বশেষ আশ্রয়স্থলে এসেও যদি একজন শিক্ষার্থীকে দুর্নীতির কাছে পরাজিত হতে হয়, তাহলে তারা যাবে কোথায়। দেশের তৃণমূল পর্যায় থেকে উঠে আসা অনেক দরিদ্র পরিবারের মেধাবী সন্তান রয়েছে, যাদের বাবার কালো টাকা নেই, তাদের স্থান কোথায় হবে? তাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আবেদন, এবার অন্ততপক্ষে আমাদের মানুষ হতে দাও। তুমি তোমার যথাযথ ব্যবস্থা দিয়ে আমাদের পথ দেখাও এবং একটি নিরীহ মেধাবী ছেলেকে ঝরে পড়া জীবন থেকে বাঁচাও।কাউসার আহমেদঢাকা কলেজ, ঢাকা।শালিখায় বিদ্যুৎ চাইআমরা বগুড়া জেলার সোনাতলা উপজেলার একটি দ্রুত উন্নয়শীল ও জনবহুল শালিখা গ্রামের অধিবাসী। এ গ্রামে দুটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি মাদ্রাসা, একটি স্বাস্থ্যসেবাকেন্দ্র এবং আটটি মসজিদ রয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এ গ্রামে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এলাকাবাসী ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনেক আবেদন করে এবং বগুড়া বিদ্যুৎ অফিসে অনেক টাকা জমা দিয়েও সাত বছর ধরে কোনো ফল পায়নি। ২০০১ সালে বিএনপি সরকারের আমলে বগুড়া-১ আসনের সাংসদ কাজী রফিকুল ইসলাম প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘আমি আগামী ছয় মাসের মধ্যে শালিখা, মধুপুর, ছাতিয়ানতলা, ফুলবাড়িয়া, কালাইহাটা ও গজারিয়ায় বিদ্যুৎ সংযোগ দেব।’ কিন্তু তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। ফলে এখন পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ-সংযোগ নেই। অথচ এসব এলাকার পার্শ্ববর্তী চার কিলোমিটার দূরে হরিখালী, মণ্ডমালা ও জুমারবাড়ী এলাকায় বিদ্যুৎ-সংযোগ রয়েছে। তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসব এলাকায় অবিলম্বে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার ব্যবস্থা নেওয়া জরুরি।এ ব্যাপারে বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রাফিউল ইসলামশালিখা, বগুড়া।