চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুবান্ধব শিক্ষাসম্প্রতি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পরীক্ষায় ৯২ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা আশাপ্রদ। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের অর্জন কতটুকু, তা আমরা জানতে পেরেছি। সেই সঙ্গে এসব শিক্ষার্থীর মধ্যে বিভেদ সৃষ্টি করেছি। এমনিতে আমাদের শিক্ষাব্যবস্থা পরীক্ষাকেন্দ্রিক। আমরা শুধু পরীক্ষায় পাস করার জন্য পড়াশোনা করি, জ্ঞানার্জনের জন্য নয়। সুতরাং আমাদের শিক্ষার্থীদের জ্ঞানার্জনের দিকে নজর দেওয়া উচিত, পরীক্ষা গ্রহণের দিকে নয়।অবশিষ্ট যে ৭ দশমিক ৬৬ শতাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছে এবং যারা সমাপনী পরীক্ষায় অংশ নেয়নি, এর প্রায় সবটুকু ঝরে পড়বে। ফলে আমরা একটি বিরাট অংশ শিক্ষার্থীকে শিক্ষাব্যবস্থা থেকে ছুড়ে ফেলে দিচ্ছি পরীক্ষা গ্রহণের মাধ্যমে। আমাদের প্রাথমিক শিক্ষা হলো সর্বজনীন। সব শিশুকে একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত প্রাথমিক শিক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা জরুরি। কিন্তু সরকার একটি শিশুবান্ধব শিক্ষাব্যবস্থা না করে তাদের পরীক্ষার মতো একটি প্রতিযোগিতায় ফেলে দিচ্ছে, যা কতটুকু শিশুদের উপকারে আসবে, তা অনুধাবনের জন্য বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা করা উচিত।বদরুল আলম[email protected] আলু কিনুনযে কৃষক কিছুদিন আগেও নিজ জমিতে দাঁড়িয়ে রুপালি স্বপ্ন দেখেছিলেন, আজ আলুর বাম্পার ফলনেও কৃষকের সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে। হিমাগারগুলোতে কৃষকেরা আলু রাখার জায়গা পাচ্ছেন না। অন্যদিকে একশ্রেণীর সিজনাল সুবিধাবাদী ব্যবসায়ী কৃষকের কাছ থেকে পানির দরে আলু কিনছেন। আমাদের দেশের বেশির ভাগ কৃষক বীজ বোনার সময় স্থানীয় মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নেন। এই ঋণ নেওয়ার অন্যতম শর্ত থেকে ফসল ওঠার সঙ্গে সঙ্গেই সুদে-আসলে পাওনা শোধ করতে হবে।বর্তমানে যখন সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী, সেই মুহূর্তে আলুর দাম নিম্নমুখী। এ অবস্থায় কৃষকদের বাঁচিয়ে রাখার দায় আমাদের সবার। দেশের প্রতিটি পরিবার যদি অন্তত ২০ কেজি আলু এখনই বাজার থেকে ক্রয় করে, তাহলে হয়তো কৃষক বেঁচে যাবেন। দেশে প্রায় দুই কোটি পরিবার আছে। সবার হয়তো সামর্থ্য নেই। কিন্তু অন্তত ৫০ লাখ পরিবারের সামর্থ্য আছে ন্যূনতম ২০ কেজি থেকে কয়েক মণ আলু কেনার। আলু কিনে খাট-টেবিল-চৌকির নিচে মাদুর বিছিয়ে দুই মাস পচনমুক্ত রাখা সম্ভব।সরকারেরও উচিত হিমাগারের সংখ্যা বাড়ানো, আলু প্রক্রিয়াজাত শিল্প তৈরি করার। সেই সঙ্গে কৃষকের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা। এখন যেহেতু তৎক্ষণাৎ হিমাগার নির্মাণ করা যাচ্ছে না, তাই আসুন, সবাই কৃষকের মলিন মুখচ্ছবির দিকে তাকিয়ে তাঁদের পাশে দাঁড়াই।মনিরুজ্জামান কবির।[email protected]