চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেলইদানীং ময়মনসিংহ শহরে মোটরসাইকেলের সংখ্যা চোখে পড়ার মতো। তা ছাড়া অফিস-আদালতের কাজেও আশপাশের জেলা-উপজেলা থেকে অনেকে মোটরসাইকেলে করে এখানে আসেন। কিন্তু শহরে চলাচলকারী বেশির ভাগ মোটরসাইকেলই রেজিস্ট্রেশনবিহীন। এতে স্বাভাবিকভাবে অনুমেয়, এর চালকেরাও লাইসেন্সবিহীন। এসব মোটরসাইকেলের মাধ্যমে কোনো দুর্ঘটনা বা আইনবিরোধী কার্যকলাপ ঘটালেও তা ধরা আরও বেশি দুঃসাধ্য। অথচ দুই বছর আগেও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল তেমন একটা দেখা যেত না। কাজেই ময়মনসিংহ জেলা সদরের পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন ও লাইসেন্সের ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগের জন্য অনুরোধ করছি।এনাম, ময়মনসিংহ।উচ্চশিক্ষা১১ ফেব্রুয়ারি প্রথম আলোর খোলা কলম পাতায় ড. মোহীত-উল আলমের লেখাটির সঙ্গে আরও কিছু যোগ করতে চাই। সরকারি একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকায় বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে মন্তব্যগুলো তিনি করেছেন, সেই একই মন্তব্য দেশের আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। কারণ, এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক ব্যস্ত থাকেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম ক্লাস নেওয়ার জন্য। সেখানে তাঁরা শিক্ষার্থীদের প্রয়োজনীয় নোটও সরবরাহ করে থাকেন। অথচ নিজের কর্মক্ষেত্র যে বিশ্ববিদ্যালয়, সেখানকার কোনো শিক্ষার্থীকে নোট তো দূরের কথা, পড়া সম্পর্কে কোনো প্রশ্ন বা সাহায্য কামনা করলে তাঁর সঙ্গে আর কথাই বলতে চান না। কোনো কোনো শিক্ষক-শিক্ষিকার কর্মব্যস্ততার মনে হয় শেষ নেই। তাঁরা ব্যস্ততার অজুহাতে নিয়মিত ক্লাস নেন না, বিভাগীয় মিটিংও করেন না। পরীক্ষা কমিটির সভাপতি হয়েও সময়মতো পরীক্ষার আয়োজন করেন না, ফলাফল প্রকাশেও সেই কচ্ছপের গতিতে চলেন। আর গবেষণা তো তাঁদের কাছে অসম্ভব। শিক্ষার্থীদের পড়ানো ও গবেষণার চেয়ে রাজনৈতিক দলের মিটিং-মিছিল বা ব্যবসা করাই যেন তাঁদের দৈনন্দিন প্রধান কাজ। তবে এর মধ্যেও কিছু দায়িত্বশীল শিক্ষক আছেন, আর তাঁরা আছেন বলেই এখনো বিশ্ববিদ্যালয়গুলো চলছে। প্রতিবছর বিশ্ববিদ্যালয়গুলোয় যখন শিক্ষার্থীদের ভর্তি করা হয়, তখন কোন শিক্ষার্থী কোন রাজনৈতিক দলের, এটা কিন্তু বিবেচনা করা হয় না। প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তিযুদ্ধে অবতীর্ণ হয়ে মেধার পরিচয় দিয়েই টিকতে হয়। কিন্তু বর্তমানে বেশির ভাগ শিক্ষক নিয়োগেই রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায়। তাই মূল বিপত্তিটা এখানেই ঘটে। বিবিএস প্রভৃতি নিয়োগ পরীক্ষার অনুরূপ কোনো যাচাই পরীক্ষার মাধ্যমে এখানে মেধা যাচাইয়ের দরকার হয় না। নিয়োগ পাওয়ার পরদিন থেকেই তিনি শুরু করে দেন স্বাধীন আচরণ। দুই বছরের মধ্যে পাড়ি জমান বিদেশে। এরপর তাঁর আর কোনো খবর মেলে না। তাই যত দিন বিশ্ববিদ্যালয়ের গুরুর সমস্যার সমাধান না হবে, ততদিন গুরুর ছাত্রদের সমস্যারও সমাধান হবে না। কারণ, গুরুরা যে দিকনির্দেশনা দেখান, তাঁর অনুগত শিক্ষার্থীরাও তো সেই পথই অনুসরণ করবেন। আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু এখন অনেক অস্বাভাবিকও যে স্বাভাবিক হয়ে গেছে।রাজকুমার চৌধুরীশিক্ষার্থী, (এমএ) শেষ পর্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়।