চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলপিজি সরবরাহগ্যাস নিয়ে দীর্ঘদিন ধরে অস্বস্তিকর অবস্থা চলছেই। একদিকে নতুন গ্যাস সংযোগ দেওয়া বন্ধ, অন্যদিকে সরবরাহ লাইনে গ্যাসসংকট। বাসাবাড়িতে রান্না হয় না। বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে শিল্পে গ্যাস সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় গ্যাস সরবরাহ ও উৎপাদন নিয়ে নতুন করে ভাবতে হবে। কেননা এর প্রভাব পড়ছে ব্যবসা-বাণিজ্যেও। গ্যাসসংকটের বড় প্রভাব পড়ছে আবাসনশিল্পে। এ অবস্থায় এ সংকট থেকে উত্তরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। নতুন গ্যাস সংযোগের পরিবর্তে সিলিন্ডার ব্যবহারের সিদ্ধান্তটি গ্যাসের ক্ষেত্রে সাশ্রয়ী হলেও ব্যবহারকারীদের বেলায় সাশ্রয়ী নয়। এলপিজি বা সিলিন্ডারের গ্যাস সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। খুব সাধারণ কারণে মানুষ বিকল্পের সন্ধান করবে। এ কারণে বিদ্যুতের ওপর বাড়তি চাপ পড়তে পারে। তা ছাড়া এলপিজি গ্যাসের দুষ্প্রাপ্যতা তো আছেই। সারা দেশেই চাহিদার তুলনায় এলপিজির সরবরাহ অপ্রতুল। তাই এলপিজির দাম কমিয়ে এবং পাইপলাইনে দাম বাড়িয়ে সমন্বয় করা দরকার। দাম না কমলে মানুষ এলপিজি ব্যবহারে আগ্রহী হবে না। অন্যদিকে এলপিজি সবার কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। সবার আগে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে।জাহেদুর রহমান ইকবালতাহেরপুর, বাগমারা, রাজশাহী।এ কেমন বৈষম্যআমাদের দেশের বিজ্ঞাপন ও টিভিনাটকগুলোর মান পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় অনেক গুণ ভালো। হয়তো একটা সমীক্ষা চালালে নাটকে আমরাই হব প্রথম। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ভারতে আমাদের চ্যানেলগুলো সম্প্রচারের অনুমতি এখন পর্যন্ত মেলেনি। আমাদের প্রশ্ন, কেন আমাদের চ্যানেলগুলো সম্প্রচার করা হয় না? কেন তারা আমাদের দেশে একচেটিয়াভাবে ব্যবসা করে যাচ্ছে? আমাদের সরকার কেন এ ব্যাপারে নীরবতা পালন করে আসছে? কেন আমরা বছরের পর বছর এই অন্যায় মেনে নেব? সাংস্কৃতিক অঙ্গনে আমাদের নাটক, বিজ্ঞাপনগুলো একটা শক্ত অবস্থান দখল করে নেবে, এই ভেবে কি তারা আমাদের সঙ্গে এমন হীন আচরণ করছে। না এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? এখনই সময় এসব খতিয়ে দেখার। নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ, ভারতে আমাদের চ্যানেলগুলোর সম্প্রচার যাতে তড়িৎগতিতে হয়, সেই লক্ষ্যে কাজ করুন। কেন আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারব?মো. সাইফুর রহমানপতেঙ্গা, চট্টগ্রাম।