চি ঠি প ত্র
বিচার করা যাবে না?স্বাধীনতাযুদ্ধ দেখেছেন কিংবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, বর্তমানে তাঁদের কতজন বেঁচে আছেন? সাদামাটা হিসাবে বলা যায়, ১৫ কোটি জনসংখ্যার দেশে ষাটোর্ধ্ব বয়সের মানুষ ৫০ লাখের বেশি বেঁচে আছেন বলে মনে হয় না। এমতাবস্থায় ১৯৭১ সালের সেই ভয়াবহ অমানবিক দিনগুলোর চিত্র তো বর্তমানে দেশের ৯৫ শতাংশেরই জানা নেই বা দেখা নেই। আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতার ৪০ বছর পরে আজ যুদ্ধাপরাধের বিচারের ব্যবস্থা হচ্ছে, যখন যুদ্ধাপরাধের স্মৃতি বিস্মৃতপ্রায়। বর্তমান প্রজন্মের অনেকের হয়তো জানা নেই তাদের বাপ-দাদা, মা-খালাদের কেমন অমানবিক অত্যাচার সইতে হয়েছে যুদ্ধাপরাধীদের হাতে।এই সুযোগ নিয়েই যুদ্ধাপরাধী এবং তাদের দোসররা যুদ্ধাপরাধের বিচার করা যাবে না বলার ধৃষ্টতা দেখাচ্ছে। বাকরুদ্ধ হয়ে যাই যখন মিডিয়ায় দেখা যায় কতিপয় দলের বয়োজ্যেষ্ঠ কোনো কোনো নেতা, যাঁরা স্বাধীনতাযুদ্ধকালীন যুবক ছিলেন এবং সবকিছুই দেখেছেন অথচ তাঁরা আজ হীন ব্যক্তিস্বার্থের কারণে ঘৃণ্য ও লজ্জাকরভাবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে হাস্যকর সব কথা বলছেন এবং দেশের মানুষকে ও নিজের বিবেককেও ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। সরকারের উচিত, ন্যায় ও সত্য প্রতিষ্ঠার স্বার্থে দৃঢ় ও বলিষ্ঠ প্রত্যয়ে অতি দ্রুত ঘৃণ্য এসব যুদ্ধাপরাধীর বিচারকার্য সম্পন্ন করা এবং যারা যুদ্ধাপরাধের বিচার করা যাবে না, যুদ্ধাপরাধীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে বলার ধৃষ্টতা দেখাচ্ছে, তাদের এই বেআইনি আচরণের জন্য আইনের আওতায় বিচার করা।মো. হাবিবুল ইসলামসিডিএ আবাসিক এলাকা,আগ্রাবাদ, চট্টগ্রাম।