চি ঠি প ত্র
বুয়েটের সেশনজটগত ২২ নভেম্বর প্রথম আলোর চিঠিপত্র বিভাগে ‘বুয়েটে ছুটি বিড়ম্বনা’ শিরোনামে লেখাটি পড়ে আমরা বুঝতে পেরেছি, কতটা হতাশা আর ক্ষোভ নিয়ে লেখাটি লিখেছেন। বুয়েটের সেশনজট সমস্যা শুধু ০৬ ব্যাচেরই নয়, এখানকার প্রতিটি ব্যাচই এ সমস্যায় জর্জরিত। আমাদের ০৯ ব্যাচের প্রথম সেমিস্টার শেষ হতে সময় লেগেছিল ১০ মাস, যা ছয় মাসেই শেষ হওয়ার কথা ছিল। এ কথা সত্য যে পরীক্ষা পেছানোর আন্দোলন ছাত্ররাই করেন। কিন্তু তাঁরা মোট শিক্ষার্থীর ৫ শতাংশের বেশি নয়। অথচ দুঃখের বিষয়, এ সামান্য কয়েকজনের অন্যায় দাবিকেই বুয়েট কর্তৃপক্ষ প্রশ্রয় দিয়ে আসছে প্রতিবার। স্যাররা চাইলেই সেশনজট অনেকাংশে কমাতে পারেন, কিন্তু এ ব্যাপারে তাঁদের কোনো আন্তরিকতা আমরা দেখি না। গত কোরবানির ঈদের ছুটির পরেও যথাসময়ে ক্লাস চালু হয়নি। এবারও হয়নি। প্রতিবার একই ঘটনা ঘটে চলেছে। দেশে বুয়েট ছাড়া আরও তিনটি সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে, তারা ঠিকই যথাসময়ে সেমিস্টার শেষ করছে, কিন্তু বুয়েট পারছে না। এটা সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক। বুয়েটের স্যাররা সেশনজট কমানোর ব্যাপারে আরও আন্তরিক হবেন—এ প্রত্যাশা আমাদের সবার।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ’০৯ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী। ব্যাংকের শাখা চাইঢাকা জেলার দোহার উপজেলাধীন জয়পাড়া একটি জনবহুল এলাকা। এখানে একটি বিরাট হাট আছে। এখানে বিভিন্ন ধরনের ব্যবসা আছে। এখানকার তাঁতের কাপড় বিখ্যাত। এখানকার বহু লোক দেশ-বিদেশে চাকরিরত। এখানে পূবালী ব্যাংকের কোনো শাখা না থাকায় স্থানীয় জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে। তাই জয়পাড়া পূবালী ব্যাংকের একটি শাখা খোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি। মো. কামরুজ্জামান জয়পাড়া, ঢাকা। সুনামগঞ্জে মাদকসুনামগঞ্জে পিটিআইয়ের পুরুষ হোস্টেলে গাঁজা ও ফেনসিডিল সেবন এখন নিত্যদিনের ব্যাপার। মাঝেমধ্যে জুয়াখেলা চলে। রাতের বেলায় জনৈক ইনস্ট্রাক্টরের প্রভাবশালী গ্রুপ গাঁজা ও ফেনসিডিল সেবন করে। নিরীহ প্রশিক্ষণার্থীরা ভয়ে মুখ খোলেন না। কিছু বললে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তদন্ত চালালে সব বেরিয়ে আসবে। আমরা সুনামগঞ্জ পিটিআইয়ের বর্তমান অবস্থা থেকে মুক্তি চাই। সুষ্ঠু ও সুন্দর পরিবেশ চাই, যাতে মনোযোগ সহকারে লেখাপড়া করতে পারি। পিটিআইয়ের দেয়ালে ও বিভিন্ন জায়গায় শিক্ষামূলক বাণী ছিল, সেগুলো ব্যঙ্গাত্মক করা হয়েছে। এ ব্যবস্থার অবসান চাই। নাম প্রকাশে অনিচ্ছুককয়েকজন শিক্ষার্থীপিটিআই, সুনামগঞ্জ।