চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী সমীপেবর্তমান বাংলাদেশে নিম্ন ও মধ্যম শ্রেণীর মানুষ মোট জনসংখ্যার প্রায় ৭০ ভাগ, যাদের অধিকাংশেরই মাথা গোঁজার ঠাঁই ভাড়াটে হিসেবে। বাসা ভাড়ার একটা সুস্পষ্ট নীতিমালা থাকা সত্ত্বেও সরকারের বা রাষ্ট্রীয় নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিভিন্ন বাড়ির মালিক নিজের ইচ্ছামতো বাসাভাড়া বৃদ্ধি অব্যাহত রেখেছে। ফলে দিশেহারা এ ভাড়াটেরা সরকারের প্রতি আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। আর এ সুযোগ কাজে লাগাতে ভুল করছেন না আমাদের বিরোধীদলীয় নেত্রী। সরকারের উচ্চপর্যায়ে যাঁরা রয়েছেন, তাঁদের বাসাভাড়া লাগে না। সুতরাং তাঁরা কীভাবে বুঝবেন বাড়ির মালিকদের জুলুমনীতি। আমাদের বরিশাল জেলায় গ্যাস নেই। সবাই সিলিন্ডার গ্যাসনির্ভর, যার বর্তমান মূল্য এক হাজার ৩০০ টাকা। তারপর বাড়তি বিদ্যুৎ বিল, যা ভাড়াটেদেরই বহন করতে হয়। তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে বাড়ির মালিক দেড় থেকে দুই হাজার টাকা ভাড়া বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করছেন। অন্যথায় বাসা ছাড়ার হুমকি। এ ছাড়া পয়োনালা বা পানির লাইন এমনকি বিদ্যুৎ সমস্যা দেখা দিলেও তা ভাড়াটেদের নিজ খরচে করতে হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে আমাদের আবেদন, আইন কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ না রেখে অধিকাংশ মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আসুন। মুষ্টিমেয় লোককে খুশি করতে গিয়ে দেশের বিপুলসংখ্যক মানুষের দুর্ভোগ থেকে দৃষ্টি সরিয়ে রাখবেন না, এ আশা রাখি। মো. হারুন-অর-রশিদশ্রীনাথ চ্যাটার্জি লেন, বরিশাল।মজুরি কমিশনের রিপোর্টসরকারি কর্মচারী-কর্মকর্তারা জুলাই ২০০৯ থেকে নতুন জাতীয় বেতন স্কেলে বেতন পাচ্ছেন। শ্রমজীবী মানুষেরা তা থেকে বঞ্চিত। শ্রমজীবী মানুষেরা চিরদিনই অবহেলিত, নিপীড়িত ও নির্যাতিত। সরকারি কলকারখানায় বিভিন্ন সেক্টরে উৎপাদনের সঙ্গে শ্রমিকেরা সরাসরি জড়িত। শ্রমজীবী মানুষের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কারখানাগুলোর কর্মচারী-কর্মকর্তারা বেতন পাচ্ছেন নতুন জাতীয় বেতন স্কেলে, শ্রমিকের কথা ভাবার যেন কেউ নেই। বিসিআইসিসহ বিভিন্ন সেক্টরে শ্রমিকেরা বিভিন্ন ট্রেডসহ এইচএসসি, বিএসসি ও মাস্টার্স পর্যন্ত শিক্ষিত। অথচ এ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শ্রমিকেরা একজন পিয়নের চেয়েও কম বেতন পাচ্ছেন। এটা ভাবতে আমরা যারা শ্রমিক, তাদের খুবই খারাপ লাগছে। আমরা পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছি। অর্থাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছেলেমেয়েদের লেখাপড়াও। কর্মচারী-কর্মকর্তাদের বেতন স্কেল বাস্তবায়ন হয়ে গেল দু-তিন মাসের মধ্যেই। অথচ তিন বছর অতিক্রম হওয়া সত্ত্বেও অদ্যাবধি জাতীয় মজুরি স্কেল বাস্তবায়ন হলো না। এ দায়দায়িত্ব কোন অথর্ব, অপদার্থ ও অকর্মা ব্যক্তিদের, সেটা আমাদের জানা নেই। আমরা সবাই অন্যের ওপর দোষ চাপাতে জানি বলেই এ দায় এড়ানো সম্ভব। তবে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই ভেবে দেখা একান্ত দরকার। জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা কি এতকাল ক্ষেপন করছিলেন? নিশ্চয় না। তবে এখন মজুরি স্কেল বাস্তবায়নে এত গড়িমসি কেন? ইতিমধ্যে অধিকাংশ সেক্টর/করপোরেশন নিজ নিজ অর্থায়নে মজুরি কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সম্মতি জ্ঞাপন করেছে। তা হলে, পদ্মা সেতুর মতো আমাদের মজুরি স্কেল থমকে দাঁড়াল কি? তাই সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, রাষ্ট্রীয় শিল্প-কারখানার শ্রমিকদের জন্য অনতিবিলম্বে মজুরি কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হোক।মোল্লা আবদুর রহিমতারাকান্দি, সরিষাবাড়ী, জামালপুর।