চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফলাফল কবে?জাতীয় বিশ্ববিদ্যালরে অধীনে ২০০৮ সালের স্নাতকোত্তর পরীক্ষা গত মে মাসে সমাপ্ত হয়েছে। কিন্তু অদ্যাবধি ফল প্রকাশিত হয়নি। বর্তমান সরকারের সময়োচিত উদ্যোগের ফলে মাত্র তিন মাসে লাখ লাখ ছাত্রছাত্রীর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পারছি, প্রথম কাতারের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার কমবেশি এক মাস সময়ে সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এখানে ছাত্র কম, শিক্ষকও কম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ছাত্রছাত্রীর সংখ্যা বেশি এবং শিক্ষক সংখ্যাও বেশি। চার বছর মেয়াদি সম্মান পরীক্ষা ছয়-সাত বছরে শেষ হচ্ছে। স্নাতকোত্তর পরীক্ষা শেষ করতে আরও দুই বছর সময় অতিক্রান্ত হচ্ছে।এমনিভাবে আমাদের জীবনের সোনালি সময়ের চার-পাঁচটি বছর নষ্ট হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায়। এভাবে আমাদের চাকরির বয়স দ্রুত পার হয়ে যায়। অবিলম্বে গত মে মাসের অনুষ্ঠিত স্নাতকোত্তর পরীক্ষার ফল প্রকাশের ব্যাপারে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।ফারজানা শারমিন শাহসুজা মসজিদ রোড, কুমিল্লা।শিক্ষক নিবন্ধন ২০০৫ সাল থেকে শুরু হয়েছে বেসরকারি শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরিচয়, যা কোনো চাকরি নয়, শুধু আবেদন করার অনুমতিপত্র। অথচ এই পরীক্ষায় বিসিএস পরীক্ষার চেয়ে দ্বিগুণ কড়াকড়ি করা হচ্ছে। এক দিনে চার ঘণ্টার পরীক্ষা। আবার ২০১০ সাল অর্থাৎ গত বছর থেকে শুরু হয়েছে এমসিকিউ পদ্ধতি এবং ভুল হলে ০.০৫ নম্বর কর্তন করা যার অর্থ হচ্ছে বেকার ছেলেমেয়েদের জোর করে আরও বেকার বানানোর পদ্ধতি। যার যে বিষয় সে বিষয়ে পরীক্ষা দেবে। অথচ কোন দেশের অভিনেত্রী কী করল? কোন দেশের রাষ্ট্রপতি কবে মারা গেল? ইত্যাদি নানা অপ্রাসঙ্গিক বিষয় সাময়িকভাবে জানার কোনো মানেই হয় না। স্বেচ্ছায় কোনো বিষয় জানা আর জোরপূর্বক কোনো বিষয় অর্জন করা বা জানা দুটোর মধ্যে অনেক পার্থক্য। পৃথিবীর কোনো উন্নত দেশেই এসব অহেতুক পদ্ধতির কোনো পরীক্ষা আছে বলেজানা নেই। এটা কেমন কথা যে, দুদিন পরপর শিক্ষাব্যবস্থা ও চাকরির নিয়োগ ব্যবস্থার নিয়ম পরিবর্তন করা হয়? অথচ ব্রিটিশ আমলে চাকরির ক্ষেত্রে যে বয়সসীমা (১৮-৩০) বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল আজ পর্যন্ত তার কোনো পরিবর্তন করা হয়নি। এদিকে মাস্টার্স পাস করে বের হতে না হতেই নানা অগ্নি পরীক্ষা, এসব পরীক্ষার দুই-তিনটা চালিয়ে যাওয়ার পরেই চাকরির বয়স চলে যায়। অথচ বয়স শিথিলের কোনো ব্যবস্থাই নেই। তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, এই নিবন্ধন পরীক্ষার মতো বাধা থেকে আমাদের মুক্ত করুন। কেন আমাদের চলার পথ আপনারা এত কঠিন করে দিচ্ছেন? আমরা সব নিবন্ধন পরীক্ষার্থী খুব হতাশায় আছি।হতাশাগ্রস্ত নিবন্ধন পরীক্ষার্থীরাটঙ্গী, গাজীপুর।