চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্র২৩ ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ভারতীয় চলচ্চিত্র! যেখানে আমাদের চলচ্চিত্রে চরম মন্দাভাব চলছে, সেখানে যদি অন্য দেশের চলচ্চিত্র এই দেশে প্রচারিত হয় তাহলে আমাদের চলচ্চিত্র শিল্পের কী হবে সরকার কি তা ভেবে দেখেছে? বহু মানুষ এই সৃষ্টিশীল মাধ্যমের সঙ্গে জড়িত। তবু কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত? আমাদের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা শোচনীয়! চলচ্চিত্রের মান নিয়েও প্রশ্ন আছে। নিরাপত্তাজনিত সমস্যা এমনকি আছে শিল্পীসংকটও। সব মিলিয়ে সম্ভাবনাময় এই চলচ্চিত্রশিল্পে বিরাজ করছে চরম অনিশ্চয়তা। আর এই অবস্থায় যদি অন্য দেশের চলচ্চিত্র দেশের বাজারে প্রবেশ করে তাহলে এর পরিমাণ যে কতটা ভয়াবহ হবে সে সম্পর্কে সরকারের ধারণা আছে বলে মনে হয় না।ভাবতে ভীষণ কষ্ট লাগছে, যেখানে ভারতে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখানোর অনুমোদন মেলেনি, সেখানে আমরা কেন ভারতের অগণিত টিভি চ্যানেলের সঙ্গে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়ে দিলাম? আমরা সরকারের কাছে এর ব্যাখ্যা চাই।আরাফাত হিমুমিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা।himusdunia@ yahoo.com